দেবশয়নী একাদশীতে রাশি অনুযায়ী এই কাজগুলি করুন! বিষ্ণর কৃপায় দূর হবে বাধা

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামীকাল বুধবার ১৭ জুলাই থেকে শুরু হবে দেবশয়নী একাদশী। আষাঢ় শুক্লপক্ষের এই একাদশী তিথি থেকে আগামী চার মাসের জন্য যোগনিদ্রায় যান নারায়ণ। এই চার মাস চতুর্মাস নামেও পরিচিত। জ্যোতিষ অনুযায়ী এই তিথিতে রাশি অনুযায়ী কিছু কাজ করলে লক্ষ্মী ও নারায়ণের বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। জেনে নিন আগামীকাল থেকে রাশি অনুযায়ী কী কী করবেন।

মেষ : জ্যোতিষ অনুযায়ী এই রাশির জাতকরা এই তিথিতে লাল পোশাক পড়লে তা শুভ হবে। বিষ্ণুকে লাল ফুল নিবেদন করতে পারেন। এতে সুখ-সমৃদ্ধি বাড়বে বলে বিশ্বাস করা হয়।

বৃষ : এই তিথিতে উপবাস রাখতে পারেন।পাশাপাশি চাল, চিনি, দুধ, কাবলিছোলা ইত্যাদি দান করা উচিত। বিষ্ণু ও লক্ষ্মীকে মাখানার পায়েসের ভোগ দিন।

মিথুন : গোরুকে সবুজ ঘাস খাওয়ালে উপকার পাবেন। বাড়ির দরজায় ঘিয়ের প্রদীপ জ্বালান। অসহায় ব্যক্তিকে মুগ ডাল নিবেদন করুন।

কর্কট :  লবঙ্গ ও কর্পূর জ্বালান। এইদিন উপবাস করুন। বিষ্ণু ও লক্ষ্মীকে পায়েসের ভোগ নিবেদন করুন।

সিংহ :  হলুদ রঙের পোশাক পড়ুন। বিষ্ণুকে লাল রঙের কাপড় নিবেদন করুন। নারায়নকে মধু ও গুড়ের ভোগ দিন।

কন্যা : দেবশয়নী একাদশীতে উপবাস করে বিষ্ণুকে হলুদ মিষ্টির ভোগ নিবেদন করুন।হলুদ ফল দান করুন। বট গাছে জল দিন। হলুদ ফুল নিবেদন করুন বিষ্ণুকে।

তুলা : একাদশী ব্রত পালন করুন। উপবাস রাখুন। জাফরান মিশ্রিত দুধ নিবেদন করুন।অসহায়দের দুধ ও দই দান করতে পারেন।

বৃশ্চিক : পথ চলতি মানুষদের জল ও শরবত দিন। মুসুর ডাল দান করলে শুভ ফল পাবেন।

ধনু : দরিদ্র ও অসহায়দের হলুদ ফল দান করা ও ভোজন করানো উচিত। বিষ্ণুকে হলুদ বস্ত্র দান করুন।

মকর : পশু-পাখিকে দানা দিন। দরিদ্র ও অসহায়দের ভোজন করাতে পারেন। এতে কষ্ট থেকে মুক্তি পাবেন।

কুম্ভ রাশি : অশ্বত্থ গাছের তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে ১১ বার পরিক্রমা করুন। এতে জীবন থেকে বাধা দূর হবে।

মীন : নারায়ণকে নারকেল ও মিশ্রী নিবেদন করুন। মাটির পাত্রে মধু ভরে কোনও মন্দিরের খালি স্থানে পুঁতে আসুন।

জানেন, কেন লক্ষ্মীদেবী সবসময় ভগবান নারায়ণের পায়ের কাছে বসেন?

কীভাবে ভগবান বিষ্ণু পেয়েছিলেন তাঁর সুদর্শন চক্র ? জানুন অজানা কাহিনি

আজ অপরা একাদশীতে এই কাজ করুন, মা লক্ষ্মী হেঁটে আসবে আপনার ঘরে

প্রত্যেক দেব দেবীর রয়েছে পৃথক দিক, জেনে নিন আপনিও

মৃত্যুর সময় যদি কোনও ব্যক্তির কাছে এই চারটি জিনিস থাকে, তাহলে তাঁর স্বর্গবাস নিশ্চিত

ভ্যালন্টাইনস ডে-তে সঙ্গীকে ভুলেও এই উপহার নয়, ব্রেক আপ নিশ্চিত….

দাম্পত্য জীবনে কলহ ? বৃহস্পতিবার এই উপায়ে মুক্তি পান

বাড়ির এই স্থানে রাখুন টাকা-পয়সা, মা লক্ষ্মীর কৃপায় লাভ হবে অপার সম্পত্তি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]