Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পরনে লাল জামদানি, সিঁদুর-শাখাপলা, ঘরোয়া সাজেই অন্নপূর্ণার আরাধনা করলেন শুভশ্রী

পরনে লাল ঢাকাই জামদানি, সোনার গহনায় মুড়ে পুজো করলেন শুভশ্রী। তাঁর কয়েকটি ভিডিও এই মূহুর্তে ভাইরাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছেলে-মেয়েকে বাঙালি সংস্কৃতিতে বড় করছেন টলিউডের জনপ্রিয় নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ধর্মীয় হোক আধ্যাত্মিক সবকিছুই ছেলে-মেয়ের নখদর্পণে রাখতে চান অভিনেত্রী। আর স্ত্রীর সমস্ত কাজে তাঁকে সমর্থন করেন পরিচালক রাজ চক্রবর্তী। স্ত্রী-সন্তানদের একেবারে আগলে রাখছেন। সমস্ত কাজের বাইরে তিনি পাকাপাকি ফ্যামিলি ম্যান। অবসর সময়ে তাঁর একমাত্র দোসর সন্তানরা। আজ অন্নপূর্ণা পুজো, প্রতিবারের মতো এবারেও বাড়িতে অন্নপূর্ণা পুজো করলেন শুভশ্রী। পরনে লাল ঢাকাই জামদানি, সোনার গহনায় মুড়ে পুজো করলেন শুভশ্রী। তাঁর কয়েকটি ভিডিও এই মূহুর্তে ভাইরাল। একদিকে তুখোড় অভিনেত্রী, অন্যদিকে একা হাতে সংসার সামলান অভিনেত্রী।

একা হাতে বাড়িতে অন্নপূর্ণা পুজোর আয়োজন করেছেন রাজ-শুভশ্রী। আর সেখানেই ঘরোয়া লুকসে নজর কেড়ে নিলেন রাজ ঘরণী। রবিবার রামনবমী। আর শনিবার অন্নপূর্ণা পুজো। সেই কারণে ঘরোয়াবভাবেই দেবী অন্নপূর্ণার পুজো করলেন অভিনেত্রী। ভিডিওতে তাঁকে মাতৃমূর্তির সামনে হাতজোড় করে বসে থাকতে দেখা যায়। পরনে লাল রঙের ঢাকাই শাড়ি, মাথায় ঘোমটা, গলায় ও হাতে সোনার গয়না, সঙ্গে শাঁখা-পলা, সিঁথিতে সিঁদুর এবং কপালে টিপ। একেবারে বাঙালি বধূ তিনি। তবে এদিন তাঁকে বিনা মেকআপেই দেখা গেল। আর মাতৃ মূর্তির সামনে স্ত্রীর আরাধনার মূহুর্তটি ক্যামেরাবন্দী করে নিলেন রাজ চক্রবর্তী।

 

একটি ভিডিওতে দেখা গেল মা শুভশ্রীর কোলে বসে আছে ছেলে ইউভান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজের দুই দিদি ও মা। কাজের সামনে, শুভশ্রীর শেষবার সন্তান ছবিতে দেখেছিলেন দর্শকরা। আগামীতে তাঁকে দেখা যাবে লহ গৌরাঙ্গের নাম রে ছবিতে। সৃজিতের এই ছবিতে বিনোদিনীর চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে। অন্যদিকে হইচই তে অনুসন্ধান নামের একটি সিরিজেও দেখার যাবে রাজ-ঘরণীকে।

মা শুভশ্রীর কোলে চেপে হাসতে হাসতে প্রথম স্কুল গেল ছোট্ট ইয়ালিনী

এবার ‘রায়বাঘিনী ভবশঙ্করী’র চরিত্রে শুভশ্রী, ‘দেবী চৌধুরানী’র পর নয়া চমক শুভ্রজিৎ-এর

হলুদ স্নান পোশাকে সাবলীল ‘রাজকন্যা’, সমুদ্রপাড়ে ভাইরাল একরত্তি ইয়ালিনি

‘উফ একেবারে অসহ্য’ কাকে দুচক্ষে সহ্য করতে পারেন না টলি সুন্দরী শুভশ্রী ?

গুটি গুটি পায়ে এক বছর পূর্ণ, খুদে ইয়ালিনির জন্মদিনে কি লিখলেন রাজ-শুভশ্রী?

এ কী কাণ্ড! প্রথম বুলিতেই কাকে ডেকে ফেলল শুভশ্রীর কন্যা ইয়ালীনি?

বয়স এখনও হয়নি ১, ছোট্ট ছোট্ট হাতে মা শুভশ্রীর মেকআপ করতে ব্যস্ত খুদে ইয়ালিনি

জন্মদিনের মিষ্টি চুম্বন, আদুরে ছবি শেয়ার করে শুভশ্রীকে শুভেচ্ছা রাজের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00