কেরিয়ার বাঁচাতে এবার ভক্তদের শরণাপন্ন, বিরতি নেওয়ার ইঙ্গিত দিলেন সলমান

এই সবের মাঝে, এবার জানা গেল, সলমান খান তাঁর ভবিষ্যৎ প্রকল্পগুলি ভালমতো মূল্যায়ন করার পর শুটিং শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেড় বছর পরে ফিরেও পর্দায় তেমন ধামাকা দেখাতে পারলেন না সলমান খান। এক সপ্তাহেও ১০০ কোটির ক্লাবে প্রবেশ করল না তাঁর ছবি ‘সিকন্দর’। যা কিনা সুপারস্টারের এত বছরের কেরিয়ারের রীতিমতো ধস। সলমান খানের ভক্তদের জন্যেও বড় বিপর্যয়। কারণ ছবিটির জন্যে দীর্ঘদিন অপেক্ষা করেছেন ভক্তরা। কিন্তু ছবির সংলাপ, গান কাহিনী কোনটাই মন জয় করতে পারেনি ভক্তদের। অথচ লরেন্স বিষ্ণোইয়ের দীর্ঘকালীল হুমকির শিকার হয়েও মৃত্যু ঝুঁকি নিয়ে ছবির শুটিং শেষ করেছেন ভাইজান। কিন্তু ছবি বক্সঅফিসে ব্যার্থ হয়েছে। এই সবের মাঝে, এবার জানা গেল, সলমান খান তাঁর ভবিষ্যৎ প্রকল্পগুলি ভালমতো মূল্যায়ন করার পর শুটিং শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন।

গত ৫ এপ্রিল, সলমান তাঁর কয়েকজন ভক্তের সঙ্গে দেখা করেছিলেন। যেখানে তিনি তাঁর কেরিয়ারের বিভিন্ন দিক, সাম্প্রতিক মুক্তি এবং ভবিষ্যতের পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন। এবং বলেছেন, তিনি তাঁর ভক্তদের সঙ্গে সংযুক্ত থাকতে চান। তাদের চিন্তাভাবনা সরাসরি শুনতে চান। তিনি খোলামেলা সংলাপের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করবেন। যেখানে তিনি তাঁর প্রকল্পগুলির প্রতি তাদের প্রতিক্রিয়া এবং তার কাছ থেকে তারা কী প্রত্যাশা করছে তা জানবেন। সাক্ষাতের সময়, সলমানের ভক্তরা সিকন্দর সম্পর্কে তাঁদের মতামত ভাগ করে নিয়েছিলেন। তাঁরা জানিয়েছেন, সিকন্দর তাঁদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তবু সলমান তাঁর ভক্তদের ভালোবাসা এবং আন্তরিকতা দেখে মুগ্ধ হয়েছেন।

পরবর্তীতে সলমানের হাতে একাধিক প্রকল্প রয়েছে, যার মধ্যে রয়েছে, ‘গঙ্গা রাম’, যেখানে তিনি সঞ্জয় দত্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। ছবির সম্ভাব্য পরিচালক হবেন অ্যাটলি। তবে সলমান তাঁর প্রতিশ্রুতিবদ্ধ প্রকল্পগুলি থেকে সরে আসার কোনও ইচ্ছা প্রকাশ করেননি। তবে, এগিয়ে যাওয়ার আগে তিনি বিভিন্ন দিক পুনর্মূল্যায়ন করার জন্য বিরতি নেবেন।Sacnilk.com-এর সর্বশেষ বক্স অফিস আপডেট অনুসারে, মুক্তির অষ্টম দিনেই সিকন্দর ৪.৫০ কোটি টাকা আয় করেছে , যার ফলে আট দিনে এটির মোট আয় দাঁড়িয়েছে ১০২.২৫ কোটি টাকা।

বাড়ির গণেশ বিসর্জনে ঢোলের তালে উদ্দাম নাচ সলমনের, ‘দাবাং’ মেজাজে সোনাক্ষীও

সলমানের ছবির শুটিং বন্ধ, ভেঙে ফেলা হচ্ছে মুম্বইয়ে ‘ব্যাটল অফ গালওয়ান’-এর সেট

সলমন খানকে নিয়ে ছবি বানালেই খতম করা হবে, এবার হুমকি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের

মামলা দায়ের সলমান-শাখরুখের সহ অভিনেত্রী ‘কামসূত্র গার্ল’ শ্বেতা মেননের বিরুদ্ধে, কী অপরাধ?

প্রেমে পড়েছেন সলমানের ভাইয়ের বউ, কবে বিয়ে করছেন সোহেলের প্রাক্তন স্ত্রী?

সলমানের টানে দিল্লি থেকে পালিয়ে মুম্বইয়ের পথে ৩ কিশোর, ৪ দিন পর নাসিকে উদ্ধার

‘বারবার ভুল অভ্যাসে পরিণত করে ফেলেছ’, বাবার বকুনিতে জব্দ সলমান

‘বিগ বস ১৯’ সঞ্চালনার জন্য পারিশ্রমিক কমালেন সলমান, পকেটে কত পুরবেন?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]