হাসিনা ঘনিষ্ঠতার মূল্য! নুসরাত ফারিয়া-অপু বিশ্বাসদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হওয়ার মূল্য চোকাতে হচ্ছে দেশের জনপ্রিয় নায়িকা থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রীদের। এবার খুন-গুম-সহ বিভিন্ন গুরুত ধারায় মামলা দায়ের করা হল নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস-সহ দেশের শোবিজ অঙ্গনের এক ঝাঁক তারকার বিরুদ্ধে। রাজধানী ঢাকার ভাটরা থানায় ওই মামলা দায়ের করা হয়েছে। যদিও মামলা নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাতে রাজি হননি নুসরাত ফারিয়া-অপু বিশ্বাসরা। তবে দেশের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

মঙ্গলবার ভাটরা থানার ওসি মাজহারুল ইসলাম জানিয়েছেন, গত বছর বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন ভাটার থানায় এক ব্যক্তির খুন হওয়ার প্রেক্ষিতে নুসরাতদের বিরুদ্ধে খুনের চেষ্টা মামলায় আসামি করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন এনামুল হক নামে এক ব্যক্তি। দায়ের করা মামলায় অভিযোগ তোলা হয়েছে, এই তারকারা বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং সরকার ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় সংগঠিত হত্যাচেষ্টায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন। মোট ১৭ জনকে আসামী করা হয়েছে। যাদের আসামী করা হয়েছে তাঁরা হলেন নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, আসনা হাবিব ভাবনা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, জায়েদ খান, আজিজুল হাকিম।

দেশের জনপ্রিয় আভিনেতা-অভিনেত্রীদের বিরুদ্ধে খুনের চেষ্টা মামলা দায়ের নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবীণ অভিনেতা বলেন, ‘তারকাদের রাজনৈতিক মত থাকতে পারে, কিন্তু তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ তুলে সরাসরি মামলায় জড়ানো একটি গভীর সঙ্কেত বহন করে। এটি শুধু একটি মামলা নয়, এটি আমাদের সাংস্কৃতিক পরিসরে মত প্রকাশের স্বাধীনতা নিয়েও প্রশ্ন তোলে।’ অভিনেত্রী মেহের আফরোজ শাওন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘আমরা যদি সত্যিই খুনের চেষ্টার সঙ্গে যুক্ত হতাম, তাহলে কোনও তদন্ত ছাড়াই এতদিনে প্রমাণ আসত। এই মামলা প্রমাণ করে দেশে মত প্রকাশ বা ভিন্ন অবস্থান নেওয়া চরম অপরাধ হয়ে উঠেছে।’

 

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, পাগলা মসজিদের দানবাক্সে টাকার সঙ্গে মিলল চিরকূট

হাসিনার পতনের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা ইউনূস সরকারের

প্রেস সেন্সরশিপ জারি, হাসিনার বক্তব্য প্রচার করলেই সংবাদমাধ্যমে তালা ঝোলানোর হুমকি ইউনূসের

‘কলকাতা-দিল্লিতে থাকা শেখ হাসিনার দলের কার্যালয় বন্ধ করুন’, মোদি সরকারকে চোখরাঙানি ইউনূসের

বোধোদয়! বাংলাদেশে জঙ্গি ঘাঁটি থাকার কথা স্বীকার মোল্লা ইউনূসের

মোল্লা ইউনূস জমানায় হিন্দুদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে গভীর উদ্বেগ মার্কিন সংস্থার

মুসলিম মৌলবাদীদের হাত থেকে বাঁচতে বোরকা-হিজাব পরে আদালতে অপু বিশ্বাস

আত্মসমর্পণ! খুনের চেষ্টা মামলায় জামিন অভিনেত্রী অপু বিশ্বাসের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]