‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, পাগলা মসজিদের দানবাক্সে টাকার সঙ্গে মিলল চিরকূট

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নিষিদ্ধ ঘোষণা করে, নির্মম দমন-পীড়ন চালিয়েও আওয়ামী লীগ কর্মীদের দমাতে পারছেন না পাকিস্তানের পোষ্যভৃত্য মোল্লা মুহাম্মদ ইউনূস। শনিবার (৩০ অগস্ট) কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে টাকার সঙ্গে পাওয়া গেল দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা চিরকূট। তাতে লেখা রয়েছে ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’ ওই চিরকূট ঘিরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

প্রতি তিন মাস অন্তর খোলা হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স। তবে এবার ৪ মাস ১৮ দিন পর খোলা হয়। এক মাত্র ১৮ দিন বাদে খোলায় নতুন করে আরও দুটি দানবাক্স যুক্ত করা হয়। শেষ বার দান বাক্স খোলা হয়েছিল চলতি বছরের ১২ এপ্রিল। সেবার রেকর্ড ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা নগদ, বিপুল বৈদেশিক মুদ্রা ও সোনার গয়না পাওয়া গিয়েছিল। এদিন সকালে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালন সমিতির সভাপতি ফৌজিয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী এবং জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রমজান আলীর উপস্থিতিতে দানবাক্স খোলা হয়। ১৪টি লোহার দানবাক্স থেকে এবার মিলেছে ৩২ বস্তা টাকা। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত টাকা গোনার কাজ চলছে।

তবে এদিন টাকার পাহাড়ের মাঝে বেশ কয়েকটি চিরকূট মেলে। তাতে বিভিন্ন ভক্তরা নিজেদের সমস্যার কথা জানিয়েছেন। তবে একটি চিরকূট খোলার পরে থ মেরে যান প্রশাসনের শীর্ষ কর্তারা। ওই চিরকূটে লেখা ছিল, ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’ উল্লেখ্য, গত বছরের ৫ অগস্ট পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের ‘অপারেশন সাইক্লোন’ অভিযানে ক্ষমতাচ্যূত হন বঙ্গবন্ধু কন্যা। সেনা অভ্যুত্থানের মুখে প্রাণ বাঁচাতে দিল্লি পালিয়ে যান।

গুনতে লাগল ১১ ঘন্টা, পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কোটির বেশি

হাসিনার পতনের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা ইউনূস সরকারের

প্রেস সেন্সরশিপ জারি, হাসিনার বক্তব্য প্রচার করলেই সংবাদমাধ্যমে তালা ঝোলানোর হুমকি ইউনূসের

‘কলকাতা-দিল্লিতে থাকা শেখ হাসিনার দলের কার্যালয় বন্ধ করুন’, মোদি সরকারকে চোখরাঙানি ইউনূসের

বোধোদয়! বাংলাদেশে জঙ্গি ঘাঁটি থাকার কথা স্বীকার মোল্লা ইউনূসের

মোল্লা ইউনূস জমানায় হিন্দুদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে গভীর উদ্বেগ মার্কিন সংস্থার

ভারতের নির্বাচন কমিশনকে কালো তালিকাভুক্ত করল ইউনূস সরকার

হাসিনাকে উচ্ছেদের হোতা রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার প্রধান টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার সংসদ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]