‘আমি স্বার্থপর, ওই সিদ্ধান্তে আজও কাঁদি’, কীসের আক্ষেপ প্রিয়াঙ্কা চোপড়ার মায়ের?

সুতরাং বাড়িতে বাবা-মায়ের সঙ্গে খুব একটা বেশি সময় কাটানো হয়নি অভিনেত্রীর। আর মেয়েকে এমন জীবন দেওয়ার জন্যেই এখন আফসোস করেন গ্লোবাল অভিনেত্রীর মা মধু চোপড়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রিয়াঙ্কা চোপড়া, বলিউডের একজন উল্লেখযোগ্য নাম। যদিও বর্তমানে তিনি হলিউডেও রাজত্ব করছেন। পপ তারকা নিক জোনাসকে বিয়ের পরেই অভিনেত্রী পাকা পোক্তভাবে লস অ্যাঞ্জেলসে বসবাস করছেন। সম্প্রতি তিনি শেষ করেছেন ‘সিটাডেল পার্ট 2’-এর কাজ। তবে ভক্তরা এখন তাঁকে বলিউডে দেখতে চায়। ৪৩ বছরের অভিনেত্রীর মাঝে মধ্যে ভারতে আসেন, তাও কাজের প্রতিশ্রুতির জন্যে। এদিকে অভিনেত্রীর মা মধু চোপড়া প্রায়শই অভিনেত্রীয শৈশবের নানারকম কাহিনী ভক্ত দের কাছে প্রকাশ করেন। ছোটবেলা থেকেই বোর্ডিং স্কুলে মানুষ প্রিয়াঙ্কা চোপড়া। বড় হতেই পড়াশোনার জন্যে বিদেশে চলে যান তিনি।

সুতরাং বাড়িতে বাবা-মায়ের সঙ্গে খুব একটা বেশি সময় কাটানো হয়নি অভিনেত্রীর। আর মেয়েকে এমন জীবন দেওয়ার জন্যেই এখন আফসোস করেন গ্লোবাল অভিনেত্রীর মা মধু চোপড়া। সম্প্রতি একটি সাক্ষাৎকারে মধু চোপড়া জানিয়েছেন যে, মাত্র সাত বছর বয়সে প্রিয়াঙ্কাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিয়েছিলেন তিনি, যা নিয়ে তিনি এখন অনুতপ্ত। সেই সময়ের ব্যক্তিগত সিদ্ধান্ত তাঁর ভুল ছিল। এরপর মধু তাঁর দীর্ঘস্থায়ী অনুশোচনা প্রকাশ করে বলেন, “আমি জানি না, আমি কি একজন খারাপ মা? আমি এখনও এটির জন্য অনুতপ্ত। আমি মেয়েকে বোর্ডিংয়ে পাঠিয়ে খারাপ কাজ করেছি। আমি সত্যিই স্বার্থপর ছিলাম। আমি এখনও এটির জন্য কাঁদি। এটি আমার জন্য খুব কঠিন ছিল।” সেই সময় মধুর সিদ্ধান্তটা মা এবং মেয়ে উভয়ের জন্যে কতটা চ্যালেঞ্জিং ছিল, তা নিয়েও মধু চোপড়া জানিয়ে ছেন, “প্রতি শনিবার, আমি আমার কাজ ছেড়ে মেয়ের সঙ্গে দেখা করতে যেতাম ট্রেনে চেপে। কিন্তু আমার মেয়ে বোর্ডিং স্কুলের সঙ্গে মানিয়ে নিতে পারছিল না। তাই সারা সপ্তাহে সে শনিবারের জন্যে অপেক্ষা করত। কারণ ওইদিন আমি তাঁর সঙ্গে দেখা করতে যেতাম, এবং তারপরে রবিবার, আমি তার সঙ্গে থাকতাম। কিন্তু একবার শিক্ষক আমাকে বলেই দিল তিনি আর মেয়ের সঙ্গে দেখা করতে পারবে না। পরে আমার জন্যে বিষয়টি খুবই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছিল।”

তবে তিনি এখন খুশি, প্রিয়াঙ্কা চোপড়া এখন গ্লোবাল অভিনেত্রী। মেয়ের অগ্রগতি তাঁকে সব অনুশোচনা ভুলিয়ে দিয়েছে। মধুও প্রিয়াঙ্কার সাফল্যে গর্বিত। প্রিয়াঙ্কা চোপড়ার এমন সাফল্যের প্রধান স্তম্ভ হল তাঁর মা মধু চোপড়া। তিনি প্রতিটি চ্যালেঞ্জে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন, প্রায়শই চলচ্চিত্রের শুটিং এবং ইভেন্টে তাঁর সঙ্গে থেকেছেন। কাজের ফ্রন্টে, প্রিয়াঙ্কা কে পরবর্তীতে কমেডি ফিল্ম ‘হেডস অফ স্টেট’-এ, ইদ্রিস এলবা এবং জন সিনার সঙ্গে দেখা যাবে। এছাড়া তিনি কার্ল আরবানের দ্য ব্লাফ-এ জলদস্যু চরিত্রে অভিনয় করতেও প্রস্তুত।

বোনের ‘মা’ হওয়ার খবর শুনে আনন্দে নেচে উঠলেন পরিণীতির ‘মিমি দিদি’ প্রিয়াঙ্কা

‘হেডস অফ স্টেট’ নিয়ে ম্যানেজারের মন্তব্যে বিতর্ক, হেঁয়ালি পোস্টে সমালোচকদের জবাব প্রিয়াঙ্কার

‘কৃষ ৪’-এর জন্যে ৩০ কোটি পারিশ্রমিক নিচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

কেউ পাঠাচ্ছে পেয়ারা, কেউ চুলের ক্লিপ, রাজামৌলির ছবির সেটে দেশীয় উপহারে ভাসছেন প্রিয়াঙ্কা

বিয়ের ৩ দিনের মধ্যেই অসুস্থ প্রিয়াঙ্কা চোপড়ার বৌদি নীলম, কী হয়েছে?

দামি নয় বরং সস্তার কুর্তিতে ভাইয়ের বিয়েতে সাজলেন প্রিয়াঙ্কা চোপড়া

দীপিকাকে টেক্কা! রাজামৌলির ছবির জন্যে ৩০ কোটি পারিশ্রমিক নিচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

অস্কারের দৌড়ে হিন্দি ভাষার শর্ট ফিল্ম ‘অনুজা’, রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার যোগ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]