নিজস্ব প্রতিনিধি: ব্রাহ্মণ সম্প্রদায়ের বিরুদ্ধে জাতপাত সংক্রান্ত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ। ‘ফুলে’ সিনেমা নিয়ে বিতর্কের মধ্যে একজন সোশ্যাল মিডিয়া ইউজারের প্রশ্নের উত্তরে অনুরাগ বলেছিলেন যে তিনি “ব্রাহ্মণদের উপর মূত্র ত্যাগ করবেন।” ‘গ্যাংস অফ ওয়াসিপুর’ পরিচালক বলেছেন যে ক্রোধ তার সীমা অতিক্রম করে গিয়েছিল। সেই জন্যই তিনি একটি গোটা সম্প্রদায়কে আঘাত করে ফেলেছিলেন।
“রাগের বশে, কাউকে উত্তর দেওয়ার সময় আমি আমার সীমা ভুলে গিয়েছিলাম। আমি সমগ্র ব্রাহ্মণ সম্প্রদায় সম্পর্কে খারাপ কথা বলেছিলাম। সেই সম্প্রদায় যাদের অনেক মানুষ আমার জীবনে ছিল, এখনও আছে। আমার জীবনে তাঁদের অবদান প্রচুর। আজ, তারা আমার দ্বারা আহত। আমার পরিবার আমার দ্বারা আহত। অনেক বুদ্ধিজীবী, যাদের আমি শ্রদ্ধা করি, আমার রাগ এবং আমার কথা বলার ধরণ দ্বারা আহত।”
কাশ্যপ তাঁর পোস্টে মন্তব্য করার সময় একজন সোশ্যাল মিডিয়া ইউজার বলেছিলেন “ব্রাহ্মণরা তোমাদের বাবা।” এর জবাবে জাতপাতমূলক মন্তব্য করেছিলেন তিনি। ক্ষমা চেয়ে অনুরাগ কাশ্যপ বলেছেন যে একজন সোশ্যাল মিডিয়া ইউজারের “সস্তা মন্তব্য” শোনার পরে তাঁর বক্তব্য সমগ্র সম্প্রদায়ের প্রতি ভুলভাবে পরিচালিত হয়েছিল।
‘ফুলে’ দিয়ে বিতর্কের শুরু, আর কিছুদিন পরেই মুক্তি পাবে অনুরাগের এই নতুন সিনেমা। তার আগে ক্ষমা প্রার্থনা করে পরিচালক বলেন, “আমি এই সমাজের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। কারও সস্তা মন্তব্যের জবাব দেওয়ার সময় রাগের বশে এটি লিখেছিলাম। আমার কথা বলার ধরণ এবং অশালীন ভাষার জন্য আমি আমার সকল বন্ধু, পরিবার এবং সমাজের কাছে ক্ষমা চাইছি।”
ব্রাহ্মণদের নিয়ে এমন মন্তব্য করার পর থেকে, অনুরাগ কাশ্যপের পরিবার এবং বন্ধুরা ধর্ষণ ও হত্যার হুমকি পাচ্ছে। তাঁর বক্তব্যের জন্য পরিবার পরিচিতরা এমন পরিস্থিতির সম্মুখীন হবেন তা ভাবতে পারেননি পরিচালক। তাই মহিলাদের রেহাই দেওয়ার আবেদন জানিয়েছেন অনুরাগ। তার মন্তব্যের ব্যাপক সমালোচনার পর এই ক্ষমা প্রার্থনা করা হয়েছে। জয়পুরে তার বিরুদ্ধে একটি পুলিশ মামলাও দায়ের করা হয়েছে।
ব্রাহ্মণদের নিয়ে এমন মন্তব্য করার পর থেকে, অনুরাগ কাশ্যপের পরিবার এবং বন্ধুরা ধর্ষণ ও হত্যার হুমকি পাচ্ছে। তাঁর বক্তব্যের জন্য পরিবার পরিচিতরা এমন পরিস্থিতির সম্মুখীন হবেন তা ভাবতে পারেননি পরিচালক। তাই মহিলাদের রেহাই দেওয়ার আবেদন জানিয়েছেন অনুরাগ।
‘ফুলে’ চলচ্চিত্রটি সমাজ সংস্কারক জ্যোতিরাও ফুলে এবং সাবিত্রীবাই ফুলের উপর আধারিত। ব্রাহ্মণ গোষ্ঠীগুলি সিনেমাটির বিষয়বস্তু নিয়ে আপত্তি জানানোর কারণে প্রতীক গান্ধি এবং পত্রলেখা অভিনীত এই ছবিটি সেন্সর বোর্ডের কাটছাঁটের সম্মুখীন হয়েছে। ২৫ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ফুলে।