‘প্যান-ইন্ডিয়া সিনেমা বানানোর নামে ধাপ্পাবাজি, সবাই ছুটছে ১০০০ কোটির পেছনে’: অনুরাগ কাশ্যপ

বেশি মুনাফা অর্জনের লোভে চলচ্চিত্র নির্মাতারা প্যান ইন্ডিয়ার প্রতিটি প্রকল্পে ব্যাপক বিনিয়োগ করছেন। কিন্তু ফলস্বরূপ তা বক্সঅফিসে ব্যার্থ হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ প্রায়শই তাঁর স্পষ্টবাদী বক্তব্যের জন্যে শিরোনাম হন। সম্প্রতি ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে অহেতুক দৃশ্য থাকার কারণে প্রতীক গান্ধি ও পত্রলেখা অভিনীত ‘ফুলে’ ছবির মুক্তি স্থগিত করা হয়েছিল। এরপরই সেন্সর বোর্ডের তুমুল সমালোচনা করে বিপাকে পড়েছিলেন তিনি। এমনকী ‘ব্রাহ্মণ সম্প্রদায়ের মুখে প্রস্রাব করব’, এমন মন্তব্যের জন্যেও তাঁকে নিয়ে বিতর্কের ঝড় ওঠে। যে কারণে তিনি ক্ষমা চাইতে বাধ্য হন। এদিকে বর্তমানে তিনি মুম্বইতে থাকেন না। বলিউডের পাঠও চুকিয়েছেন। দক্ষিণী ছবিতে কাজের জন্যে তিনি এখন দক্ষিণে থাকেন। এ আবহে অনুরাগ কাশ্যপ প্যান-ইন্ডিয়া চলচ্চিত্র সম্পর্কে একটি বেফাঁস মন্তব্য করলেন।

তাঁর দাবি, ‘বেশি মুনাফা অর্জনের লোভে চলচ্চিত্র নির্মাতারা প্যান ইন্ডিয়ার প্রতিটি প্রকল্পে ব্যাপক বিনিয়োগ করছেন। কিন্তু ফলস্বরূপ তা বক্সঅফিসে ব্যার্থ হচ্ছে। তাই আমার কাছে প্যান ইন্ডিয়া চলচ্চিত্রগুলি এক একটি কেলেঙ্কারি ছাড়া আর কিছুই নয়। প্যান ইন্ডিয়া একটি শব্দ। একটি চলচ্চিত্র তখনই সমগ্র ভারত জুড়ে সফলতা পায়, যখন তা গোটা ভারতজুড়ে দুর্দান্ত ব্যবসা করে। কিন্তু কী করে মুক্তির আগেই নির্মাতারা বুঝে যান যে, তাঁর ছবি দেশ তো বটেই বিশ্বজুড়ে রাজত্ব করবে? একটি ছবি তৈরি করতে তিন থেকে চার বছর সময় লাগে। যার সঙ্গে অনেক লোকজন জড়িত থাকে। এই কারণেই সব টাকা ছবির পেছনে খরচ হয় না। গল্প এবং অভিনেতারা তো একই থাকে, কিন্তু টাকাটা বড় বড় সেটগুলিতে যায়, যার কোনও অর্থ নেই।’

তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকারে আরও বলেন যে, এই টাকার মাত্র ১% কাজ করে, ১% সারা ভারতে ঘুরে বেড়ায়। কিছু ছবি এমন সাফল্য পেয়েছে যা কেউ আশা করেনি, যেমন ‘স্ত্রী ২’। এর মাধ্যমেই শুরু হয় ভৌতিক কমেডির জগত। ‘উরি’ যখন সফল হয়, তখন সবাই জাতীয়তাবাদী ছবি বানাতে শুরু করে। ‘বাহুবলী’র পর সবাই প্রভাস বা অন্য কোনও অভিনেতাকে নিয়ে বড় ছবি বানাতে শুরু করে। ‘কেজিএফ’-এর সাফল্যের পর সবাই একই রকম ছবি বানাতে শুরু করে এবং এখান থেকেই গল্পের অবনতি শুরু হয়। এত বড় সুপারহিট ছবির সাফল্যের পুনরাবৃত্তি করতে, চলচ্চিত্র নির্মাতারা গল্পের উপর জোর দিতে ভুলে যান এবং দর্শকদের মনোযোগ অন্যদিকে সরাতে প্রতি দুই-তিন মিনিটে একটি আইটেম নম্বর পরিবেশন করেন। এটা সবই একটা সূত্রে পরিণত হয়েছে। কারণ সবাই ৮০০-৯০০-১০০০ কোটি টাকার পিছনে ছুটছে। সংখ্যাগুলি বাড়ছে। কিন্তু গত ৫ বছরে মাত্র পাঁচ থেকে ছয়টি ছবি ৮০০-৯০০-১০০০ কোটি আয় ছুঁতে পরে। যেখানে আমরা প্রতি বছর ১০০০-এরও বেশি চলচ্চিত্র নির্মাণ করছি।’

হতাশা কাটাতে হিন্দি সিনেমা দেখা বন্ধ করেছেন অনুরাগ কাশ্যপ, ছেড়েছেন মদ্যপানও

‘পুরনো দিনের ভাবনাচিন্তা বন্ধ করুন, আপডেটেড হন’, অনুরাগ কাশ্যপকে পরামর্শ ‘ছাভা’ পরিচালকের

পহেলগাঁওয়ে অল্পের জন্য বাঁচলেন আলিয়া, শেয়ার করলেন নিজের অভিজ্ঞতা

‘রাগে নিজের এক্তিয়ার ভুলে গিয়েছিলাম’, ব্রাহ্মণ বিতর্কে ফের ক্ষমাপ্রার্থী অনুরাগ কাশ্যপ

‘দয়া করে আমার মেয়ে ও পরিবারকে ছেড়ে দিন’, ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যে ক্ষমা চাইলেন অনুরাগ

‘ব্রাহ্মণদের মুখে প্রস্রাব করব…’, অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে অভিযোগ দায়ের

‘শাহরুখের থেকেও আমি ব্যস্ত, দিনে তিনটি করে প্রোজেক্ট ফিরিয়ে দিই’: অনুরাগ কাশ্যপ

একরাশ ক্ষোভ নিয়ে মুম্বই থেকে পাততাড়ি গোটালেন সফল পরিচালক

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]