‘দয়া করে আমার মেয়ে ও পরিবারকে ছেড়ে দিন’, ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যে ক্ষমা চাইলেন অনুরাগ

আমি সকলের যাচ্ছে ক্ষমাপ চাইছি। তবে আমি আমার পোস্টের জন্য নয়, বরং প্রেক্ষাপটের বাইরে নেওয়া একটি লাইন এবং ঘৃণার জন্য ক্ষমা চাইছি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্রাহ্মণদের নিয়ে জাতপাত এবং অপমানজনক মন্তব্য করে বিপাকে পড়েছিলেন বলিউডের স্বনামধন্য পরিচালক অনুরাগ কাশ্যপ। সোশ্যাল মিডিয়াতেও তোলপাড় পড়ে যায়। ‘ব্রাহ্মণদের মুখে প্রস্রাব করে দেবেন’, এটাই ছিল অনুরাগ কাশ্যপের বিতর্কিত মন্তব্যের অংশ। এরপরেই শুক্রবার (১৮ এপ্রিল) অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে মুম্বই পুলিশের কাছে এফআইআর দায়ের করেন একজন আইনজীবী। এবার বিপাকে পড়ে ক্ষমা চাইলেন অনুরাগ কাশ্যপ। তিনি ইনস্টাগ্রামে একটি বিবৃতি শেয়ার করে জানিয়েছেন, ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে তাঁর মেয়ে আলিয়া কাশ্যপকে হত্যা এবং ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। সঙ্গে তিনি তাঁর পরিবারের সদস্যদের হুমকি দেওয়া ব্যক্তিদের থামতে বলেছেন এবং তাঁদের একা ছেড়ে দিতে বলেছেন। সঙ্গে দাবি করেছেন, সকলে তাঁর মন্তব্যে ভুলভাবে ব্যাখ্যা করেছেন।

অনুরাগ লিখেছেন, “আমি সকলের যাচ্ছে ক্ষমাপ চাইছি। তবে আমি আমার পোস্টের জন্য নয়, বরং প্রেক্ষাপটের বাইরে নেওয়া একটি লাইন এবং ঘৃণার জন্য ক্ষমা চাইছি। আমার কোনও বক্তব্যের জন্য আমার মেয়ে, পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের ধর্ষণ এবং মৃত্যুর হুমকি দেওয়া উচিত নয়। কারণ মেয়ে আর আমার পরিবারের তুলনায় কোনও কিছুই বড় নয়। তোমরা আমাকে গালি দাও, কিন্তু আমার পরিবার কে কিছু বলো না। যদি আপনি আমার কাছ থেকে ক্ষমা চান, তাহলে আমি ক্ষমাপ্রার্থী।” তিনি আরও লিখেছেন, ‘ব্রাহ্মণরা, নারীদেরকে রেহাই দেয়, এমনকি এটি স্ক্রিপ্টের একটি অংশও নয়। ‘মনুবাদ’ আপনি নিজেই সিদ্ধান্ত নিন যে আপনি কেমন ব্রাহ্মণ, আমি ক্ষমা প্রার্থনা করছি।’

পুরো ঘটনাটি ঠিক কী?

আগামী ২৫ এপ্রিল রিলিজ করবে প্রতীক গান্ধী এবং অনন্ত মহাদেবন পরিচালিত জীবনীমূলক সিনেমা ‘ফুলে’ (PHULE)। ছবিতে জ্যোতিরাও ফুলে চরিত্রে প্রতীক এবং সাবিত্রীবাই ফুলে চরিত্রে অভিনয় করছেন পত্রলেখা। কিন্তু ছবির ট্রেলার রিলিজের পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। কথিত ভুল উপস্থাপনের জন্য মহারাষ্ট্রের ব্রাহ্মণ সম্প্রদায়ের থেকে তীব্র প্রতিক্রিয়া পেয়েছে ছবিটি। সেই কারণে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) ছবির মুক্তি স্থগিত করে দিয়েছে এবং শংসাপত্র দেয়নি। এরপরেই CBFC-এর তীব্র সমালোচনা করেছেন অনুরাগ কাশ্যপ। তিনি সিবিএফসি-র সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন এবং প্রতিবাদকারীদের ভণ্ড বলেছেন। এমনকী ব্রাহ্মণদের বিরুদ্ধে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ব্রাহ্মণদের মুখে আমি প্রস্রাব করব, কারো কোনও সমস্যা?’ অনুরাগের এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। বেশ কয়েকজন নেটিজেন অনুরাগকে জাতি-ভিত্তিক ঘৃণা প্রচারকারী বলে নিন্দা করেছেন। কেউ কেউ অনুরাগের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ঘোষণা করেছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Anurag Kashyap (@anuragkashyap10)

একজন আইনজীবী মুম্বই পুলিশের কাছে পরিচালক-অভিনেতার বিরুদ্ধে মুম্বই পুলিশের কাছে FIR দায়ের করেছেন। অভিযোগকারী জানিয়েছেন, “ব্রাহ্মণ সম্প্রদায়ের বিরুদ্ধে অবমাননাকর এবং বর্ণবাদী মন্তব্যের জন্য অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার জন্য আমি আনুষ্ঠানিকভাবে মুম্বই পুলিশের কাছে একটি অভিযোগ জমা দিয়েছি। একটি নাগরিক সমাজে এই ধরনের ঘৃণ্য বক্তব্য সহ্য করা যায় না। আইনকে তার নিজস্ব গতিতে চলতে হবে।” অবশেষে বিপাকে পড়ে অনুরাগ তাঁর পোস্টের জন্যে ক্ষমা চাইলেন। বর্তমানে অনুরাগ মুম্বই ইন্ডাস্ট্রি ছেড়ে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে চুটিয়ে অভিনয় করছেন। তিনি গ্যাংস অফ ওয়াসেপুর, ব্ল্যাক ফ্রাইডে এবং ডেভ.ডি-র মতো একাধিকবার সাহসী এবং উস্কানিমূলক চলচ্চিত্র বলিউডকে উপহার দিয়েছেন।

হতাশা কাটাতে হিন্দি সিনেমা দেখা বন্ধ করেছেন অনুরাগ কাশ্যপ, ছেড়েছেন মদ্যপানও

‘পুরনো দিনের ভাবনাচিন্তা বন্ধ করুন, আপডেটেড হন’, অনুরাগ কাশ্যপকে পরামর্শ ‘ছাভা’ পরিচালকের

‘প্যান-ইন্ডিয়া সিনেমা বানানোর নামে ধাপ্পাবাজি, সবাই ছুটছে ১০০০ কোটির পেছনে’: অনুরাগ কাশ্যপ

পহেলগাঁওয়ে অল্পের জন্য বাঁচলেন আলিয়া, শেয়ার করলেন নিজের অভিজ্ঞতা

‘রাগে নিজের এক্তিয়ার ভুলে গিয়েছিলাম’, ব্রাহ্মণ বিতর্কে ফের ক্ষমাপ্রার্থী অনুরাগ কাশ্যপ

‘ব্রাহ্মণদের মুখে প্রস্রাব করব…’, অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে অভিযোগ দায়ের

‘শাহরুখের থেকেও আমি ব্যস্ত, দিনে তিনটি করে প্রোজেক্ট ফিরিয়ে দিই’: অনুরাগ কাশ্যপ

একরাশ ক্ষোভ নিয়ে মুম্বই থেকে পাততাড়ি গোটালেন সফল পরিচালক

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]