‘শাহরুখের থেকেও আমি ব্যস্ত, দিনে তিনটি করে প্রোজেক্ট ফিরিয়ে দিই’: অনুরাগ কাশ্যপ

আমি এখনও এখানে আছি এবং শাহরুখ খানের চেয়েও বেশি ব্যস্ত। আর এই কাজটা আমাকে করতেই হবে কারণ আমি তার মতো বেশি টাকা আয় করি না।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বই ছেড়েছেন দক্ষিণে চলে গিয়েছেন স্বনামধন্য পরিচালক অনুরাগ কাশ্যপ। তাও বহুদিন হয়ে গেল। মুম্বইয়ে তাঁর কোনও ভবিষ্যত নেই, নেপোটিজম ভরে গিয়েছে। এমনটাই দাবি করে বলিউড ছেড়েছেন অনুরাগ কাশ্যপ। এছাড়াও তিনি বেফাঁস মন্তব্যের জন্যেও পরিচিত। তবে এবার ‘শাহরুখ খানের থেকেও ব্যস্ত’, এমনটা দাবি করে সংবাদের শিরোনামে এলেন অনুরাগ কাশ্যপ। মাস কয়েক আগেই ‘গ্যাংস অফ ওয়াসেপুর’, ‘মুক্কাবাজ’, ‘স্যাকার্ড গেমস’-এর মতো দুর্দান্ত প্রজেক্ট তৈরি করা পরিচালক অনুরাগ কাশ্যপ বলিউড ছেড়েছেন।

তিনি এখন দক্ষিণেই নিজের শাখা প্রশাখা বিস্তার করেছেন। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে কাজ উপভোগ করছেন। ইতিমধ্যেই ‘মহারাজা’, ‘রাইফেল ক্লাব’-এর মতো একাধিক দক্ষিণ ভারতীয় ছবিতে অভিনয় করেছেন অনুরাগ কাশ্যপ। সেই কারণে চলচ্চিত্র নির্মাণ থেকে দূরে রয়েছেন তিনি। তাঁর পরিচালিত শেষ ছবি ছিল ‘কেনেডি’, যা এখনও ভারতে মুক্তি পায়নি। তবে হিন্দি সিনেমা এবং ছবি নির্মাণ ছেড়ে দেওয়ার জন্য ব্যাপক কটাক্ষের শিকার হচ্ছেন অনুরাগ কাশ্যপ। কারণ তাঁর ভিট ছিল বলিউড। তাই এত তাড়াতাড়ি নিজেই জগতকে ভুলে যাওয়া তাঁর উচিত হয়নি, এমনটাই দাবি করেছেন নেটিজেনরা। এবার মিষ্টি ভাষায় ট্রোলারদের জবাব দিলেন অনুরাগ কাশ্যপ। বলিউডের প্রাক্তন পরিচালক তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন যে, তিনি চলচ্চিত্র নির্মাণ ছেড়ে কোথাও যাচ্ছেন না। কিন্তু তিনি এখন শাহরুখ খানের চেয়েও বেশি ব্যস্ত।

অনুরাগ লিখেছেন, ‘আমি এক শহর ছেড়ে অন্য শহরে এসেছি। কিন্তু আমি চলচ্চিত্র নির্মাণ ত্যাগ করিনি। যারা মনে করেন আমি বিরক্ত হয়ে বলিউড ছেড়েছি, এটা তাদের জন্য। আমি এখনও এখানে আছি এবং শাহরুখ খানের চেয়েও বেশি ব্যস্ত। আর এই কাজটা আমাকে করতেই হবে কারণ আমি তার মতো বেশি টাকা আয় করি না। ২০২৮ সালের আগে আমার কোনও তারিখ নেই। আমার পরিচালনার জন্য ৫টি প্রকল্প রয়েছে যা আশা করি এই বছর মুক্তি পাবে। এর মধ্যে ৩টি প্রকল্প এই বছর মুক্তি পাবে এবং বাকিগুলো আগামী বছরগুলিতে। আমার কাছে IMDb-এর সবচেয়ে দীর্ঘ টাইমলাইন আছে এবং আমার এত কাজ যে আমাকে দিনে ৩টি প্রজেক্টের জন্য না বলতে হয়।’  শাহরুখ খানকে বিঁধেই যে তিনি এ কথাগুলি বলেছেন, তা জানতে বাকি নেই কারো। বর্তমানে অনুরাগ কাশ্যপকে দক্ষিণের অনেক ছবিতে দেখা যাচ্ছে। তিনি সেখানে ছবি পরিচালনা করবেন, একই সঙ্গে কিছু ছবিতে অভিনয়ও করবেন। তার নতুন হিন্দি তেলেগু ছবি ‘ডাকাইট’ খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে যেখানে মৃণাল ঠাকুরকেও তার সঙ্গে দেখা যাবে। প্রসঙ্গত, মাস কয়েক আগে পরিচালক একটি সাক্ষাৎকারে স্পষ্টভাবে বলেছিলেন যে, তিনি মুম্বই ছেড়ে দক্ষিণে স্থায়ী হতে চান কারণ তিনি বলিউড ইন্ডাস্ট্রিতে বিরক্ত। তিনি বিশ্বাস করেন যে ইন্ডাস্ট্রিতে সবাই সংখ্যার পিছনে ছুটছে। কেউ বাস্তব গল্পে আগ্রহী নয়। বলিউড ছাড়ার পর, এবার অনুরাগ কবে দক্ষিণে তাঁর প্রথম পরিচালিত ছবি মুক্তি দেবেন, তাই দেখার অপেক্ষায় ভক্তরা।

হতাশা কাটাতে হিন্দি সিনেমা দেখা বন্ধ করেছেন অনুরাগ কাশ্যপ, ছেড়েছেন মদ্যপানও

‘পুরনো দিনের ভাবনাচিন্তা বন্ধ করুন, আপডেটেড হন’, অনুরাগ কাশ্যপকে পরামর্শ ‘ছাভা’ পরিচালকের

‘প্যান-ইন্ডিয়া সিনেমা বানানোর নামে ধাপ্পাবাজি, সবাই ছুটছে ১০০০ কোটির পেছনে’: অনুরাগ কাশ্যপ

পহেলগাঁওয়ে অল্পের জন্য বাঁচলেন আলিয়া, শেয়ার করলেন নিজের অভিজ্ঞতা

‘রাগে নিজের এক্তিয়ার ভুলে গিয়েছিলাম’, ব্রাহ্মণ বিতর্কে ফের ক্ষমাপ্রার্থী অনুরাগ কাশ্যপ

‘দয়া করে আমার মেয়ে ও পরিবারকে ছেড়ে দিন’, ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যে ক্ষমা চাইলেন অনুরাগ

‘ব্রাহ্মণদের মুখে প্রস্রাব করব…’, অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে অভিযোগ দায়ের

একরাশ ক্ষোভ নিয়ে মুম্বই থেকে পাততাড়ি গোটালেন সফল পরিচালক

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]