নিজস্ব প্রতিনিধিঃ জল্পনায় শিলমোহর! প্রেমে পড়েছেন সুপারস্টার আমির খান। বেঙ্গালুরুর এক মহিলার সঙ্গে গুরুতর সম্পর্কে রয়েছেন অভিনেতা। সম্প্রতি প্রেমিকার পরিবারের সঙ্গেও কথাবার্তা সেরে ফেলেছেন ৫৯ বছরের বলিউড সুপারস্টার। আর তাতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে। তবে কী বছরের শেষেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমির খান। বহুদিন ধরেই জল্পনা চলছিল যে, অভিনেতা প্রেম করছেন। অথচ প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে তাঁর মেলামেশা নতুন করে গুঞ্জন তৈরি করেছিল। ভক্তরা ভেবেছিলেন কিরণের সঙ্গে আবারও সম্পর্ক গড়তে চলেছেন আমির খান। কিন্তু তা একেবারেই নয়, পরিচালক কিরণ রাও আগেই জানিয়েছিলেন, আমিরের সঙ্গে তাঁর বন্ধুত্ব বহাল রয়েছে। তাঁদের ছেলেকে একসঙ্গে বড় করছেন তাঁরা।
২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হয়েছিল। এরপর অভিনেত্রী সানা ফতেমা শেখের সঙ্গে আমির খানের প্রেমের গুঞ্জন উঠেছিল। তাঁদেরকে একসঙ্গে কয়েকটি ইভেন্টেও দেখা যায়। কিন্তু সেটাও নিছকই গুঞ্জন ছিল। তবে এবার শোনা যাচ্ছে, আমির খান বেঙ্গালুরুর এক রহস্যময়ী মহিলার সঙ্গে ‘গুরুতর’ সম্পর্কে জড়িয়ে ছেন। তবে তাঁরা গোপনীয়তা বজায় রাখছেন। ব্যক্তিগত বিবরণ এক্ষুনি প্রকাশ করবেন না। এমনকী এও শোনা গিয়েছে, সম্প্রতি মহিলাটির পরিবারের সঙ্গে দেখা করেছেন আমির খান। কিন্তু এ বিষয়ে আমিরের কাছ থেকে কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। যদি এমনটা হয়, তাহলে খুব শীঘ্রই আমির খান বিয়ের পিঁড়িতে বসবেন। আমির খান ইতিমধ্যেই ২ টি বিয়ে সেরে ফেলেছেন।
১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। তাদের দুটি সন্তান রয়েছে, একটি কন্যা, ইরা খান এবং একটি পুত্র, জুনায়েদ খান। তাঁদের ২০০২ সালে বিবাহবিচ্ছেদ হয়। তবে এখনও প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে আমিরের। গতবছর ইরার বিয়েতে বাবার সমস্ত দায়িত্ব পালন করেছিলেন আমির খান। এরপর আমির ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেছিলেন এবং ২০২১ সালে, তারা তাঁদের ১৫ বছরের দাম্পত্যে ইতি টানেন। তারা আজাদ নামে একটি পুত্র রয়েছে, যাঁকে সারোগেসির মাধ্যমে জন্মগ্রহণ দিয়েছিলেন কিরণ। ৩ ছেলে মেয়ের বাবা হয়েও আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমির খান। এদিকে, কাজের ফ্রন্টে, আমিরকে পরবর্তীতে ‘সিতারে জমিন পার’ ছবিতে দেখা যাবে।