Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রেমিকার হাত ধরে চিনের কমেডি উৎসবে আমির, তাঁদের রসায়নে মুগ্ধ নেটমহল

শনিবার চিনে ম্যাকাও আন্তর্জাতিক কমেডি উৎসবে প্রেমিকাকে নিয়ে যোগ দিয়েছিলেন আমির খান। বান্ধবী গৌরী স্প্রাটের হাতে হাত রেখে অনুষ্ঠানে উপস্থিত হল বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেঙ্গালুরুর বাসিন্দা গৌরি স্প্রাটের সঙ্গে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান। ৬০ তম জন্মদিনে তৃতীয় প্রেমিকাকে সামনে আনেন আমির খান। পাশাপাশি সম্পর্কের শিলমোহরও দেন। কিন্তু বিয়ে নিয়ে জানান, ৬০ বছর বয়সে আর বিয়ের ইচ্ছে নেই তাঁর। তবে ভবিষ্যতে হলো হতে পারে। গৌরীর সঙ্গে প্রায় ১৪ বছরের বয়সের ব্যবধান আমিরের। অভিনেতার প্রথম রীনা দত্তের সঙ্গে ২০০২ সালেই ডিভোর্স হয়ে যায় অভিনেতার। সেই ঘরে তাঁর দুই সন্তান। ২০২৪ সালে কন্যা ইরার বিয়ে দেন অভিনেতা। ছেলেও বলিউডে ডেবিউ করেছেন। অন্যদিকে ২০০৫ সালে চলচ্চিত্র পরিচালক কিরণ রাওকে বিবাহ করেন আমির খান। তাঁদেরও একটি সন্তান রয়েছে। ২০২১ সালে যৌথ সম্মতিতে ডিভোর্স হয় আমির-কিরণ রাওয়ের। এবার তৃতীয়বার বিয়ের পিঁড়িতে অভিনেতা। সেটাই জল্পনা চারিদিকে।

 

শনিবার চিনে ম্যাকাও আন্তর্জাতিক কমেডি উৎসবে প্রেমিকাকে নিয়ে যোগ দিয়েছিলেন আমির খান। বান্ধবী গৌরী স্প্রাটের হাতে হাত রেখে অনুষ্ঠানে উপস্থিত হল বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট। অনুষ্ঠানে দুজনকেই ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে দেখা গিয়েছে। তারে জমিন পার’ অভিনেতা একটি কালো কুর্তা-পায়জামা সেট এবং একটি অলঙ্কৃত, ভারী শাল পরেছিলেন। এবং গৌরী একটি সাধারণ কিন্তু জমকালো ফুলের সাদা শাড়িতে মুগ্ধ করেছেন সকলকে। পুরো অনুষ্ঠান জুড়ে, অভিনেতা গৌরিকে পাশে রেখেছিলেন। এমনকি চিনা পাপারাজ্জিদের জন্যেও পোজ দিতে দ্বিধা করেননি আমির-গৌরী। তাঁদের সঙ্গে চিনা অভিনেতা শেন টেং এবং মা লিও যোগ দিয়েছিলেন। অনুষ্ঠানে সকলের সঙ্গে গৌরীকে আলাপ করিয়ে দিতেও দেখা গিয়েছে আমিরকে। তবে সবথেকে আকর্ষণীয় দিক ছিল আমির এবং গৌরী, শেন ট্যাং এবং মা লি-র সঙ্গে পোজ দিচ্ছিলেন।

 

গত ১৪ মার্চ, ৬০তম জন্মদিন উপলক্ষে, আমির গৌরীর সঙ্গে তার সম্পর্কের কথা নিশ্চিত করেন। জন্মদিনে পাপারাজ্জিদের উদ্দেশ্যে আমির বলেছিলেন, “এটাই মোক্ষম সময়, তোমাদের সকলের জন্য গৌরির পরিচয় করিয়ে দেওয়ার জন্যে। সে বেঙ্গালুরু থেকে এসেছে, এবং আমরা একে অপরকে ২৫ বছর ধরে চিনি। কিন্তু আমরা দেড় বছর আগে যোগাযোগ করেছি। সে ঘটনাক্রমে মুম্বইতে ছিল এবং আমরা দুর্ঘটনাক্রমে দেখা করেছি, আমরা যোগাযোগ রেখেছি, এবং তারপর সবকিছু স্বাভাবিকভাবেই ঘটেছে। এক বছর ধরে একসঙ্গে থাকছি।” গৌরী বর্তমানে আমিরের প্রযোজনা প্রতিষ্ঠানে কাজ করছেন এবং তিনি তার আগের বিবাহিত জীবনের যমজ সন্তানের মা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00