নিজস্ব প্রতিনিধিঃ অরণ্যের সঙ্গে বাঙালির ভালোবাসার সম্পর্ক বহুদিনের। তাই দিঘা-পুরী-দার্জিলিং প্রিয় হলেও, অ্যাডভেঞ্চারপ্রেমী বাঙালির কাছে অরণ্য যেন অক্সিজেন। আর সেই অরণ্যে গিয়ে যদি দেখা মেলে বাঘের তাহলে তো মন খুশ হয়ে যাবে বাঙালিদের। তাই হাতে কয়েকদিন ছুটি পেলে ঘুরে আসতে পারেন মহারাষ্ট্রের তাডোবা জাতীয় উদ্যান থেকে। কারণ, এখানে রয়েছে জঙ্গল সাফারি । আর জঙ্গলে এই জিপ সাফারি করলে খুব সহজেই দেখা মেলে বাঘের। একেবারে পর্যটকদের চোখের সামনে দিয়ে চলে যায় বাঘের দল।
তবে শুধু বাঘ নয় এখানে দেখা মিলবে ভারতীয় চিতা, স্লথ ভল্লুক, গৌড়, নীলগাই, ঢোল, ডোরাকাটা হায়না, বন বিড়াল সহ একাধিক বন্য প্রাণীর। মহারাষ্ট্রের তাডোবা জাতীয় উদ্যানটি খোলা থাকে ১৫ অক্টোবর থেকে ৩ জুন পর্যন্ত। এখানে থাকার ব্যবস্থা। তবে মনে রাখতে হবে মঙ্গলবার বন্ধ থেকে এই উদ্যানটি।
কীভাবে যাবেন তাডোবা জাতীয় উদ্যানে?
কলকাতা থেকে প্রথমে যেতে হবে মুম্বই। সেখান থেকে গাড়ি করে যেতে হবে উদ্যানে। এছাড়াও ডঃ বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়ি করে যাওয়া যায় তাডোবা জাতীয় উদ্যানে। দুরত্ব ১৪০ কিলোমিটার। তাই বিমান বা ট্রেন যেকোন কিছুতেই আসা যাবে এই উদ্যানে। তাই শীতকালের ৮-১০ দিনের ছুটিতে ঘুরে আসতেই পারেন এই জঙ্গল থেকে।