বর্ষবরণের দিনেই শীতের কামড়, এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমল তাপমাত্রা  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নতুন বছরের শুরুতেই রাজ্যবাসীর কাছে সুখবর। একধাক্কায় অনেকটাই কমল তাপমাত্রার পারদ। শীতের আমেজ ফিরেছে বর্ষবরণে। ধীরে ধীরে বদলাবে তাপমাত্রা। বুধবার সকালে কলকাতার তাপমাত্রা  গিয়ে দাঁড়িয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াসে । যা স্বাভাবিকের চেয়ে  ২-৩ ডিগ্রি কম। স্বাভাবিকভাবেই বছরের শুরুতেই ঠাণ্ডায় কাঁপছে রাজ্য বাসী ।

এদিন  সকালে কলকাতায়  হালকা কুয়াশা ছিল । বেলা বাড়তেই ধীরে ধীরে  পরিষ্কার হয়েছে  আকাশ  । তবে দিন ও রাতের তাপমাত্রা দুটোই নেমে যাওয়ার জমিয়ে শীতের আমেজ বর্ষবরণে। বলা বাহুল্য, কলকাতার পাশাপাশি পশ্চিমের জেলায় ১০ ডিগ্রির নেমেছে  তাপমাত্রা।  শুক্রবার পর্যন্ত এইরকমই আবহাওয়া থাকবে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । এখান থেকেই স্পষ্ট যে,  আগামী দিনে রাজ্যে বজায় থাকবে  শীতের আমেজ । জাঁকিয়ে শীত না পড়লেও একদমই নিরাশ করবে না আবহাওয়া, কিছুটা হলেও ঠান্ডার অনুভূতি পাবেন  দক্ষিণবঙ্গ বাসী।

দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও দেখা গিয়েছে একই ছবি। উত্তরবঙ্গে ঘন কুয়াশায় বর্ষবরণ। বিক্ষিপ্তভাবে দৃশ্যমানতা কমবে ২০০ মিটারের নিচে। সেইজন্য গাড়ির চালকদের পাহাড়ি পথে বাড়তি সাবধানতা নেওয়ার কথা বলা হচ্ছে।   দার্জিলিং এবং কালিম্পঙের আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সেইসঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতেও আবহাওয়া শুষ্ক থাকবে।

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

অস্বস্তি কাটিয়ে ফিরছে বৃষ্টি, কবে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, পুজোর আগে দুর্যোগ?

দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা

নিম্নচাপের জেরে নেই বঙ্গে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কোথায়? জানুন

রোদ ঝলমলে সকাল, কেমন থাকবে চলতি সপ্তাহের আবহাওয়া?

নতুন করে তৈরি নিম্নচাপ, কেমন থাকবে আবহাওয়া? জানুন

নিম্নচাপের দোসর মৌসুমি বায়ু, সোম থেকে দুর্যোগের সম্ভাবনা, জানুন আবহাওয়া

রাজ্য জুড়ে বৃষ্টির সতর্কতা ! উইকেন্ডের আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]