সুপ্রিম কোর্টের কড়া অবস্থানের পরেই কর্মবিরতি প্রত্যাহার দিল্লি এইমসের চিকি‍ৎসকদের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আরজি কর কাণ্ডের পরেই চিকি‍ৎসা পরিষেবা শিঁকেয় তুলে দেশ জুড়ে কর্মবিরতিতে নেমে পড়েছেন বিভিন্ন সরকারি হাসপাতালের জুনিয়র চিকি‍ৎসকরা। স্বাস্থ্য মন্ত্রক থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের আর্জিতেও কর্মবিরতি প্রত্যাহার করেননি তারা। কিন্তু আজ বৃহস্পতিবার দেশের শীর্ষ আদালত কড়া অবস্থান নিতেই সুড়সুড় করে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরতে শুরু করেছেন তাঁরা।

এদিন আরজি কর নিয়ে মামলার শুনানিতে নাগপুর এইমসের চিকি‍ৎসক-সহ একাধিক হাসপাতালের চিকি‍ৎসকদের তরফে কর্মবিরতি চলাকালীন যাতে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া না হয় সেই আর্জি জানানো হয়। ওই ‘আবদার’ শুনে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, ‘চিকি‍ৎসকরা যদি কর্মবিরতি চালিয়ে যান তাহলে জনস্বাস্থ্য পরিকাঠামো তো ভেঙে পড়বে। অনেক গরিব রোগীরা চিকি‍ৎসা পাবেন না। আগে কর্মবিরতি তুলে চিকি‍ৎসকরা কাজে ফিরুন। চিকি‍ৎসকরা কাজে ফিরলে তাদের বিরুদ্ধে যাতে কোনও কর্তৃপক্ষ কঠিন পদক্ষেপ না নেন, তা নিশ্চিত করবে আদালত। কিন্তু যদি আন্দোলন চালিয়ে যান, তাহলে তো পরিষেবা স্বাভাবিক রাখার জুন্য কঠোর পদক্ষেপ নেওয়ার পথে হাঁটবে কর্তৃপক্ষ। সেক্ষেত্রে কিছু করার থাকবে না।’

সুপ্রিম কোর্টের তরফে কোনও ‘সুরক্ষা কবচ’ না পাওয়ার পরেই বিভিন্ন হাসপাতালের রেসিডেন্ট ও জুনিয়র চিকি‍ৎসকদের সংগঠন ‘বিদ্রোহে’ ক্ষান্ত দিয়ে সুড়সুড় করে কাজে ফেরার কথা জানিয়েছে। দিল্লির এইমসের রেসিডেন্টস চিকি‍ৎসকদের সংগঠন ১১ দিন ধরে চলা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনের তরফে বলা হয়েছে, ‘শীর্ষ আদালতের অনুরোধে সাড়া দিয়েই কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।’

জুনিয়র চিকিৎসকদের ‘শর্ত’ না চাপিয়ে খোলা মনে আলোচনার ডাক মুখ্যসচিবের

ফের তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে ফোঁস করলেন ‘বিদ্রোহী’ সুখেন্দুশেখর

ধর্ষণ নিয়ে রাজনীতি কেন, প্রশ্ন করতেই মহিলার উপরে ঝাঁপিয়ে পড়ল সিপিএমের প্রমীলা বাহিনী

আরজি কর চত্বরে ফের ১৫ দিনের জন্য জারি ১৬৩ ধারা

সিবিআইয়ের স্ক্যানারে আরজি করের আন্দোলনকারী ৪ জুনিয়র চিকি‍ৎসক

‘কেউ প্রাণ হারিয়েছে, আর আপনি হাসছেন?’ মেজাজ হারিয়ে সিব্বলকে বললেন তুষার

পড়ুয়াদের দাবি মেনে আরজি করের অধ্যক্ষকে সরাল স্বাস্থ্য দফতর

বৃহস্পতিবার শুনানির আগে প্রধান বিচারপতিকে চিঠি চিকি‍ৎসক সংগঠনের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]