Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘কেউ প্রাণ হারিয়েছে, আর আপনি হাসছেন?’ মেজাজ হারিয়ে সিব্বলকে বললেন তুষার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আরজি কর হগাসপাতালের তরুণী চিকি‍ৎসকের খুনের মামলায় বৃহস্পতিবার শীর্ষ আদালতে একাধিকবার বচসায় জড়ালেন কেন্দ্রের আইনজীবী তুষার মেহতা ও পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী কপিল সিব্বল। এক সময়ে পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী কপিল সিব্বলের উদ্দেশে মোদি সরকারের আইনজীবী তুষার মেহতাকে বলতেও শোনা যায়, ‘কেউ জীবন হারিয়েছে, আর আপনি হাসছেন? অন্তত হাসবেন না।’ দুই সিনিয়র আইনজীবীর বচসা থামাতে হস্তক্ষেপও করতে হয় প্রধান বিচারপতিকে।

আরজি কর কাণ্ডে স্বতঃপ্রণোদিত হয়ে পদক্ষেপ করেছে শীর্ষ আদালত। গত মঙ্গলবার থেকেই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে শুরু হয়েছে মামলার শুনানি। প্রথম দিনের শুনানিতেই কেন্দ্রের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা পশ্চিমবঙ্গ সরকারকে বিপাকে ফেলতে কোমর কষে ঝাঁপান। শুধু তাই নয়, আরজি কর কাণ্ডের জেরে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে অপসারণের দাবি জানিয়ে বিড়ম্বনায় পড়েন। বিজেপির ঘোষিত শত্রু রাজীব কুমারের সঙ্গে কলকাতা পুলিশের যে কোনও সম্পর্ক নেই, তা উল্লেখ করে সলিসিটর জেনারেলকে খানিকটা কটাক্ষ ছুড়ে দেন পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী কপিল সিব্বল।

এদিন মামলার শুনানিতে যখন সিবিআইয়ের ‘ব্যর্থতা’ আড়াল করতে একের পর এক যুক্তি তুলে কলকাতা পুলিশকে বিঁধতে শুরু করেন সলিসিটর জেনারেল। কীভাবে কলকাতা পুলিশ ঘটনার দিন দায়িত্বজ্ঞানহীনের মতো দায়িত্ব পালন করেছে তার ফিরিস্তি বর্ণনা করতে থাকেন। আর সেই ফিরিস্তি শুনে হাসতে থাকেন পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী কপিল সিব্বল। আর তাতেই মেজাজ হারিয়ে ফেলেন তুষার মেহতা। তিনি প্রতিপক্ষের আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, ‘কেউ তাঁর জীবন হারিয়েছে। আর আপনি হাসছেন? অন্ততপক্ষে হাসবেন না।’ এখানেই শেষ নয়। তৃণমূলের এক মন্ত্রী আরজি কর কাণ্ডের পরে আন্দোলনকারীদের হুমকি দিয়েছেন বলেও উল্লেখ করেন তুষার মেহতা। তিনি বলেন, ‘ভয় দেখাতে তৃণমূলের মন্ত্রী হুমকি দিয়েছেন তাদের নেতার বিরুদ্ধে আঙ্গুল তুললে সেই আঙ্গুল কেটে ফেলা হবে।’ ওই কথা শুনে পাল্টা কপিল বলেন, ‘সে তো বিজেপি নেতা শুভেন্দু অধিকারী অ্যাসিড বোমা মারার নিদান দিয়েছেন।’ দুই আইনজীবীর এমন তর্কযুদ্ধে জড়িয়ে পড়ানোর ঘটনায় যথেষ্টই বিরক্ত হন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। তিনি খানিকটা ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘আরজি কর কাণ্ড নিয়ে রাজনীতি করবেন না। মামলা যথেষ্টই সংবেদনশীল।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00