Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নারী অত্যাচারে শীর্ষে উত্তরপ্রদেশ, ‘ভালো ফল’ অন্য ডাবল ইঞ্জিন রাজ্যেও

খুন, নারীদের উপর অত্যাচারে দেশে সবার আগে যোগী আদিত্যনাথের রাজ্য। পিছিয়ে নেই অন্যান্য ‘ডাবল ইঞ্জিন’ রাজ্যগুলিও।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : নারী সুরক্ষায় যখন পয়লা নম্বরে পশ্চিমবঙ্গ, তখন তালিকায় সবার শেষে ‘ডাবল ইঞ্জিন’-এর উত্তরপ্রদেশ। খুন, নারীদের উপর অত্যাচারে দেশে সবার আগে যোগী আদিত্যনাথের রাজ্য। পিছিয়ে নেই অন্যান্য ‘ডাবল ইঞ্জিন’ রাজ্যগুলিও। মহিলাদের উপর অত্যাচার বৃদ্ধির হারে শীর্ষে অসম। প্রবীণ নাগরিকদের জন্য সব থেকে বিপজ্জনক রাজ্য মধ্যপ্রদেশ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সংস্থা ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো তথা এনসিআরবি-র রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালে দেশে মোট ২৯,২৭২টি খুনের মামলা দায়ের হয়েছে। যার মধ্যে উত্তরপ্রদেশেই দায়ের হয়েছে ৩,৭১৭টি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে বিহার (২,৭৯৯) ও মহারাষ্ট্র (২,৩৩০)। গত এক বছরে দেশে বেড়েছে মহিলাদের উপর অত্যাচার বৃদ্ধি পেয়েছে। গত বছর প্রতি এক লক্ষ জনসংখ্যার নিরিখে যা ছিল ৫৬.৫, ২০২১ সালে তা বেড়ে হয়েছে ৬৪.৫। অসমের ক্ষেত্রে যা ১৬৮.৩। গত এক বছরে দেশজুড়ে যত ধর্ষণের মামলা দায়ের হয়েছে, তার মধ্যে প্রথম তিনে দু’টিই ছুটছে ডাবল ইঞ্জিনে। তালিকার শীর্ষে কংগ্রেস শাসিত রাজস্থান (৬,৩৩৭) থাকলেও পরের দু’টি স্থানে মধ্যপ্রদেশ (২,৯৪৭) ও উত্তরপ্রদেশ (২,৮৪৫)। প্রবীণ নাগরিকরা দেশের যে রাজ্যে সব থেকে বেশি অসুরক্ষিত, সেখানেও ডাবল ইঞ্জিনের সরকার। শিবরাজ সিং চৌহানের রাজ্যে বসবাসকারী প্রতি এক লক্ষ ষাটোর্ধ্বের বিরুদ্ধে অপরাধের হার ৯২.৩। যা জাতীয় হার (২৫.১)-এর প্রায় চার গুণ। দ্বিতীয় স্থানে কংগ্রেস শাসিত ছত্তিশগড় (৭০)। তৃতীয় স্থানে ফের ডাবল ইঞ্জিনের হিমাচল প্রদেশ (৫৯.৬)। উল্লেখ্য, এর আগে চলতি বছরের বাজেট অধিবেশনেও কেন্দ্র স্বীকার করেছিল ২০১৮ থেকে ২০২০ পর্যন্ত নারী ও শিশুদের উপর অত্যাচারের শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ।

উল্লেখ্য, বারবার নারী নির্যাতনের ঘটনায় উঠে এসেছে উত্তরপ্রদেশের নাম। হাথরাস থেকে উন্নাও- উত্তরপ্রেদেশে একের পর এক ধর্ষণের ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে গর্জে উঠেছে বিরোধীরা। নতুন করে বিতর্ক তৈরি হয়েছে কনৌজে। সেখানে ১৭ বছরের কিশোরী কন্যার ধর্ষণের অভিযোগ জানিয়ে ন্যায়বিচার পাওয়ার আশায় পুলিশের দ্বারস্থ হয়ে পুলিশেরই হাতে ধর্ষিতা হওয়ার অভিযোগ জানিয়েছেন এক মহিলা। গ্রেফতারও করা হয়েছে অভিযুক্তকে।

মামলা প্রত্যাহারে চাপ তৈরিতে জামিনে মুক্তি পেয়েই ধর্ষিতাকে অপহরণ করল ধর্ষণে অভিযুক্ত

যৌতুকের লোভে স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা কনস্টেবল স্বামীর

গর্ভধারণের আশীর্বাদ পেতে তান্ত্রিকের কাছে গেলেন মহিলা, তারপর যা হল…

উত্তরপ্রদেশের শিবমন্দিরে আচমকা ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, মৃত ২,আহত বহু

সিট নিয়ে বিবাদের জের, চলন্ত ট্রেনে যুবককে পিটিয়ে খুন

হবু পুত্রবধূর প্রেমে মজে শ্বশুর হলেন স্বামী, আপত্তি জানাতে স্ত্রী ছেলের কপালে জুটল মার

নিজের হাতে সিঁদুর মুছে স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী

দুটি লাড্ডু নিয়ে গোলমাল, দুষ্কৃতীদের হাতে নিগৃহীত মন্দিরের পুরোহিত ও তাঁর বাবা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00