Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অনন্য মুহূর্ত, বিমানের মধ্যে ভাইকে রাখি বাঁধলেন দিদি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাখিবন্ধন ভাইবোনের সম্পর্ক অটুট রাখে। ভাই বা দাদার মঙ্গলকামনায় রাখির বন্ধন বাঁধেন দিদি বা বোন। এই রাখিবন্ধন হল ভাইবোনের সম্পর্কের এক অনন্য বন্ধন। অনেকসময় ভাই সামনে না থাকলে বোনেরা দূর থেকেই ভাইয়ের উদ্দেশ্যে কামনা করে। বর্তমান ব্যস্ততার যুগে কাজের চাপে সমারোহে রাখিবন্ধন পালন করা অনেকের ক্ষেত্রেই সম্ভব হয়ে ওঠেনা। তাই কাজের ফাঁকে বিমানের মধ্যেই ভাই এর হাতে রাখি বাঁধলেন দিদি। কোন বাধাই প্রতিকূল নয়।

ইন্ডিগো এয়ারলাইন্সের কেবিন ক্রু সদস্য শুভা তাই পাইলট ভাইয়ের হাতে বিমানের মধ্যেই রাখি বাঁধলেন। অনন্যভাবে দিনটি উদযাপন করলেন তাঁরা। ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দিদি শুভা পাইলট ভাই গৌরবকে রাখি পরালেন। দিদির পা ছুঁয়ে প্রণাম করলেন ভাই।

ভিডিওটিতে দেখা যায় শুভা বলেন, “আমাদের মতো পেশায় প্রতিবছর  প্রিয়জনের সাথে উত্সব উদযাপন করা সম্ভব নয়। আজ আমার এবং আমার ভাই গৌরবের জন্য একটি বিশেষ দিন। অনেক বছর পর একসাথে আমার ভাই রাখিবন্ধন উদযাপন করতে এসেছেন।”

ক্যাপ্টেন গৌরব বলেন, “সকল ভাই ও বোনের মতো, আমরাও একসাথে লড়াই মারামারি করি, সুখ-দুঃখ ভাগ করে নিই। ও আমার সেরা বন্ধু।” বিমান যাত্রীরা করতালি দিতে শুরু করে।

ইন্ডিগো এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছেন, “ মাটি থেকে ৩০,০০০ হাজার ফুট উঁচুতেও ভাই বোনের বন্ধন স্পেশ্যালই থাকে। আমাদের চেক কেবিন অ্যাটেনডেন্ট শুভ ও তার ভাই ক্যাপ্টেন গৌরবের রাখিবন্ধন পালনের একটি হৃদয়গ্রাহী মুহূর্ত।” এই হৃদয়স্পর্শী মুহূর্তে আপ্লুত হয়েছেন নেটিজনেরাও।

নিজের পায়ের ছবি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা আয়! আপনিও করতে পারেন এই কাজ

পেট্রোল পাম্পে মহিলা গ্রাহকের তাণ্ডব! কর্মীর বুকে বন্দুক ঠেকিয়ে হত্যার হুমকি

ধুম মাচালে নেচে হবু বউকে খুশি করার চেষ্টা, পর্তুগিজ বরের কাণ্ডে হেসে ফেললেন হৃত্বিক

চলন্ত গাড়ির রুফটপে উদ্দাম ‘রাসলীলা’, ট্রাফিক আইন ভেঙে বড় জরিমানা গুনতে হল যুগলকে

ছিঃ! সামান্য রূপোর গয়নার লোভে মাকে দাহ করতে দিল না ছেলে, এরপর কী হল?

অমলিন দেশপ্রেম! ধাবা থেকে বেরোতেই সেনা জওয়ানদের উপর পুষ্পবৃষ্টি, মন কাড়ল ভিডিও

যুদ্ধে জিতলে কোহলিকে পাকিস্তানে নিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ পাক শিশুর, ভাইরাল ভিডিও দেখে তুমুল হাসির ঝড় নেটদুনিয়ায়

চেন্নাইয়ে বিদেশী ছাত্রীকে নির্যাতন, মারধর, অটোচালকের বিরুদ্ধে মামলা দায়ের

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00