Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Asia Cup 2023: বাংলাদেশকে ৫ উইকেটে হারাল শ্রীলঙ্কা

নিজস্ব প্রতিনিধি: সাদিরা সামারবিক্রমা ও চারিথ আসালঙ্কার দুরন্ত ব্যাটিংয়ের দৌলতে এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশকে পাঁচ উইকেটে হারাল শ্রীলঙ্কা। বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে ১৬৪ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। জবাবে ৩৯ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় শ্রীলঙ্কা। এদিন পাল্লেকেল্লে স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগার অধিনায়ক সাকিব […]

শুক্রে শুরু ‘দুয়ারে সরকার’, বার্ধক্যভাতার সুবিধাও মিলবে

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল শুক্রবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে সপ্তম দফার ‘দুয়ারে সরকার’। চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের ‘দুয়ারে সরকার’ শিবিরে নতুন চারটি পরিষেবা যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। বার্ধক্যভাতা, পরিযায়ী শ্রমিক, হস্ত ও তাঁত শিল্পীদের নথিভুক্তকরণের পাশাপাশি ক্ষুদ্র, ছোট, মাঝারি শিল্পোদ্যোগ ও বস্ত্রবিভাগের উদ্যম পোর্টালেও নথিভুক্তকরণের সুবিধা মিলবে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যে ‘দুয়ারে […]

এফসি গোয়াকে হারিয়ে ডুরান্ডের ফাইনালে মোহনবাগান

নিজস্ব প্রতিনিধি: পিছিয়ে থেকেও ভাগ্যের সহায়তায় এফসি গোয়াকে ২-১ গোলে হারিয়ে ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছল মোহন বাগান। সবুজ মেরুনের হয়ে গোল করেছেন জেসন কামিংস ও আর্মান্দো সাদিকু। এফসি গোয়ার হয়ে একমাত্র গোলটি করেছেন নোয়া। আগামী রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ফাইনালে চির শত্রু ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে সবুজ মেরুন শিবির। ১৯ বছর বাদে ফের শতাব্দী প্রাচীন প্রতিযোগিতায় কলকাতায় […]

অদ্রিজার নতুন হিন্দি সিরিয়াল নিয়ে দর্শকদের মারাত্মক অভিযোগ

প্রথম হিন্দি সিরিয়াল শেষ হওয়ার মাত্র তিন মাসের মধ্যেই দ্বিতীয় হিন্দি সিরিয়াল নিয়ে আবির্ভাব হলেন অদ্রিজা। পরনে রঙিন লেহঙ্গা, ঠোঁটে লাল লিপস্টিক, খোলা চুলে এবার ইমলি সাজে ধরা দিলেন অদ্রিজা।

এক সপ্তাহের মধ্যে অবৈধ বাজি বাজেয়াপ্তের নির্দেশ নবান্নের

নিজস্ব প্রতিনিধিঃ বাজি নিয়ে কড়া নির্দেশ নবান্নের। এক সপ্তাহের মধ্যে অবৈধ বাজি বাজেয়াপ্ত করার নির্দেশ। সমস্ত জেলা শাসক ও পুলিশ সুপারদের এই নির্দেশ দিলেন মুখ্যসচিব। এমনকি একসপ্তাহের মধ্যে পরিবেশ বান্ধব বাজি তৈরির জন্য নতুন পলিসি দেবে রাজ্য সরকার। জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে এমনটাই জানিয়েছেন মুখ্যসচিব।   নতুন পলিসি অনুযায়ী, পরিবেশ বান্ধব বাজি তৈরির […]

মেয়ের খুনির সাজা ঘোষণা হতেই ফুঁপিয়ে কেঁদে উঠলেন সুতপার বাবা

নিজস্ব প্রতিনিধিঃ স্তব্ধ আদালত চত্বর। রায় পড়ে শোনাচ্ছেন বিচারক। রায় শুনতে উদগ্রীব উপস্থিত সকলেই। হঠাৎ স্তব্ধতার মাঝে চাপা কান্না। বিচারক মুখ তুলে দেখে আবার রায় পড়ায় মন দিলেন। ফাঁসির সাজা ঘোষণা করলেন। কান্নায় ভেঙে পড়লেন যুবক। ‘সুতপা…সুতপা মা’ আর্তনাদ করে উঠলেন বাবা। কন্যা হারানোর ক্ষত আজও দগদগে। এই রায় শোনার অপেক্ষাতেই যেন ছিলেন মৃত সুতপা […]

‘বিনা লাইসেন্সে নিজের কাছে বন্দুক রাখা বেআইনি’, হঠাৎ একথা কেন বললেন বিগ বি?

তুমি একটি দুর্দান্ত কথা বলেছো। এটি একটি কেবল বিপজ্জনক অস্ত্রই নয়, সমাজের জন্যেও ক্ষতিকর। তাই যারা এই মূহুর্তে শো দেখছেন সবাইকে জানাই, আপনার কাছে যদি বিনা লাইসেন্সে বন্দুক থাকে তাহলে আপনি আইন ভঙ্গ করেছেন।

পশ্চিমবঙ্গ দিবস নিয়ে বিধানসভায় আলোচনায় হট্টগোলের ছক পদ্ম শিবিরের

নিজস্ব প্রতিনিধিঃ ‘পশ্চিমবঙ্গ দিবস’ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা সর্বদলীয় বৈঠকে অনুপস্থিত ছিল বিজেপি। তবে বিধানসভায় পশ্চিমবঙ্গ দিবস নিয়ে সরকারের প্রস্তাবের আলোচনায় অংশগ্রহণ করতে পারে বিজেপি। মঙ্গলবার (২৯ অগস্ট) নবান্নে সর্বদলীয় বৈঠকে বিজেপির হাজির না থাকা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তবে সূত্রের খবর, পশ্চিমবঙ্গ দিবস নিয়ে বিধানসভার আলোচনায় অংশ নেবে বিজেপির পরিষদীয় দল। বক্তব্য রাখতে […]

Asia cup 2023: শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৪ রানেই শেষ সাকিবরা

নিজস্ব প্রতিনিধি: একা কুম্ভ হয়ে লড়লেন শুধুমাত্র নাজমুল হাসান শান্ত। তিনি একাই করেছেন ৮৯ রান। আর দলের বাকি ১০ ব্যাটারের অবদান সবমিলিয়ে ৬৭ রান।  আর যার ফলে বৃহস্পতিবার এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৪ রানেই গুটিয়ে গেল বাংলাদেশের ব্যাটিং। নির্ধারিত ৫০ ওভারও খেলতে পারেননি টাইগাররা। প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটারদের জঘন্য পারফরম্যান্সের পরেই প্রশ্ন উঠেছে, […]

সংসদের বিশেষ অধিবেশনে ‘এক দেশ, এক ভোট’ বিল আনছে কেন্দ্র!

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা সংসদের বিশেষ অধিবেশনে ‘এক দেশ এক ভোট’ বিল আনতে পারে মোদি সরকার। সূত্রের খবর, মেয়াদ ফুরনোর আগেই যাতে বিরোধী শাসিত পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যের সরকারকে ভেঙে দেওয়া যায়, সেই লক্ষ্য নিয়েই ওই বিল আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। সংসদের দুই কক্ষে বিল পাশ হওয়ার পরে তা রাষ্ট্রপতিকে […]

জ্যাস ম্যাজিকে বুঁদ দর্শক, সূর্য-দীপাকে কী হারিয়ে দিল ফুলকি, টিআরপির শীর্ষে কে?

চলতি সপ্তাহেই এক বছর পূর্ণ করেছে জগদ্ধাত্রী। শুরু থেকেই ভক্তরা এই সিরিয়ালের মায়াবী বন্ধনে জড়িয়ে রেখেছে নিজেদের। তৃতীয় স্থানে রয়েছে ফুলকি। সেরা পাঁচে ফিরে এসেছে ‘নিম ফুলের মধু’।

আদানিকাণ্ডে ফের জেপিসির দাবি জানালেন রাহুল

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আদানির যোগসূত্র নিয়ে ফের সরব হলেন রাহুল গান্ধি। দুই আন্তর্জাতিক সংবাদপত্রে বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনকে হাতিয়ার করে ফের আক্রমণ শানান তিনি। সেই সঙ্গে কেন ইডি-সিবিআইয়ের মতো ‘বিতর্কিত’ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি কেন আদানিকে জেরা করছে না, তা নিয়ে প্রশ্ন তুলে খোঁচাও দিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। এদিনের রিপোর্টের পরিপ্রেক্ষিতে আদানিকাণ্ড নিয়ে […]

দত্তপুকুর বিস্ফোরণকাণ্ডে মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন মফিজউদ্দিন

নিজস্ব প্রতিনিধিঃ একটি বিস্ফোরণ কেড়ে নিয়েছে বহু মানুষের প্রাণ। শুধুই কি জীবনহানি? বহু মানুষের হাহাকারের আর্তনাদও জড়িয়ে রয়েছে। হারিয়েছে বহু স্বপ্ন। পেয়েও হারানোর বেদনা। তেমনই এক করুণ পরিস্থিতির সম্মুখীন মফিজউদ্দিন আলি। স্বপ্ন ছিল মাথা গোঁজার ঠাইটুকু তৈরি করবেন। সেইমত নিরলস পরিশ্রম করেছিলেন। চোখের সামনে ধীরে ধীরে কষ্টের উপার্জনের টাকায় বানিয়ে তুলেছিলেন বসতবাড়িটি। শুধু একটা বিস্ফোরণ। […]

অতিরিক্ত মাদক সেবন কেড়ে নিল জীবন, ৩৩ বছরেই প্রয়াত ফিটনেস ফ্রিক লারিসা

বোর্হেসের মৃত্যুর ময়নাতদন্তের ফলাফল পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করবে। কারণ বোর্হেস অত্যন্ত অ্যালকোহল এবং “মাদকদ্রব্য” সেবন করতেন।

ইতিহাসে প্রথম, রেল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে জয়া বর্মা সিনহা  

নিজস্ব প্রতিনিধিঃ প্রথম কোন মহিলা চেয়ারম্যান পেতে চলেছে ভারতীয় রেলওয়ে বোর্ড। বোর্ডের নিয়োগ কমিটি জয়া বর্মা সিনহাকে রেলওয়ে বোর্ডের পরবর্তী সিইও ও চেয়ারম্যান পদে নিযুক্ত করতে সম্মতি দিয়েছে। রেলওয়ে বোর্ডের অপারেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের সদস্য জয়া বর্মা সিনহা। ১ সেপ্টেম্বর থেকে তাঁর নিয়োগ কার্যকর হবে।   ভারতীয় রেলওয়ে বোর্ডের বর্তমান চেয়ারম্যান অনিল কুমার লাহোতির মেয়াদ […]

রানাঘাটের ডাকাতিরই ঘটনা ধরিয়ে দিল রাজু ঝা-র খুনিকে!

নিজস্ব প্রতিনিধি:  রানাঘাটের ডাকাতির তদন্তে করতে গিয়ে বর্ধমানের কয়লা ব্যবসায়ী রাজু ঝায়ের খুনির হদিশ পেল পুলিশ।  ডাকাতির ঘটনায় ইতিমধ্যে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে কুন্দন সিং ওরফে ফাইটারের হাতেই খুন হয়েছিলেন বর্ধমানের সেই কয়লা ব্যবসায়ী। এমনটাই দাবি করল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। উল্লেখ্য, গত ১ এপ্রিল শনিবার রাত ৮টা নাগাদ শক্তিগড়ে ১৯ নম্বর জাতীয় […]

বিজয়ের সঙ্গে মলদ্বীপে তামান্না, ছবি পোস্ট করে দিলেন একসঙ্গে থাকার আভাস

তার আগেই লাভবার্ড পাড়ি দিয়েছেন মালদ্বীপে। সেলিব্রিটিদের জন্য পপুলার গ্রীষ্মমন্ডলীয় স্বর্গে একসঙ্গে ছুটি কাটাচ্ছেন তারকা দম্পতি। ইতিমধ্যেই সেখান থেকে কিছু হট ফটো শেয়ার করেছেন তামান্না, সম্ভবত বিজয় ভার্মা ক্লিক করেছেন।

মাস্কের নতুন মাস্টারস্ট্রোক, নম্বর ছাড়াই অডিও-ভিডিও কলের সুবিধা

নিজস্ব প্রতিনিধিঃ এলন মাস্কের নতুন মাস্টারস্ট্রোক চাল। এবার ‘এক্স’ প্লাটফর্মে নম্বর ছাড়াই করা যাবে অডিও-ভিডিও কল। বৃহস্পতিবার এমনটাই ঘোষণা করলেন মাস্ক।  Android, iOS, mac, pc থেকেও ভিডিও-অডিও কল করা যাবে। আর কোন বাধা থাকবেনা। টুইটারের মালিকানা নেওয়ার পর যোগাযোগের ভাষাই বদলাতে চাইছেন মাস্ক। জুলাই মাসেই টুইটারের লোগো বদলেছেন মাস্ক। নীলপাখির বদলে এসেছে ‘এক্স’। তাঁর লক্ষ্যই […]

লক্ষ্মীবারে লোকসান বিনিয়োগকারীদের, ২৫৬ সূচক খোয়াল সেনসেক্স

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: লক্ষ্মীবারেই লোকসানের মুখ দেখতে গেল বিনিয়োগকারীদের। বুধবার কোনওক্রমে ধাক্কা সামলাতে পারলেও বৃহস্পতিবার পতন এড়াতে পারল না শেয়ারবাজার। একদিনে ২৫৬ সূচক হারানোর ফলে ফের ৬৪ হাজারের ঘরে নেমে গিয়েছে সেনসেক্স। আর নিফটিও ৯৩ পয়েন্ট খুঁইয়ে ১৯,৩০০ সূচকের নিচে নেমে গিয়েছে। ব্যাঙ্ক, এফএমসিজির সঙ্গে জড়িত সংস্থাগুলি এদিন ব্যাপক ধাক্কা খেয়েছে। গতকাল বুধবার ৬৫,০৮৭.২৫ সূচক […]

0:00