Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ধাক্কা শিন্ডে শিবিরের, শিবাজি পার্কে ‘দশেরা’র অনুমতি পেলেন উদ্ধব ঠাকরে

বালাসাহেব ঠাকরের জমানাতেই শিবাজি পার্কে দশেরা উপলক্ষে বিশেষ সভার আয়োজন শুরু হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ঐতিহাসিক শিবাজি পার্কে (Shivaji Park) ‘দশেরা’র (Dussehra rally) অনুষ্ঠানের আয়োজন নিয়ে আদালতে বড়সড় জয়  পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। শুক্রবার বম্বে হাইকোর্ট (Bombay High Court ) শিবাজি পার্কে দশেরা আয়োজনের (Dussehra rally) জন্য উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনাকে অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছে। বম্বে হাইকোর্টের (Bombay High Court) নির্দেশে ধাক্কা খেয়ে মুষড়ে পড়েছে বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের অনুগামীরা। অন্যদিকে দেবীপক্ষের আগেই উ‍ৎসবে মেতে উঠেছে উদ্ধব শিবিরের নেতা-কর্মীরা।

শিবসেনা প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের জমানাতেই শিবাজি পার্কে (Shivaji Park) দশেরা (Dussehra rally) উপলক্ষে বিশেষ সভার আয়োজন শুরু হয়েছিল। রাবনপোড়ার পাশাপাশি এই উৎসব ছিল দলের শক্তি প্রদর্শনের মঞ্চ। উৎসবের মঞ্চে শিবসেনার প্রয়াত সুপ্রিমো আগুনঝরা বক্তৃতা দিতেন।  শিবসেনায় ভাঙন ধরার পরে শিবাজি পার্কে দশেরা (Dussehra rally) অনুষ্ঠানের আয়োজন করা নিয়ে শিন্ডে শিবিরের সঙ্গে উদ্ধব ঠাকরের অনুগামীদের লড়াই শুরু হয়েছিল। দুই পক্ষের রণংদেহী মূর্তি দেখে প্রমাদ গোনেন বৃহন্মুম্বই পুর নিগমের ( Brihanmumbai Municipal Corporation) প্রশাসক। তিনি যুযুধান দুই গোষ্ঠীর আবেদনই খারিজ করে দিয়েছিলেন। উদ্ধব গোষ্ঠীকে বান্দ্রা কুরলা কমপ্লেক্সে দশেরা (Dussehra rally) উ‍ৎসব পালনের অনুমতি দেওয়া হয়েছিল।

কিন্তু বৃহন্মুম্বই পুরনিগমের (Brihanmumbai Municipal Corporation) সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টের (Bombay High Court) দ্বারস্থ হয়েছিল উদ্ধব শিবির। যাতে বালাসাহেব ঠাকরের উত্তরাধিকারী শিবাজি পার্কে (Shivaji Park ) দশেরা (Dussehra rally) উ‍ৎসব করতে না পারে তার জন্য বাগড়া দিতে বৃহস্পতিবার বম্বে হাইকোর্টে পাল্টা মামলা দায়ের করেছিলেন শিন্ডে শিবিরের নেতা ও দাদারের বিধায়ক সদা সর্বানকার (Dadar MLA Sada Sarvankar)। প্রকৃত শিবসেনা কাদের তা নিয়ে শীর্ষ আদালতের ফয়সালা না হওয়া পর্যন্ত উদ্ধব ঠাকরে শিবিরকে যাতে শিবাজি পার্কে দশেরা উ‍ৎসব পালনের অনুমতি দেওয়া না হয়, সেই আর্জি জানিয়েছিলেন। এদিন শুনানি শেষে শেষ পর্যন্ত শিন্ডে শিবিরের আর্জি খারিজ করে দিয়ে উদ্ধব গোষ্ঠীকেই শিবাজি পার্কে দশেরা উ‍ৎসব আয়োজনের অনুমতি দিয়েছে বম্বে হাইকোর্ট।  

সেন্সরের গেরোয় আটকে যোগীর বায়োপিক, ছবি দেখে রায়দানের সিদ্ধান্ত আদালতের

আধার-প্যান ও ভোটার কার্ড থাকলেই ভারতীয় নাগরিক নয়, জানিয়ে দিল বম্বে হাইকোর্ট

প্রাণ গিয়েছিল ১৮৯ জনের, মুম্বইয়ের লোকাল ট্রেনে বিস্ফোরণ মামলার ১২ আসামি বেকসুর খালাস

‘মহারাষ্ট্র থেকে মুম্বইকে যে আলাদা করবে, তাকে টুকরো করে ফেলব’, হুঙ্কার উদ্ধবের

‘ইচ্ছার বিরুদ্ধে গর্ভধারণে বাধ্য করা যাবে না’, ধর্ষিতা নাবালিকার গর্ভপাতের নজিরবিহীন নির্দেশ দিল আদালত

জোর ধাক্কা খেল BCCI, আইপিএল থেকে বাদ দেওয়া দলকে ৫৩৮ কোটি ক্ষতিপূরণের নির্দেশ

‘রাহুল গান্ধির মুখে চুনকালি মাখাব’, কংগ্রেস সাংসদকে হুমকি উদ্ধব গোষ্ঠীর নেতার

সিঁদুর অভিযান নিয়ে পোস্ট করা ছাত্রীকে গ্রেফতার করায় ফড়নবিশ সরকারকে তুলোধনা বম্বে হাইকোর্টের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00