Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘মহারাষ্ট্র থেকে মুম্বইকে যে আলাদা করবে, তাকে টুকরো করে ফেলব’, হুঙ্কার উদ্ধবের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: পায়ের তলা থেকে সরে যাওয়া জমি ফেরাতে মরাঠা অস্মিতাকে হাতিয়ার করেছেন বাল ঠাকরে পুত্র উদ্ধব ঠাকরে। শুক্রবার (১৮ জুলাই) নাম না করে বিজেপি এবং গুজরাতি সম্প্রদায়কে হুঁশিয়ারি দিয়েছেন মরাঠা ভূমের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সরাসরি বলেছেন, ‘মহারাষ্ট্র থেকে মুম্বইকে কিছুতেই আলাদা করতে দেব না।। যারা মুম্বইকে আলাদা করার চেষ্টা করবে তাদের টুকরো করে ফেলব।’ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, সামনের পুরসভা ভোটের বৈতরণী পার হতেই মরাঠা অস্মিতাকে হাতিয়ার করছেন বালাসাহেব পুত্র।

ইতিমধ্যেই হিন্দি ভাষার আগ্রাসনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন উদ্ধব। মরাঠা ভাষাকে কোণঠাসা করার কোনও চেষ্টা যে বরদাস্ত করবেন না, তা বুঝিয়ে দিয়েছেন। এদিন মরাঠা অস্মিতাকে আরও খানিকটা উস্কে দিয়ে সুর সপ্তমে চড়িয়ে উদ্ধব সেনা প্রধান বলেন ‘করে বলেন, ‘আমরা গুঁড়িয়ে দেওয়ার ভাষা বলছি না। কিন্তু আজকের দিনে এটাই বাস্তব যে, মুম্বই ধীরে ধীরে তার গুরুত্ব হারাচ্ছে। মুম্বইয়ের শিল্প ও আর্থিক কেন্দ্রগুলিকে কে গুজরাতে নিয়ে গিয়েছে? এই স্বার্থান্বেষীরা। তাই বলে কেউ মুম্বইকে মহারাষ্ট্র থেকে আলাদা করতে পারবে না। জো ভি করেগা হাম উনকে টুকড়ে করেঙ্গে, আমি এটা খোলাখুলি বলছি। আমরা মুম্বইয়ের গুরুত্ব কিছুতেই হারাতে দেব না।’দেশের আর্থিক রাজধানী হিসাবে পরিচিত মুম্বইকে ক্রমশই গুরুত্বহীন করার চেষ্টা চলছে বলে অভিযোগ করে উদ্ধব বলেন, ‘মুম্বই দেশের অর্থনীতির মেরুদণ্ড। শুধু মহারাষ্ট্রের রাজধানী নয়, অর্থনৈতিক রাজধানীও। আর এই গুরুত্ব কিছু রাজনৈতিক শক্তিকে বিরক্ত করছে বলে মনে হচ্ছে। তারা চলচ্চিত্র শিল্পকে কোথায় সরিয়ে নিয়ে যাচ্ছিল, কারা এটা করছিল, তা জলের মতো স্বচ্ছ। ফলে তাঁদের সাবধান করে দিচ্ছি।’

‘রাহুল গান্ধির মুখে চুনকালি মাখাব’, কংগ্রেস সাংসদকে হুমকি উদ্ধব গোষ্ঠীর নেতার

বাবরি মসজিদ ধ্বংস নিয়ে উদ্ধব সহকারীর মন্তব্যে এমভিএ ছাড়ল সমাজবাদী দল

মহারাষ্ট্রে ভোট পড়েছে ৬৫.১ শতাংশ, ১২ বছরের মধ্যে সর্বোচ্চ

উদ্ধবের ব্যাগ তল্লাশি নির্বাচন কমিশন আধিকারিকদের, চটে লাল বালাসাহেব পুত্র

কংগ্রেস – উদ্ধবের স্বস্তি, মহরাষ্ট্র নির্বাচন থেকে সরে দাঁড়াল আপ

উদ্ধবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, দাবি জোশি মঠের শঙ্করাচার্যের

মোদি কী এবার মণিপুর যাওয়ার হিম্ম‍ৎ দেখাবেন? খোঁচা উদ্ধবের

উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করতে মুম্বই যাচ্ছেন অভিষেক

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00