Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আধার-প্যান ও ভোটার কার্ড থাকলেই ভারতীয় নাগরিক নয়, জানিয়ে দিল বম্বে হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আধার কার্ড-প্যান কার্ড কিংবা ভোটার কার্ড থাকলেই কোনও ব্যাক্তি ভারতীয় নাগরিক হয়ে যান না। আজ মঙ্গলবার (১২ অগস্ট) এক বাংলাদেশি অনুপ্রবেশকারীর জামিন আর্জি খারিজ করে দিয়ে এমনটাই জানিয়েছেন বম্বে হাইকোর্টের বিচারপতি অমিত বোরকার।

বাবু আবদুর রউফ নামে এক বাংলাদেশিকে অনুপ্রবেশের দায়ে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। গ্রেফতার হওয়া ব্যাক্তি জামিনের আর্জি জানাতে গিয়ে বলেন ‘আমার কাছে আধার কার্ড-প্যান কার্ড সহ এ দেশের নাগরিক হওয়ার যাবতীয় প্রমাণ রয়েছে। তাহলে কিভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারী হলাম?’ যদিও ওই যুক্তি গ্রহণযোগ্য মনে হয়নি বিচারপতি অমিত বোরকারের। জামিন আর্জি খারিজ করতে গিয়ে তিনি বলেন ‘শুধুমাত্র আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার আইডির মতো নথি থাকলেই একজন ব্যক্তি ভারতের নাগরিক হন না। ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন হল আজ ভারতে জাতীয়তা সম্পর্কিত প্রশ্নগুলির সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধান এবং নিয়ন্ত্রক আইন। নাগরিকত্ব আইন স্পষ্ট জানিয়ে দিয়েছে, কে ভারতের নাগরিক হতে পারেন এবং কীভাবে নাগরিকত্ব অর্জন করা যেতে পারে। আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার আইডির মতো নথিগুলি শুধুমাত্র শনাক্তকরণ বা পরিষেবা পাওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে।’

উল্লেখ্য, এদিনই বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে মামলার শুনানিতে আধার কার্ড নাগরিকত্বের বৈধ প্রমাণ নয় বলে নির্বাচন কমিশনের দাবিকে মান্যতা দিয়েছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্ত বলেছিলেন, ‘নির্বাচন কমিশন সঠিক বলেছে। আধার কার্ড বৈধ নাগরিকত্বের প্রমাণ নয়। আধার আইনের ৯ ধারা দেখলেই এটা স্পষ্ট বোঝা যাবে।’

বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীকে চ্যালেঞ্জ জানিয়ে বিরোধীদের দায়ের করা মামলায় শীর্ষ আদালতে দায়ের করা হলফনামায় নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছিল ‘আধার কখনও নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। আধার কার্ড বৈধ কিনা তা যাচাইয়ের প্রয়োজন রয়েছে।’ এদিনের শুনানিতে আবেদনকারীর আইনজীবি অভিষেক মনু সিঙ্ঘভি আধার কার্ড এবং ভোটার কার্ড গ্রহণে নির্বাচন কমিশনের আপত্তি নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর প্রশ্ন, ‘আধার এবং ভোটার কার্ড গ্রহণ করতে কমিশনের আপত্তি কোথায়? নাগরিকত্বের প্রমাণ নয় বলেই কি আপত্তি কমিশনের?’ কে নাগরিক তা নির্বাচন কমিশন ঠিক করে দিতে পারে কিনা, সেই প্রশ্ন তুলে সিঙ্ঘভি বলেন ‘নাগরিকত্ব নির্ধারণ কমিশনের কাজ নয়। নির্বাচনের দু’মাস আগে তারা এসআইআর শুরু করে ভোটার বাদ দিতে পারে না। নাগরিকত্বের কারণে কাউকে বাদ দিতে হলে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া মেনে চলতে হবে।’ একই সওয়াল করেন আর এক আইনজীবী কপিল সিব্বলও।

দুজনের প্রশ্নের প্রেক্ষিতে বিচারপতি সূর্যকান্ত বলেন, ‘বিভিন্ন পরিষেবা পাওয়ার ক্ষেত্রে উপভোক্তার শনাক্তকরণের ক্ষেত্রে আধার বিশেষ ভূমিকা নিতে পারে। পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে সহায়ক হিসাবে কাজ করতে পারে। কিন্তু বৈধ নাগরিকত্বের প্রমাণ নয়। কোনও আবেদনকারী বা ভোটার আধার দেখিয়ে নিজেকে নাগরিক হিসাবে দাবি করতে পারেন না। নির্বাচন কমিশন এ বিষয়ে যা বলেছে তা সঠিক।’

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00