জোর ধাক্কা খেল BCCI, আইপিএল থেকে বাদ দেওয়া দলকে ৫৩৮ কোটি ক্ষতিপূরণের নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: জোর ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএল থেকে বাদ দেওয়া কেরলের কোচি টাস্কার্সকে ক্ষতিপূরণ বাবদ ৫৩৮ কোটি টাকা অবিলম্বে মিটিয়ে দিতে বিসিসিআইকে নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট। ওই রায় নিয়ে বিসিসিআইয়ের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি তবে সূত্রের খবর, বম্বে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়তে পারেন বোর্ড কর্তারা।

আইপিএল শুরু হওয়ার চার বছরের মাথায় ২০১১ সালে ফ্র্যাঞ্জাইজি হিসাবে খেলার অনুমতি পেযেছিল কোচি টাস্কার্স কেরালা। কিন্তু এক বছর খেলার পরেই উপযুক্ত পরিমাণ ব্যাঙ্ক গ্যারান্টি দেখাতে না পারায় দলটিকে বাতিল করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ফ্র্যাঞ্চাইজিশিপ বাতিল করতে গিয়ে বোর্ডের তরফে বলা হয়েছিল, কোচি টাস্কার্স কেরালার মালিক কোচি ক্রিকেট প্রাইভেট লিমিটেড (কেসিপিএল) ব্যাঙ্ক গ্যারান্টি সংক্রান্ত শর্ত পূরণ করতে না পারায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিসিসিআইয়ের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সালিশি আদালতের (আরবিট্রেশন কোর্ট) দ্বারস্থ হন কোচি টাস্কার্সের মালিকরা। ২০১৫ সালে আরবিট্রেশন আদালত কেসিপিএলকে ৩৮৪ কোটি টাকা এবং রেন্ডেজভাস স্পোর্টস ওয়ার্ল্ডকে(আরএসডব্লিউ)১৫৩ কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টের দরজায় কড়া নাড়েন বিসিসিআইয়ের কর্তারা। তাঁদের যুক্তি ছিল, সালিশি আদালত তাদের এক্তিয়ারের বাইরে গিয়ে ওই রায় দিয়েছে। তবে বম্বে হাইকোর্টের বিচারপতি আরআই চাগলা বিসিসিআইয়ের ওই যুক্তি মানেননি।। দীর্ঘ ১০ বছর ধরে চলা মামলার রায় দিতে গিয়ে তিনি সালিশি আদালতের নির্দেশ বহাল রেখেছেন এবং কোচি টাস্কার্স কেরালাকে ৫৩৮ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

খেলা ছেড়ে রোহিতের হাতে মুম্বইয়ের অধিনায়কত্ব তুলে দিক হার্দিক, উঠল দাবি

CSK-তে খেলবেন সঞ্জু? ‘Dhoni’ জার্সিতে মাঠ কাঁপালেন অভিজ্ঞ ব্যাটার

প্রয়াত ক্রিকেটারদের পরিবারকে এককালীন অর্থ সাহায্যের ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ডের, প্রথম পর্বে সুবিধা পাচ্ছেন কারা ?

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ভারতের অন‍্যতম সেরা ব্যাটার চেতেশ্বর পুজারার

সেন্সরের গেরোয় আটকে যোগীর বায়োপিক, ছবি দেখে রায়দানের সিদ্ধান্ত আদালতের

নির্বাচন কমিটির চেয়ারম্যান হিসেবে বাড়ল অজিত আগরকরের চুক্তির মেয়াদ

‘বেবি ডিভিলিয়ার্সকে চুক্তির বাইরে গোপনে অর্থ দেওয়া হয়েছে’, CSK-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অশ্বিনের

আধার-প্যান ও ভোটার কার্ড থাকলেই ভারতীয় নাগরিক নয়, জানিয়ে দিল বম্বে হাইকোর্ট

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]