নিজস্ব প্রতিনিধি: একটি নয়, দুটি নয়, পরপর তিনটি খুন। একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক খুনের(Triple Murder) ঘটনায় খবরের শিরোনামে উঠে এল দক্ষিণ দিল্লি(South Delhi Incident)। সেখানকার নেব সরাই এলাকায় ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। এক ব্যক্তি, তাঁর স্ত্রী এবং তাঁদের মেয়েকে বাড়িতেই ছুরির আঘাতে হত্যা করা হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, হামলার সময় দম্পতির ছেলে হাঁটতে বেরিয়েছিল। ঘটনাস্থলে ইতিমধ্যেই নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। কিন্তু কিভাবে এই ঘুনের ঘটনা ঘটল তা বোঝা যাচ্ছে না।
নিহতদের মধ্যে রয়েছেন গৃহকর্তা রাজেশ (৫৩), তাঁর স্ত্রী কোমল (৪৭) এবং তাঁদের মেয়ে কবিতা (২৩)। প্রাথমিক তদন্তে ইঙ্গিত করা হচ্ছে, এই খুনের সঙ্গে তাঁদের ছেলের কোনও যোগসূত্র থাকলেও থাকতে পারে কারণ ঘটনার সময় একমাত্র সে-ই বাড়িতে উপস্থিত ছিল না। পারিবারিক বিরোধের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ মুম্বইতে মেলেনি বড় সুযোগ, তাই কী বাংলা ধারাবাহিকে কামব্যাক ঊষসীর? উত্তর দিলেন নায়িকা
একই পরিবারের তিনজনকে নৃশংসভাবে খুনের ঘটনায় এলাকায় স্বাভাবিকভাবেই আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে খবর পাওয়ার পরই ঘটনাস্থলে তড়িঘড়ি এসে পৌঁছয় স্থানীয় পুলিশ। ইতিমধ্যেই মৃতদেহগুলি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও এই খুনের সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে সেই বিষয়ে কোনও স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। ট্রিপল মার্ডারের ঘটনায় হতবাক হয়েছেন এলাকাবাসীরাও। তাঁদের জিজ্ঞাসাবাদ করে বিশেষ কোনও তথ্য জানতে পারেনি পুলিশ। তদন্তের স্বার্থে অতিরিক্ত প্রমাণ সংগ্রহের জন্য ফরেনসিক দল ঘটনাস্থলে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।