নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ-পশ্চিম দিল্লির ক্যান্টনমেন্ট এলাকায় এক নাবালিকাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। যুবকের নাম অমিত। খবর পেয়ে তাকে গ্রেফতার করেছে পুলিশ। এক পুলিশ কর্মকর্তা সংবাদ সংস্থাকে এই তথ্য দিয়েছেন। এর আগে অভিযুক্ত যুবককে নাবালিকা হত্যার হুমকি দিয়েছিল বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।
পুলিশ জানিয়েছে, নাবালিকাকে হত্যার পর সে নিজের পেটেও ছুরিকাঘাত করে। যার কারণে গভীরভাবে আহত হন। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সুস্থ হয়ে উঠলে চিকিৎসকরা তাকে ছেড়ে দেন। তারপর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
মামলার সঙ্গে জড়িত একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এর আগে বলেছিলেন যে অমিত ওই নাবালিকাকে অন্য ছেলেদের থেকে উপহার গ্রহণ করতে বারণ করেছিল। কিন্তু নাবালিকা শোনেনি। উপরন্তু সে অমিতকে বলে, “আমি উপহার নিলে তুমি কী করবে? যদি বেশি কিছু বল তাহলে তোমায় খুন করিয়ে দেবো।” মেয়েটির হুমকি শুনে রাগ চড়ে যায় যুবকের। তারপরই নাবালিকাকে ছুড়ি দিয়ে আক্রমণ করে বসে সে।
৬ এপ্রিল ছুড়িকাঘাতে নাবালিকাকে হত্যা করে অমিত। সেই দিনই নিজের পেটেও ছুড়ি দিয়ে আঘাত করে। ফলে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। মেয়েটির ঘাড় এবং পেটে ছুরির আঘাতের কারণে মৃত্যু হয়েছিল। ছুড়ির আঘাতে কেটে গিয়েছিল শ্বাসনালীও।
গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার পর থমথমে হয়ে রয়েছে দক্ষিণ দিল্লি ক্যান্টনমেন্ট এলাকা। প্রতিবেশীরা কেউ ভাবতেই পারছেন না ক্রোধে অন্ধ হয়ে অমিত এমন ঘটনা ঘটাতে পারে।