নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াত টাটা গোষ্ঠীর কর্ণধার রতন টাটা। বুধবার রাত সাড়ে ১১টায় দক্ষিণ মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর। বলা বাহুল্য, বর্তমানে রতন টাটা ছিলেন বোর্ড সদস্য। আর ২০১৭ সাল থেকে এন চন্দ্রশেখরন ছিলেন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান। তবে রতন টাটার মৃত্যুর পর ৩৮০০ কোটি টাকার সাম্রাজ্য কে হবেন উত্তরসূরী ? তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এই আবহে উঠে এসেছে ৪ জনের নাম ।
১) নোয়েল টাটা- সিমোনের সাথে নাভাল টাটার দ্বিতীয় বিবাহের পর জন্ম নেন নোয়েল টাটা। তিনি হলেন রতন টাটার সৎ ভাই। নোয়েল টাটার তিন সন্তান – মায়া, নেভিল এবং লেয়া টাটা, যারা কর্পোরেট সাম্রাজ্যের সম্ভাব্য উত্তরাধিকারীও।
২) মায়া টাটা- মায়া টাটা বেইস বিজনেস স্কুল এবং ওয়ারউইক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। টাটা অপরচুনিটিজ ফান্ড এবং টাটা ডিজিটালের গুরুত্বপূর্ণ পদে তিনি রয়েছেন। শুধু তাই নয় মায়া টাটা নিউ অ্যাপ চালু করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
৩) নেভিল টাটা- ৩২ বছরের নেভিল টাটা টয়োটা কির্লোস্কর গ্রুপের মানসী কির্লোস্করের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। টাটা গ্রুপের অন্যতম পদাধিকারী । তিনি ট্রেন্ট লিমিটেডের অধীনে হাইপারমার্কেট চেইন স্টার বাজারের প্রধান।
৪) লিয়া টাটা- স্পেনের আইই বিজনেস স্কুল থেকে তিনি স্নাতক পাশ করেছেন । ৩৯ বছর বয়সী লিয়া টাটা টাটা গ্রুপের হসপিটালিটি সেক্টরের দায়িত্বে ছিলেন। বর্তমানে, তিনি ইন্ডিয়ান হোটেল কোম্পানি পরিচালনা করেন।