কুকুর টিটোর জন্য সীমাহীন খরচ, রাঁধুনি ও পরিচারকের জন্য শেয়ার, আর কী কী রয়েছে রতন টাটার উইলে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াত  শিল্পপতি রতন নাভাল টাটার সারমেয় প্রেম কারও অজানা নয়। ট্যাঙ্গো, টিটো-রা বরাবর তাঁর অগাধ স্নেহের ছায়ায় থেকেছে। তাই তাদের যাতে কোন অসুবিধা না হয় সেইজন্য বিপুল পরিমাণে টাকা রেখে গেছে রতন টাটা। সামনে এসেছে এমনই এক তথ্য।

বর্তমানে রতন টাটার মোট সম্পত্তির পরিমাণ ১০,০০০ কোটি টাকা। আর সেই সম্পত্তির মধ্যে শেয়ার রয়েছে রতন টাটার  ভাই জিমি টাটা, সৎ বোন শিরিন এবং ডিয়ানা জেজিভয়, বাড়ির কর্মী এবং তাঁর সারমেয় টিটো সহ বহু ঘনিষ্ঠদের। বলা বাহুল্য, কুকুর টিটোকে পাঁচ-ছয় বছর আগে দত্তক নিয়েছিলেন টাটা। তারপর থেকেই শিল্পপতির সঙ্গে বারবার দেখা গিয়েছে টিটোকে।

উল্লেখ্য, রতন টাটার সম্পত্তির উইলের মধ্যে উত্তরাধিকারের নাম লেখা রয়েছে। যা ট্রাস্ট রতন টাটা এন্ডোমেন্ট ফাউন্ডেশন (আরটিইএফ) এর কাছে স্থানান্তরিত হবে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেকরন হবে আরটিইএফের পরবর্তী চেয়ারম্যান। বলা বাহুল্য, রতন টাটার কোলাবায় হালেকাই বাড়ি, ২০-৩০টি বিলাসবহুল গাড়ি, পুনেতে টাটার তৈরির যাদুঘর সহ  একাধিক সম্পত্তির কথা উল্লেখ  নেই উইলে। তাহলে এই সম্পত্তি কার হাতে যাবে তা এখন অধরা।  

১৯৩৭ সালের ২৮ ডিসেম্বর জন্মগ্রহণ করেন রতন টাটা।  তিনি   ১৯৯১ থেকে ২০১২ সাল পর্যন্ত টাটা গ্রুপের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন।  শুধু তাই নয়  ১৯৯১ সালে ৫.৭ বিলিয়ন ডলার থেকে ২০১২ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের কাছাকাছি  কোম্পানির আয়ও তিনি  বৃদ্ধি করেন। এরপর ২০১৬ সালে সংক্ষিপ্তভাবে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন  করেন রতন টাটা। বর্তমানে তাঁর  রয়েছে বিপুল সম্পত্তি। ৯ অক্টোবর মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রতন টাটা   শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরেই টাটার সম্পত্তি নিয়ে জোর কদমে চলছে আলোচনা । 

‘রতন টাটা-ও অবিবাহিত ছিলেন’, বিয়ের পিঁড়িতে না বসা নিয়ে মুখ খুললেন দক্ষিণী নায়িকা

সাত ফুট লম্বা আইস কেকে রতন টাটার সারমেয় প্রেম ফুটিয়ে তুলল তামিলনাড়ুর বেকারী

‘রতন টাটা ভারতের গর্ব’, শোকপ্রকাশ ইজরায়েলের প্রধানমন্ত্রীর

রতন টাটার পরে Tata Trusts’র চেয়ারম্যান হলেন নোয়েল টাটা

রতন টাটা-কে এক শব্দের ‘SMS’ পাঠিয়ে গুজরাতে ন্যানো কারখানা নিয়ে গিয়েছিলেন মোদি

Ratan Tata-কে শ্রদ্ধা জানাতে সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করল জামশেদপুরের ৩৩২ পুজো কমিটি

গরিব-মেধাবী পড়ুয়াদের জন্য ‘গৌরী সেন’ হয়ে উঠেছিলেন রতন টাটা, জানুন কীভাবে?

রতন টাটাকে ভারতরত্ন দেওয়ার দাবি মহারাষ্ট্র সরকারের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]