সাত ফুট লম্বা আইস কেকে রতন টাটার সারমেয় প্রেম ফুটিয়ে তুলল তামিলনাড়ুর বেকারী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হাতে আর মাত্র কয়েকটা দিন। এরপরেই গোটা বিশ্ব জুড়ে পালিত হবে বড়দিন। আর এই উৎসবের আমেজেই  নজিরবিহীন ঘটনা ঘটাল তামিলনাড়ুর এক    বেকারী ।  সেখানে  বড়দিনে  প্রয়াত শিল্পপতি রতন টাটাকে শ্রদ্ধা জানাতে তৈরি হল  প্রায় ৭ ফুটের একটি আইস কেক ।

বলা বাহুল্য, ওই কেকে দেখা যাচ্ছে  রতন টাটার তাঁর প্রিয় সারমেয় টিটোর সঙ্গে খেলছেন ।  জানা গিয়েছে, ঐশ্বর্য বেকারী এই কেকটি তৈরি করেছে । এটি বানাতে লেগেছে  ৬০ কেজি চিনি এবং ২৫০টি ডিম । ইতিমধ্যেই রতন টাটাকে নিয়ে কেকটি বেকারীর সামনে রাখা হয়েছে। আর সেটি দেখতে এবং ছবি তুলতে  প্রতিদিন ভিড় জমাচ্ছেন বহু মানুষ। এই মূর্তিটি ক্রিসমাসের মরসুম জুড়ে প্রদর্শনীতে থাকবে।

বলা বাহুল্য , ঐশ্বর্য বেকারী বড়দিনে  মূর্তি কেক  তৈরি করার জন্য বেশ জনপ্রিয়। অতীতে ও এপিজে আবদুল কালাম , ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা সহ একাধিক ব্যক্তিদের মূর্তি কেকের মাধ্যমে ফুটিয়ে তুলেছিল এই বেকারীটি । উল্লেখ্য, গত ৯ অক্টোবর মুম্বাইয়ে মারা যান রতন টাটা। এরপর সামনে আসে  তাঁর উইল। আর সেখানে দেখা যায় শিল্পপতি  তাঁর প্রিয় সারমেয়  টিটোর আজীবন যত্নের ব্যবস্থা করে গিয়েছেন। তাই এবার বড়দিনে  কেক দিয়ে টিটোর সঙ্গে রতন টাটার এক মূর্তি তৈরি করে নজির গড়ল ঐশ্বর্য বেকারী।

‘রতন টাটা-ও অবিবাহিত ছিলেন’, বিয়ের পিঁড়িতে না বসা নিয়ে মুখ খুললেন দক্ষিণী নায়িকা

তামিল নাকি তেলগু? বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু গুকেশ নিয়ে লড়াই শুরু স্ট্যালিন-চন্দ্রবাবুর

বিয়ের প্রস্তাব ফেরানোয় স্কুলে ঢুকে খুন শিক্ষিকাকে, শিহরে ওঠার মতো ঘটনা তামিল-ভূমে

কুকুর টিটোর জন্য সীমাহীন খরচ, রাঁধুনি ও পরিচারকের জন্য শেয়ার, আর কী কী রয়েছে রতন টাটার উইলে

‘রতন টাটা ভারতের গর্ব’, শোকপ্রকাশ ইজরায়েলের প্রধানমন্ত্রীর

রতন টাটার পরে Tata Trusts’র চেয়ারম্যান হলেন নোয়েল টাটা

রতন টাটা-কে এক শব্দের ‘SMS’ পাঠিয়ে গুজরাতে ন্যানো কারখানা নিয়ে গিয়েছিলেন মোদি

Ratan Tata-কে শ্রদ্ধা জানাতে সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করল জামশেদপুরের ৩৩২ পুজো কমিটি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]