টাটার অধিগ্রহণের পর এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিম্নগামী, দুর্ঘটনার দায় নেবে কে?

Share:

নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ: বি জে মেডিক্যাল কলেজের একটি হোস্টেলের উপর ভেঙে পড়েছে ১১ বছরের পুরনো একটি ৭৮৭-৮ ড্রিমলাইনার বোয়িং বিমান। বিমানটিতে প্রচুর পরিমাণে জ্বালানি মজুত ছিল।  ভেঙে পড়ার পরেই বোয়িংয়ে আগুন ধরে যায়। মোট ২৪২ জন যাত্রী ছিলেন ৭৮৭-৮ ড্রিমলাইনারে। তাঁদের মধ্যে ২৩০ জন যাত্রী এবং ২ জন পাইলট সহ মোট ১২ জন ক্রু মেম্বার। ৫৯ জন বিদেশি যাত্রী ছিলেন। কানাডার ছিলেন ১ জন, ব্রিটেনের ৫২ জন, পর্তূগালের ৬ জন। ২৪২ জনেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত ৫০ জন যাত্রীর দেহ উদ্ধার হয়েছে। এখনও পর্যন্ত ১৭৯ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। চলছে উদ্ধার কার্য। বৃহস্পতিবার আহমেদাবাদের মেঘানিনগরে দুর্ঘটনাটি ঘটে।

২০২২ সালে টাটা দীর্ঘ সাত দশক পরে এয়ার ইন্ডিয়া অধিগ্রহণ করে। তার আগে ২০২১ সালে দরপত্র জিতেছিল টাটা গ্রুপ। ১৮০০০ কোটি টাকার বিনিময়ে ভারত সরকারের কাছ থেকে বিমান সংস্থাটি কিনে নেয় তারা। তারপর থেকে আশা করা হয়েছিল বিমানের মান অনেক উন্নত হবে। কিন্তু বাস্তবে দেখা গেল সম্পূর্ণ উল্টো।

টাটা গ্রুপ এয়ার ইন্ডিয়া অধিগ্রহণের পর থেকেই কার্যত বিমানের শনির দশা শুরু হয়। অধিকাংশ ক্ষেত্রে বিমান দেরি করে ছাড়া, খাবারের মানের অধঃপতন। ফ্লাইটের খাবারে আরশোলা-টিকটিকি পাওয়া যাওয়ার মতো ঘটনা আকছার ঘটতে থাকে। এয়ার ইন্ডিয়ার কর্মীদের বিরুদ্ধে যাত্রীদের সহায়তা প্রদান না করার অভিযোগ উঠেছে একাধিকবার। বৃহস্পতিবারের ঘটনা যেন সব কিছুকেই ছাড়িয়ে গেল।

সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে ১:৩৭ মিনিটে টেক অফ করার ১০ সেকেন্ডের মধ্যে ভেঙে পড়েছে বিমানটি। এখন প্রশ্ন ওঠে যে কোনও বিমানে ফিট সার্টিফিকেট দেওয়ার পরেই সেই বিমান ওড়ার জন্য প্রস্তুত হয়। এক্ষেত্রেও নিশ্চয় গ্রাউন্ড ইঞ্জিনিয়ার সেই সার্টিফিকেট দিয়েছিলেন। তারপরেও রিপোর্ট বলছে, টেক অফের প্রায় সঙ্গে সঙ্গে বোয়িংয়ের জোড়া ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল। ফলে দুর্ঘটনা ঘটতেও সময় লাগেনি। এর দায় নিঃসন্দেহে টাটা গ্রুপের উপর বর্তায়। যদিও তারা সেই দায় নেবে কিনা সেটাই প্রশ্ন।

১৯৩২ সালে অবিভক্ত ভারতে ‘টাটা এয়ারলাইনস’ চালু করেছিলেন শিল্পপতি জাহাঙ্গির রতনজি দাদাভাই টাটা। সেই বছর ১৭ অক্টোবর করাচি থেকে চিঠিপত্র নিয়ে মুম্বই হয়ে চেন্নাই উড়ে গিয়েছিলেন তিনি স্বয়ং। সেই ঘটনার ছয় বছরের মধ্যে আকাশে ওড়ে টাটা এয়ারলাইনসের প্রথম যাত্রীবাহী বিমান। তার কয়েক বছরের মধ্যেই নামবদল হয়ে হয় এয়ার ইন্ডিয়া। যদিও পরে তা ভারত সরকার নিয়ে নেয়।

‘ড্রিমলাইনার সবচেয়ে নিরাপদ’, বিমান দুর্ঘটনা নিয়ে সংসদীয় সমিতিকে সাফাই এয়ার ইন্ডিয়ার

ভয়ঙ্কর খবর! উড়ানের পরেই ৯০০ ফুট নীচে নামল বিমান, বেজে উঠল বিপদ ঘণ্টা

Kanishka bombing: চার দশক পর শনাক্ত এয়ার ইন্ডিয়া বোমা হামলার পরিকল্পনাকারী ‘মিস্টার X’

নিরাপত্তায় গাফিলতি, এয়ার ইন্ডিয়ার তিন কর্মীকে বরখাস্তের নির্দেশ দিল DGCA

জেগে উঠেছে আগ্নেয়গিরি, যাত্রী না নামিয়েই দিল্লি ফিরল বালিগামী এয়ার ইন্ডিয়ার বিমান

ভারতে মৃত্যুমিছিল, লজ্জা হওয়া উচিত, কেন্দ্রকে নিশানা মমতার

বিমান দুর্ঘটনায় নিহতদের দেহ পরিবারের কাছে হস্তান্তর শুরু

‘ব্ল্যাক বক্সের ডেটা ডিকোড করা হচ্ছে’, দুর্ঘটনার পর প্রথম সাংবাদিক সম্মেলন বিমান পরিবহনমন্ত্রীর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]