Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ডি কে শিবকুমার-বিজয়েন্দ্র-কুমারস্বামীর বিরুদ্ধে এফআইআর কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: আদর্শ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে রাজ্যের শাসক দল এবং বিরোধী শিবিরের তিন সেনাপতির বিরুদ্ধে এফআইআর দায়ের করল নির্বাচন কমিশন। ওই তিনজন হলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার, প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী এবং বিজেপির রাজ্য সভাপতি বিওয়াই বিজয়েন্দ্র। শনিবার কর্নাটকের মুখ্য নির্বাচনী আধিকারিক সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে এক পোস্টে ওই তিন নেতার বিরুদ্ধে এফআইআর দায়েরের কথা জানিয়েছেন।

ডিকে শিবকুমারের বিরুদ্ধে অভিযোগ, ভোটের বিনিময়ে আরআর নগরের কয়েকটি আবাসনের বাসিন্দাদের কাবেরী নদীর জল সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁর ওই প্রতিশ্রুতি ভোটারদের ঘুষ দেওয়ার সামিল বলেই মনে হয়েছে কমিশনের। তাই নির্বাচনী আদর্শ আচরণবিধি ভঙ্গের দায়ে আরএমসি ইয়ার্ড থানায় গতকাল শুক্রবার এফআইআর দায়ের করা হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি বিওয়াই বিজয়েন্দ্রের বিরুদ্ধে মাল্লেশ্বরম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কংগ্রেসের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের দায়ে। রাজ্য বিজেপির অফিসিয়াল ‘এক্স’ হ্যান্ডেলে কংগ্রেস সম্পর্কে অবমাননাকর মন্তব্য পোস্টের দায়েই ইয়েদুরাপ্পা পুত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডিএস নেতা এইচডি কুমারস্বামীর বিরুদ্ধে নির্বাচন নিয়ে অসত্য মন্তব্য করার দায়ে এফআইআর দায়ের করা হয়েছে। টুমকুরুর গুব্বিতে দলীয় প্রচারে গিয়ে ভোট নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য রাখার অভিযোগ উঠেছিল প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার পুত্রের বিরুদ্ধে। নির্বাচন কমিশনের এফআইআর দায়ের নিয়ে তিন অভিযুক্ত নেতার তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।  

চিন্নাস্বামীতে পদপিষ্টের ঘটনায় আরসিবি ও বিসিসিআইকে কাঠগড়ায় তুলল কর্নাটক সরকার

বেঙ্গালুরুতে স্যুটকেস বন্দি কিশোরীর দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ৭

বেঙ্গালুরুর ঘটনায় প্রথম গ্রেফতার, বিমানবন্দর থেকে সোজা লকআপে আরসিবির মার্কেটিং হেড

মৃত্যুতেও থামল না বিজয়োল্লাস, চিন্নাস্বামীর ভিতরে বিরাট বাহিনী ব্যস্ত জয় উদযাপনে

১৫ বছরের কিশোরীকে গণধর্ষণ, ভিডিও তৈরি করে চলত ব্ল্যাকমেল

দ্রুত হারে ছড়াচ্ছে করোনা, সারা দেশে সক্রিয় ৩৭৫৮, মৃত ২

২৫০ টাকার প্রলোভনের ফাঁদে পা দিয়ে মহিলা খোয়ালেন লক্ষাধিক

কেরল, মুম্বই, দিল্লিতে কোভিডের তীব্রতা বৃদ্ধি, হাসপাতালগুলিকে বেড ও অক্সিজেন প্রস্তুত রাখার নির্দেশ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00