ইতিহাস গড়ে ৮০ হাজারের গণ্ডি টপকাল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ‘অব কি বার, আশি হাজার পার’। বুধবার সকালে দেশের ইতিহাসে প্রথমবারের মতো ৮০ হাজারের সূচক পেরিয়ে গেল সেনসেক্স। পাল্লা দিয়ে সর্বকালীন সর্বোচ্চ সূচকে পৌঁছেছে নিফটিও। ২৪ হাজার ২৮২ সূচকের গণ্ডি পার করেছে। ফলে বিনিয়োগকারীদের মুখের হাসি চওড়া হয়েছে। যদিও শেয়ারবাজারের এমন অশ্বমেধের ঘোড়ার মতো ছুটে চলা মোটেও ভাল চোখে দেখছেন না বাজার বিশেষজ্ঞরা। যে কোনও সময়ে বাজারে বড়সড় ধস নামতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।

দেশে নতুন সরকার গঠনের পরেই চড়চড়িয়ে এগিয়ে চলেছে শেয়ারবাজার। গতকাল মঙ্গলবার ৭৯ হাজার ৪৪১ দশমিক ৪৫ সূচক নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। এদিন সকালে বাজার খোলার সময়ে আগের দিনের চেয়ে ৫০০-র বেশি সূচক নিয়ে ৮০ হাজারের গণ্ডি ছাড়িয়েই পথচলা শুরু হয় সেনসেক্সের।সবুজ জোনে দাঁড়িয়ে ব্যবসা শুরু করে সেনসেক্সের ৩০ সংস্থা। বাজার খোলার পরেই খানিকটা বেড়ে ৮০,০৭৪.৩০ সূচকে পৌঁছয়।

মূলত বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি’র সৌজন্যেই এদিন দেশে প্রথমবারের মতো ৮০ হাজারের গণ্ডি ছাড়িয়েছে সেনসেক্স। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত বাজার খোলার আধ ঘণ্টার মধ্যেই এইচডিএফসি’র শেয়ারমূল্য এক লাফে সাড়ে তিন শতাংশের মতো বেড়েছে। শুধু এইচডিএফসি ব্যাঙ্কের নয়, অন্যান্য সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারমূল্যও বেড়েছে।

শুক্র সকালেই তেজি ঘোড়ার মতো দৌড় সেনসেক্সের, লগ্নিকারীদের মুখে চওড়া হাসি

নিম্নমুখী শেয়ারবাজার, কপালে চিন্তার ভাঁজ লগ্নিকারীদের

সোম সকালেই ভূমিকম্প শেয়ারবাজারে, ১৯ লক্ষ কোটি টাকা গায়েব লগ্নিকারিদের

ট্রাম্পের কর বোমায় রক্তাক্ত শেয়ারবাজার, ৮৩২ সূচক খোয়াল সেনসেক্স

শেয়ারবাজারে ফের ব্ল্যাক ফ্রাইডে, এক ধাক্কায় হাজার সূচক খোয়াল সেনসেক্স

ট্রাম্প এফেক্টস! সপ্তাহের শুরুতেই রক্তস্নাত শেয়ারবাজার, ৭৫০ সূচক খোয়াল সেনসেক্স

ফের রক্তাক্ত শেয়ারবাজার, একদিনে ১২৩৫ পয়েন্ট পড়ল সেনসেক্স, গায়েব ৭ লক্ষ কোটি

এইচএমপিভি ভাইরাস থাবা বসাতেই ডুবল শেয়ারবাজার, ৮ লক্ষ কোটি টাকা গায়েব

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]