Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘আপকে সমর্থন নয়’, খাড়গে-রাহুলকে আর্জি পঞ্জাব ও দিল্লির কংগ্রেস নেতাদের

কেন্দ্রের অধ্যাদেশের বিরোধিতায় কংগ্রেসের সমর্থন চেয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিল্লির প্রশাসনিক ক্ষমতা নিয়ে কেন্দ্রের জারি করা অধ্যাদেশের বিরোধিতায় কংগ্রেসের সমর্থন চেয়েছেন আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও প্রাক্তন সভাপতি রাহুল গান্ধির সঙ্গে দেখা করার সময়ও চেয়েছেন। আপ সুপ্রিমোর অনুরোধে সাড়া দেওয়া হবে কিনা তা চূড়ান্ত করতে সোমবার দিল্লি ও পঞ্জাব কংগ্রেসের নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠকে বসেছেন খাড়গে-রাহুল। সূত্রের খবর, দুই রাজ্যের কংগ্রেস নেতৃত্বই দলের দুই শীর্ষ নেতার কাছে আর্জি জানিয়েছেন, কোনও মতেই যেন আপকে সমর্থন জানানো না হয়।

গত ১১ মে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দিয়েছিল, রাজধানীর আমলাদের পোস্টিং ও বদলির ক্ষমতা থাকবে দিল্লির নির্বাচিত সরকারের হাতে। আর তার পরেই গত শুক্রবার রাত এগারোটা নাগাদ অধ্যাদেশ জারি করে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়, দিল্লির আমলাদের বদলি ও পোস্টিং নিয়ে চূরান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকারী উপরাজ্যপাল।

কেন্দ্রের ওই অধ্যাদেশের বিরোধিতায় সমর্থন জোগাড়ে আসরে নেমেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মমতা বন্দ্যোপাধ্যায়, নীতীশ কুমার, শরদ পওয়ার, তেজস্বী যাদব, উদ্ধব ঠাকরেদের সমর্থন আদায়ের পরে কংগ্রেসর সমর্থন চেয়েছিলেন। কিন্তু আপকে সমর্থন জানানোর বিরোধিতায় সরব হয়েছে দিল্লি ও পঞ্জাবের কংগ্রেস নেতৃত্ব। কেননা দুই রাজ্যেই আপের কাছে ক্ষমতা হারাতে হয়েছে দলকে। বিরোধী জোটের স্বার্থে অবশ্য পুরনো শত্রুতার কথা মনে রাখতে চান না কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। তবুও কেন্দ্রের অধ্যাদেশের বিরুদ্ধে আপকে সমর্থন নিয়ে যাতে দলে কোনও রকম বিদ্রোহ না হয় সে কথা মাথায় রেখে দুই রাজ্যের দলীয় নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধি।

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

‘রাহুল তরুণ নেতাদের ভয় পান’- চা চক্র বয়কট করায় বিরোধীদের কটাক্ষ মোদির

কমিশনের ঘোষিত বিহারের সাত ‘মৃত ভোটারের’ সঙ্গে চা খেলেন রাহুল, প্রকাশ্যে নয়া ভিডিও

‘নির্বাচন কমিশনকে ভোট লুটের যন্ত্রাংশ বানিয়েছে বিজেপি’, তোপ স্ট্যালিনের

‘মহারাষ্ট্রে ভোটের আগে ১৬০ সিটে জিতিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন দুই ব্যক্তি’, বিস্ফোরক দাবি পওয়ারের

‘পুরনো বোতলে নতুন মদ’, ভোট চুরির অভিযোগ খণ্ডন করে রাহুলকে নিশানা নির্বাচন কমিশনের

স্বস্তি রাহুলের, মানহানি মামলায় জামিন দিল চাইবাসা আদালত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00