‘পাকিস্তানে হামলা চালিয়ে ভারত কত বিমান হারিয়েছে’, জয়শঙ্করকে সরাসরি প্রশ্ন রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: কংগ্রেস নেতা রাহুল গান্ধির তোপের মুখে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সোমবার তিনি প্রশ্ন তুলেছেন বিদেশমন্ত্রীর ‘নীরবতা’ নিয়ে। সম্প্রতি জয়শঙ্কর জানিয়েছিলেন অপারেশন সিঁদুরকে বাস্তব রূপ দেওয়ার আগে ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে সতর্ক করা হয়েছিল যে তাদের জঙ্গিঘাঁটিগুলিতে হামলা হবে। এই কথা শুনেই চটেছেন রাহুল। কিন্তু নীরব থেকেছেন বিদেশমন্ত্রী।

রাহুলের বক্তব্য, “বিদেশমন্ত্রী জয়শঙ্করের নীরবতা কেবল এক জঘন্য কাজের ইঙ্গিত দিচ্ছে। তাই আমি আবারও জিজ্ঞাসা করব পাকিস্তান আগে থেকে জানত বলে আমরা ঠিক কত ভারতীয় বিমান হারিয়েছি? এটি কোনও ভুল নয়, এটি অপরাধ। সমগ্র দেশ এই বিষয়ে জানতে চায়।” নিজের X হ্যান্ডেলে এভাবেই পোস্ট করেছেন রাহুল গান্ধি।

লোকসভার বিরোধীদলীয় নেতা গত সপ্তাহে কেন্দ্রকে পাকিস্তানকে ‘অবহিত’ করার বিষয়ে অভিযোগ এনেছিলেন। পরিষ্কার বলেছিলেন এই অপরাধ করার অনুমতি সরকারকে কে দিয়েছে। রাহুল জয়শঙ্করের বিরুদ্ধে প্রকাশ্যে ‘অপরাধ স্বীকারের’ অভিযোগ এনে বলেছিলেন, “আমাদের আক্রমণ শুরু হতেই পাকিস্তানকে জানানো, এটি একটি অপরাধ বই কিছু নয়। জয়শঙ্কর প্রকাশ্যে স্বীকার করেছিলেন যে ভারত সরকার এই অপরাধ করেছে। কে তাকে এই অপরাধের অনুমতি দিয়েছে? এর ফলে আমাদের বিমান বাহিনী কত বিমান হারিয়েছে?”

রায়বেরিলির সাংসদ জয়শঙ্করের একটি তারিখহীন ভিডিওও শেয়ার করেছেন যেখানে বিদেশমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, “অভিযানের শুরুতেই আমরা পাকিস্তানকে জানিয়েছিলাম যে আমরা সন্ত্রাসীদের ঘাঁটিকে আঘাত করছি। আমরা সেনাবাহিনীর উপর হামলা করছি না। তাই সেনাবাহিনীর কাছে এই প্রক্রিয়ায় হস্তক্ষেপ না করার বিকল্প আছে। কিন্তু পাকিস্তান সৎ পরামর্শ গ্রহণ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।” গান্ধির বক্তব্যের প্রতিক্রিয়ায় বিদেশ মন্ত্রক (MEA) জানিয়েছে বিদেশমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখায় করা হয়েছে।

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

‘রাহুল তরুণ নেতাদের ভয় পান’- চা চক্র বয়কট করায় বিরোধীদের কটাক্ষ মোদির

কমিশনের ঘোষিত বিহারের সাত ‘মৃত ভোটারের’ সঙ্গে চা খেলেন রাহুল, প্রকাশ্যে নয়া ভিডিও

‘নির্বাচন কমিশনকে ভোট লুটের যন্ত্রাংশ বানিয়েছে বিজেপি’, তোপ স্ট্যালিনের

‘মহারাষ্ট্রে ভোটের আগে ১৬০ সিটে জিতিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন দুই ব্যক্তি’, বিস্ফোরক দাবি পওয়ারের

‘পুরনো বোতলে নতুন মদ’, ভোট চুরির অভিযোগ খণ্ডন করে রাহুলকে নিশানা নির্বাচন কমিশনের

স্বস্তি রাহুলের, মানহানি মামলায় জামিন দিল চাইবাসা আদালত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]