বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন নিয়ে উদ্বিগ্ন প্রিয়াঙ্কা গান্ধি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার উ‍ৎখাত হতেই অনেক কিছু বদলে গিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশে। শুরু হয়েছে হিন্দু নির্যাতন। একের পর এক মন্দির ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। হিন্দুদের ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বাড়িতে চলছে অবাধ লুটপাট, ভাঙচুর। বিএনপি-জামায়াত ইসলামীর সন্ত্রাসীরা আওয়াজ তুলেছে, ‘ভারতে যাদের মামাবাড়ি, দেশ ছাড়ো তাড়াতাড়ি।’ অনেক হিন্দুই আতঙ্কে দেশ ছেড়ে ভারত সংলগ্ন সীমান্ত এলাকায় জড়ো হয়েছে। এবার বাংলাদেশে হিন্দু তথা সংখ্যালঘুদের উপরে চলা নির্যাতন নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা গান্ধি।

সোমবার সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টে কংগ্রেসের সাধারণ সম্পাদক লিখেছেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে লাগাতার নির্যাতনের ঘটনার খবরে অত্যন্ত বিচলিত বোধ করছি। কোনও সভ্য সমাজে ভাষা, ধর্ম কিংবা জাতির বিচারে বৈষম্যমূলক আচরণ, হিংসা ছড়ানো কিংবা হামলা চালানো কোনও মতেই গ্রহণযোগ্য নয়।’ পাশাপাশি তিনি আশা প্রকাশ করেছেন খুব শিগগিরই বাংলাদেশে স্বাভাবিক অবস্থা ফিরবে। পোস্টে তিনি লিখেছেন, ‘আমার বিশ্বাস খুব শিগগিরই বাংলাদেশে অবস্থা স্বাভাবিক হবে। নতুন যে সরকার রয়েছে সেই সরকার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান- সব ধর্মের মানুষকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি সম্মানের সঙ্গে বসবাসের সুযোগ দেবে।’

হাসিনা জমানার অবসানের পরে দেশ জুড়ে তাঁদের উপরে চলা নির্যাতনের প্রতিবাদে ইতিমধ্যেই পথে নেমেছেন বাংলাদেশের হিন্দুরা। বিক্ষোভ-মিছিলে উত্তাল হয়ে উঠেছে রাজধানী ঢাকা, চট্টগ্রাম-খুলনা সহ দেশের বিভিন্ন প্রান্ত। যদিও টাকার বিনিময়ে পূজা উদযাপন পরিষদ, হিন্দু মহাজোট সহ একাধিক ভুঁইফোঁড় সংগঠন হিন্দুদের উপরে চলা নির্যাতন আড়াল করতে ময়দানে নেমেছে।

জমি লিখে দিতে রাজি না হওয়ায় হিন্দু প্রৌঢ়কে খুঁটিতে বেঁধে নৃশংস মার বিএনপি নেতার

মোল্লা ইউনূস জমানায় হিন্দুদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে গভীর উদ্বেগ মার্কিন সংস্থার

‘গোটা দেশ এখন লাইফ সাপোর্টে’, ইউনূসকে বিঁধে বিস্ফোরক মন্তব্য বিচারকের

ইউনূসের প্রস্তাব প্রত্যাখান, ডিসেম্বরে ভোটের দাবিতে অনড় খালেদার দল

‘সময় বদলালে ওদেরও মুখোমুখি হবে হবে’, ইডির দফতরে যাওয়ার আগে বিস্ফোরক রবার্ট বঢরা

জমি কেলেঙ্কারি মামলায় রবার্ট ভডড়াকে তলব ইডির

ইউনূসের নির্দেশের পর গুঁড়িয়ে দেওয়া হল হাসিনার খাদ্যমন্ত্রী সাধন মজুমদারের বাড়ি

দিল্লিতে থামল ভোটের প্রচার, নির্বাচন শেষে বুধে জানা যাবে বুথফেরত সমীক্ষা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]