‘সময় বদলালে ওদেরও মুখোমুখি হবে হবে’, ইডির দফতরে যাওয়ার আগে বিস্ফোরক রবার্ট বঢরা

Share:

নিজস্ব প্রতিনিধি: হরিয়ানা জমি কেলেঙ্কারির সাথে সম্পর্কিত অর্থ পাচার মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) রবার্ট বঢরাকে দ্বিতীয় দিনও জিজ্ঞাশাবাদ অব্যাহত রাখল। মঙ্গলবার ১৫ এপ্রিলও তিনি ইডির দফতরে গিয়েছিলেন  হাজিরা দিতে। বুধবারও চলছে জিজ্ঞাসাবাদ।

ইডি সূত্রে খবর, মঙ্গলবার রবার্টকে ৬ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর বাড়ি ফেরার অনুমতি পান। বুধবার আবার জিজ্ঞাসাবাদের জন্য ইডি অফিসে পৌঁছান। ইডির জিজ্ঞাসাবাদে যোগ দেওয়ার আগে রবার্ট বঢরা বলেছিলেন, “আমি কোনও সফট টার্গেট নই। এই ধরনের আক্রমণ আমাদের আরও শক্তিশালী করে তোলে।” রবার্ট আরও বলেন, “আজ আমি যা-ই সম্মুখীন হচ্ছি, তাদেরও একই মুখোমুখি হতে হবে। আমি ইডির প্রতিটি প্রশ্নের উত্তর দেব। আমরা সেই মানুষ যারা সর্বদা সত্যের জন্য লড়াই করি। এটা শুধু সময়ের ব্যাপার, একদিন অবশ্যই বদল আসবে।”

তাঁর আরও সংযোজন, “আমরা কাউকে ভয় পাই না। রাহুল গান্ধিকে সংসদে আটকানো হোক বা আমাকে বাইরে আটকানো হোক, আমরা জনগণের জন্য লড়াই চালিয়ে যাব। আমরা সত্যের জন্য লড়াই চালিয়ে যাব। হরিয়ানা জমি কেলেঙ্কারি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আজ বুধবার টানা দ্বিতীয় দিনের জন্য ইডি অফিসে পৌঁছেছেন রবার্ট ভঢরা। সঙ্গে গিয়েছে স্ত্রী ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি।

রবার্ট বঢরার কোম্পানি স্কাইলাইট হসপিটালিটি প্রাইভেট লিমিটেডকে একটি কলোনি তৈরির জন্য গুরগাঁওতে ৭.৫০ কোটি টাকায় ৩.৫৩ একর জমি দেওয়া হয়েছিল। হরিয়ানা সরকার এই কোম্পানিকে এই মোট জমির ২.৭০ একর অংশে কমার্শিয়াল কলোনি গড়ে তোলার জন্য লাইসেন্স প্রদান করে। কিন্তু স্কাইলাইট হসপিটালিটি প্রাইভেট লিমিটেড কলোনি তৈরির পরিবর্তে ২০১২ সালে জমিটি ৫৮ কোটি টাকায় ডিএলএফ ইউনিভার্সাল লিমিটেডের কাছে বিক্রি করে দেয়।

অভিযোগ রয়েছে যে রবার্ট বঢরার কোম্পানি স্কাইলাইট হসপিটালিটি প্রাইভেট লিমিটেড হরিয়ানা সরকারের কাছ থেকে কম দামে জমিটি পেয়ে সেটি ডিএলএফ ইউনিভার্সাল লিমিটেডের কাছে বিক্রি করে কয়েক কোটি টাকার মুনাফা অর্জন করেছে। রবার্টের কোম্পানি ২০১২ সালের ১৮ সেপ্টেম্বর একটি বিক্রয় চুক্তির মাধ্যমে এই জমিটি ডিএলএফ ইউনিভার্সাল লিমিটেডের কাছে বিক্রি করে হরিয়ানা সরকারের টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং লাইসেন্স হস্তান্তরের চূড়ান্ত অনুমতি ছাড়াই। ইডি এই বিষয়েই তদন্ত করছে।

 

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

বীরভূমের সাঁইথিয়ার কাউন্সিলর মায়া সাহাকে সিজিওতে তলব ইডির, কী কারণে তলব?

সাতসকালে আপ নেতা সৌরভ ভরদ্বাজের বাড়িতে ইডির হানা

SSC দুর্নীতি মামলায় ফের গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা

নিয়োগ মামলায় কলকাতা-সহ জেলায় জেলায় ইডির তল্লাশি, তৃণমূল বিধায়কের বাড়িতে হানা

কংগ্রেস নেতার বাড়িতে টাকার পাহাড়, ইডির তল্লাশিতে মিলল নগদ ১২ কোটি ও ৬ কোটির গয়না

‘রাহুল তরুণ নেতাদের ভয় পান’- চা চক্র বয়কট করায় বিরোধীদের কটাক্ষ মোদির

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]