Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জমি কেলেঙ্কারি মামলায় রবার্ট ভডড়াকে তলব ইডির

Share:

নিজস্ব প্রতিনিধি: শিখহপুর  জমি কেলেঙ্কারি মামলায় রবার্ট ভডড়াকে তলব করল এনফোর্সমেন্ট ইডি। এই নিয়ে দ্বিতীয়বার তলব করা হল সোনিয়া-জামাতাকে। এর আগে, ৮ এপ্রিল রবার্টকে তলব করা হয়েছিল তাঁকে। কিন্তু তখন তিনি হাজিরা দেননি। সোমবার ১৫ এপ্রিল ভডড়াকে ইডির সামনে হাজির হতে বলা হয়েছে। ইডির সন্দেহ, রবার্ট অবৈধ আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত।

রবার্ট ভডড়ার কোম্পানি স্কাইলাইট হসপিটালিটি প্রাইভেট লিমিটেডকে একটি কলোনি তৈরির জন্য গুরগাঁওতে ৭.৫০ কোটি টাকায় ৩.৫৩ একর জমি দেওয়া হয়েছিল। হরিয়ানা সরকার এই কোম্পানিকে এই মোট জমির ২.৭০ একর অংশে কমার্শিয়াল কলোনি গড়ে তোলার জন্য লাইসেন্স প্রদান করে। কিন্তু স্কাইলাইট হসপিটালিটি প্রাইভেট লিমিটেড কলোনি তৈরির পরিবর্তে ২০১২ সালে জমিটি ৫৮ কোটি টাকায় ডিএলএফ ইউনিভার্সাল লিমিটেডের কাছে বিক্রি করে দেয়।

অভিযোগ রয়েছে যে রবার্ট ভডড়ার কোম্পানি স্কাইলাইট হসপিটালিটি প্রাইভেট লিমিটেড হরিয়ানা সরকারের কাছ থেকে কম দামে জমিটি পেয়ে সেটি ডিএলএফ ইউনিভার্সাল লিমিটেডের কাছে বিক্রি করে কয়েক কোটি টাকার মুনাফা অর্জন করেছে।

রবার্ট ভডড়ার কোম্পানি ২০১২ সালের ১৮ সেপ্টেম্বর একটি বিক্রয় চুক্তির মাধ্যমে এই জমিটি ডিএলএফ ইউনিভার্সাল লিমিটেডের কাছে বিক্রি করে হরিয়ানা সরকারের টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং লাইসেন্স হস্তান্তরের চূড়ান্ত অনুমতি ছাড়াই। ইডি এই বিষয়েই তদন্ত করছে।

রবার্ট ভাদ্রা একজন ভারতীয় উদ্যোক্তা। ওয়েনাড়ের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি ভডড়ার স্বামী তিনি। সোমবারই শিরোনামে এসেছিলেন তিনি।  এদিন কংগ্রেস যোগ দিতে চান কিনা এই প্রশ্নের উত্তরে ভডড়া বলেছিলেন, ‘‘কংগ্রেস নেতৃত্ব যদি বিভেদকামী শক্তির বিরুদ্ধে লড়াইয়ে আরও বেশি মানুষকে শামিল করতে চান, তবে আমাকে রাজনীতিতে যোগ দিতে বলবেন।’’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00