থানায় জমা পড়ল স্কুলের বাচ্চার পেন্সিল শার্পনার চুরির অভিযোগ, তদন্তে পুলিশ!

Share:

নিজস্ব প্রতিনিধি:  কথায় বলে, ‘মশা মারতে কামান দাগা’। তবে তা বলে এক স্কুলের বাচ্চা তার সহপাঠীর বিরুদ্ধে পেন্সিল শার্পনার চুরির অভিযোগ জমা দিল থানায়। আর সেই অভিযোগের ভিত্তিতে তদন্তেও নামল পুলিশ। হ্যাঁ, এমনই ছবি ধরা পড়ল উত্তরপ্রদেশের হারদোই এলাকায়। পুলিশ সূত্রে খবর, এক স্কুল ছাত্রের অভিযোগ যে, তার এক সহপাঠী তার পেন্সিল শার্পনার চুরি করেছে। এই ঘটনাটি সমাধানের জন্য পুলিশের সাহায্য চেয়ে এক খোলা চিঠি লেখে ওই ছাত্র।

উল্লেখ্য, বিগত কিছু দিন আগে ওই এলাকায় কোন সমস্যা বা স্কুলের কোন ঘটনা যাতে অতি দ্রুত পুলিশ জানতে পারে তাই এক ড্রপ বক্সের ব্যবস্থা করা হয়। আর সেই ড্রপ বক্সে জমা পড়ে একাধিক অভিযোগ। সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে বসে এমনই এক অভিযোগ পান পুলিশ আধিকারিকরা। সেই খোলা চিঠিতে পড়ুয়া উল্লেখ করেছে যে, তার এক সহপাঠী তার পেন্সিল শার্পনার চুরি করেছে, তাই পুলিশের কাছ থেকে  এই চুরির ঘটনা সমাধানের জন্য সাহায্য চাইছি। এই অভিযোগ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পোঁছে যায় পুলিশ। স্কুলের  অধ্যক্ষকে সমস্ত ঘটনার কথা জানিয়ে পুলিশ গোটা ঘটনা সমাধান করেছে বলেই জানা গিয়েছে।

প্রসঙ্গত, অনেক সময় দেখা যায়, পুলিশ নানা অজুহাত দেখিয়ে সাধারন মানুষের অভিযোগ এড়িয়ে যান। অনেকে দাবি করেন, ফোন চুরি থেকে শুরু করে সোনার গয়না চুরির মতো  এই রকম নানা মামলাই পুলিশ হালকা চোখে দেখে কিছুক্ষেত্রে । তবে পুলিশের বিরুদ্ধে ওঠা এই সমস্ত অভিযোগ যে সম্পূর্ণ ভিত্তিহীন, তা প্রমাণ করে দিল পেন্সিল শার্পনার চুরির মামলার ঘটনা।

নিজের পায়ের ছবি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা আয়! আপনিও করতে পারেন এই কাজ

মেদিনীপুরের আজব স্কুল, ২ পড়ুয়ার জন্য রয়েছেন ৩ শিক্ষক ও প্যারা টিচার

ছুটির দিনে স্কুলে তলব! শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে দল বেঁধে সিনেমা হলে পড়ুয়ারা

ফের সিভিক! চুরির অপবাদ দিয়ে কান ধরে ওঠবস, অপমানে আত্মহত্যা প্রৌঢ়ার

পেট্রোল পাম্পে মহিলা গ্রাহকের তাণ্ডব! কর্মীর বুকে বন্দুক ঠেকিয়ে হত্যার হুমকি

‘আমি জীবিত, পোস্টমর্টেম করবেন না’, পুলিশের কাছে কাতর আর্জি ‘মৃত’ যুবকের  

ধুম মাচালে নেচে হবু বউকে খুশি করার চেষ্টা, পর্তুগিজ বরের কাণ্ডে হেসে ফেললেন হৃত্বিক

চলন্ত গাড়ির রুফটপে উদ্দাম ‘রাসলীলা’, ট্রাফিক আইন ভেঙে বড় জরিমানা গুনতে হল যুগলকে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]