Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ছুটির দিনে স্কুলে তলব! শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে দল বেঁধে সিনেমা হলে পড়ুয়ারা

Share:

নিজস্ব প্রতিনিধি: ছুটির দিনেও স্কুলে ডাক পড়েছে পড়ুয়াদের। রবিবার স্কুল ড্রেসে সকল পড়ুয়াদের স্কুলে চলে আসার নির্দেশ আগেই এসেছিল। কিন্তু কেন এরকম অদ্ভুত তলব? পড়ুয়াদের সঙ্গে অন্যরকম ভাবে সময় কাটাতে চেয়েছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। তাদের নিয়ে সিনেমা দেখতে যাবেন তাঁরা। এই খবর পেতেই খুশি আর ধরে না পড়ুয়াদের। রবিবার ছুটির দিন সিনেমা হলই ছিল তাদের কাছে ক্লাসরুম।

জানা গিয়েছে মালদার ইংরেজবাজার শোভানগর হাইস্কুলে এমনই ঘটনা ঘটেছে রবিবার। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে “তোর্ষা একটি নদীর নাম”। উত্তরবঙ্গের খরস্রোতা নদী তোর্ষা। সেই নদীকে ঘিরেই তৈরি হয়েছে এই ছবি। নদীর ধারে বসবাসকারী জেলে মাঝিদের সঙ্গে উচ্চবিত্ত মানুষের জীবনধারার তফাৎটাই ফুটিয়ে তোলা হয়েছে এই ছবির মাধ্যমে। ছবিতে দেখানো হয়েছে,  উচ্চবিত্ত ঘরের ছোট্ট মেয়ে তোর্ষা। উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্তের ফারাক বোঝেনা সে। তার বন্ধুত্ব জেলে ভর্তির বাবলু, পিঙ্কি, বিল্টুদের সঙ্গে। তোর্ষা একটি নদীর নাম ছবিতে বন্ধুত্বের গল্পই তুলে ধরা হয়েছে। ছবিটির মাধ্যমে মানবতা ও সৌহার্দ্যের পাঠ তুলে ধরা হয়েছে।

স্কুল কর্তৃপক্ষের সূত্রে খবর, স্কুলের পড়ুয়াদের মধ্যেও যাতে কোনরকম বিভেদ না আসে, তাদের মধ্যে সৌভ্রাতৃত্ব বজায় রাখতেই এই ছবি দেখানোর পরিকল্পনা করা হয়েছে। সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের এই শিক্ষামূলক ভ্রমণের অংশ হিসেবে এই ছবিটি দেখানো হয়েছে। জানা গিয়েছে, রবিবার স্কুলের প্রায় ২০০ পড়ুয়াকে নিয়ে সিনেমা হলে গিয়েছিলেন শিক্ষক-শিক্ষিকাররা। সেখানেই তাদের জীবনে এগিয়ে চলার শিক্ষা দেওয়া হয়েছে। ছুটির দিনটি বন্ধুদের সঙ্গে অন্যরকমভাবে কাটিয়ে খুশি পড়ুয়ারা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00