Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের বিদেশ সফরে মোদি, গন্তব্য আরব

তবে এই অনুষ্ঠানে শুধু প্রধানমন্ত্রীই নন, হাজির থাকবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অসামরিক বিমান মন্ত্রী হরদীপ পুরী, বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলিধরন ছাড়াও আরও অনেকে

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা পরিস্থিতির জন্য বেশ কিছু মাস লাগাতার বিদেশ সফর বন্ধ রেখেছিলেন প্রধানমন্ত্রী। মাঝে জি-২০ সামিট ও আমেরিকার নতুন রাষ্ট্রপতির ডাকে গিয়েছিলেন বিদেশে। বাংলাদেশেও গিয়েছেন এই সময়কালেই। কিন্তু টানা বিদেশ সফরে যেতে দেখা যায় নি মোদিকে। এবার ২০২২-এর শুরুতেই আরবে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুবাই এক্সপো ২০২০ অনুষ্ঠিত হবে ২০২২ সালে। করোনার জন্য এই অনুষ্ঠান করা যায় নি এতদিন। যার শুভ সূচনা হবে ২০২২ জানুয়ারিতেই। এই অনুষ্ঠানে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও জানা গিয়েছে।

ভারত-আরবের মধ্যে ব্যবসায়িক লেনদেনের রাস্তাকে আরও মসৃণ করতেই এই অনুষ্ঠানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুবাই এক্সপো ২০২০ তে ভারতের তরফে একটি অনুষ্ঠানের অংশগ্রহন করা হবে বলে জানা গিয়েছে। ভারতের তরফে আয়ুর্বেদ শাস্ত্র, যোগব্যায়াম ও মহাকাশ বিজ্ঞানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানেই আরবের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। যেখানে দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেনের কথাকেই বেশি গুরুত্ব দেওয়া হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে। এই অনুষ্ঠানেই ভারতের শিল্প্বের অতীত, বর্তমান ও ভবিষ্যতের একটি তথ্যচিত্র দেখানো হবে, যার উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল।

তবে এই অনুষ্ঠানে শুধু প্রধানমন্ত্রীই নন, হাজির থাকবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অসামরিক বিমান মন্ত্রী হরদীপ পুরী, বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলিধরন ছাড়াও আরও অনেকে। তবে এই অনুষ্ঠানে ভারত ছাড়াও অংশগ্রহণ করবে থাইল্যান্ড, ব্রাজিল, টার্কি ও রাশিয়া।

লালকেল্লা থেকে অপারেশন সিঁদুরের প্রশংসা প্রধানমন্ত্রীর

‘দল হয়তো অস্বস্তিতে পড়বে’, প্রধানমন্ত্রীর সভার আগে দিল্লি গেলেন ‘অভিমানী’ দিলীপ

মোদির অভিযোগের জবাব কড়ায়-গণ্ডায় দিল তৃণমূল কংগ্রেস

বঙ্গ বিজেপিতে ‘ব্রাত্যজনের’ তালিকায় দিলীপ, প্রধানমন্ত্রীর সভায় ডাক পেলেন না

আলিপুরদুয়ারে মোদির সভায় ফাঁকা চেয়ারের সারি, ভিড় না হওয়ায় অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব

মোদি পা রাখার আগেই একাধিক দাবি জানিয়ে ব্যানারে ছেয়ে গেল আলিপুরদুয়ার

‘জল ও রক্ত একসঙ্গে বইতে পারে না’, সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার ইঙ্গিত প্রধানমন্ত্রীর

দেশবাসীর উদ্দেশ্যে রাত ৮টায় প্রধানমন্ত্রী মোদির ভাষণ, কী বার্তা?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00