নিজস্ব প্রতিনিধি: নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকারের বহু বিতর্কিত Electoral Bonds নিয়ে এবার সুপ্রিম নজরদারিতে SIT’র মাধ্যমে তদন্তের আর্জি জমা পড়ল সুপ্রিম কোর্টে(Supreme Court)। সেই মামলা গ্রহণও করেছে দেশের শীর্ষ আদালত। সেই মামলার শুনানি হবে আগামী ২২ জুলাই। এই মামলাটি আরও দুটি একই বিষয়ের জনস্বার্থ মামলার সঙ্গেই ২২ তারিখ শুনানি হবে বলে এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে। গত ফেব্রুয়ারিতে Electoral Bonds প্রকল্পকে ‘অসাংবিধানিক’ অ্যাখ্যা দিয়ে খারিজ করেছে দেশের শীর্ষ আদালত। সেই সঙ্গে বন্ড কেনাবেচা সংক্রান্ত সব তথ্য প্রকাশ করতে State Bank of India ও নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় শীর্ষ আদালত।
সেই সময় Electoral Bonds সংক্রান্ত যে তথ্য সামনে এসেছিল তাতে সেখা গিয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই সুবিধে পাওয়ার জন্য বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলকে টাকা দিয়েছে কর্পোরেট সংস্থাগুলি। মূলত তিন ধরনের লেনদেনের খোঁজ পাওয়া গিয়েছিল সেই সময়ে। Electoral Bonds নিয়ে নির্বাচন কমিশন যে তথ্য প্রকাশ করেছিল তাতে দেখা গিয়েছিল কিছু শেল কোম্পানি আর কিছু লোকসানে চলা সংস্থা এই সব Electoral Bonds কিনে বেশ কিছু রাজনৈতিক দলকে মোটা অঙ্কের টাকা দিয়েছে। এখন সুপ্রিম কোর্টে যে নয়া মামলা দায়ের হয়েছে সেখানে এই টাকা ফেরত চাওয়ার আর্জিও জানানো হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এক রায়ে নির্বাচনী বন্ড প্রকল্পকে ‘অসাংবিধানিক’ ঘোষণা করে। সেই সঙ্গে ওই বন্ড বাতিল হওয়া উচিত বলেও জানিয়ে দেয়।
রায় দিতে গিয়ে শীর্ষ আদালত বলেছিল, নির্বাচনী বন্ড তথ্য জানার অধিকার (আরটিআই) আইনকে লঙ্ঘন করছে। একই সঙ্গে ভারতীয় স্টেট ব্যাঙ্ককে (এসবিআই) এই ধরনের বন্ড বিক্রির নির্দেশ দিয়েছিলেন বিচারপতিরা। ৬ মার্চের মধ্যেই এসবিআইকে নির্বাচনী বন্ডের মাধ্যমে জমা পড়া অনুদান সংক্রান্ত যাবতীয় তথ্য নির্বাচন কমিশনের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি নির্বাচন কমিশনকে সময়সীমা বেঁধে দিয়ে আগামী ১৩ মার্চের মধ্যে অনুদান সংক্রান্ত তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করারও নির্দেশ দেয় পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ।