নিজস্ব প্রতিনিধি : অপারেশন সিঁদুরের সাফল্যের কথা বিদেশে প্রচার করতে গিয়েছিলেন ভারতীয় সাংসদদের প্রতিনিধি দল। ভারতীয় সাংসদদের মালয়েশিয়া সফর ভেস্তে দিতে প্রচেষ্টা চালিয়েছিল পাকিস্তানি দূতাবাস। জেডিইউ সাংসদ সঞ্জয় ঝা-র নেতৃত্বে একাধিক দেশে গিয়েছেন প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলকে মালয়েশিয়া যাওয়া থেকে আটকাতে কলকাঠি নেড়েছিল পাক দূতাবাস। কিন্তু লাভ হয়নি। সফলভাবে মালয়েশিয়ায় পাকিস্তানের সন্ত্রাসবাদের প্রতি প্রেম ও অপারেশন সিঁদুরের সাফল্যের কথা প্রচার করা হয়েছে।
পাকিস্তান ভারতকে আটকানোর চেষ্টা করলেও লাভ হয়নি। কুয়ালালামপুর ইসলামাবাদের এই হস্তক্ষেপ প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানি দূতাবাস মালয়েশিয়ার কাছে ভারতীয় এই প্রতিনিধিদলের কর্মসূচি বাতিল করার জন্য অনুরোধ করেছিল। কিন্তু তা কার্যকর হয়নি। ভারতীয় প্রতিনিধিদের সমর্থন করেছে মালয়শিয়া। সূত্রের খবর, যেসকল পরিকল্পনা ও কর্মসূচি নিয়ে প্রতিনিধিদল গিয়েছিল, তা সফল হয়েছে।
ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন জেডিইউ সাংসদ সঞ্জয় ঝা, বিজেপি সাংসদ অপরাজিতা সারঙ্গি, ব্রিজ লাল, প্রদন বড়ুয়া এবং হেমাঙ্গ জোশী, তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, সিপিএমের জন ব্রিটাস, কংগ্রেসের সালমান খুরশিদ এবং প্রাক্তন কূটনীতিক মোহন কুমার।
সূত্রের খবর, প্রতিনিধিদলকে আটকাতে পাকিস্তান কাশ্মীর ইস্যুকে সামনে তুলেছে। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। মালয়েশিয়া ছাড়াও সঞ্জয় ঝা-এর নেতৃত্বাধীন এই দলটি ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান এবং সিঙ্গাপুর সফর করেছে। ভারতের মাটিতে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের ভূমিকা এবং পহেলগাম সন্ত্রাসী হামলায় ২৬ জনের মৃত্যু, ভারতের প্রত্যাঘাত, অপারেশন সিঁদুরের সাফল্য সবটাই আলোচনা হয়েছে।
সঞ্জয় ঝা-এর নেতৃত্বাধীন প্রতিনিধিদল বুধবার দেশে ফিরেছে। তাঁরা জানিয়েছেন, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া সফর সম্পন্ন। এই সফর থেকে চার-পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। সঞ্জয় ঝা-এর নেতৃত্বাধীন প্রতিনিধিদল বুধবার দেশে ফিরেছে। তাঁরা জানিয়েছেন, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া সফর সম্পন্ন। এই সফর থেকে চার-পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। প্রথমত, প্রতিনিধিদল একটি জোরালো বার্তা দিয়েছে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সমগ্র দেশ ঐক্যবদ্ধ। দ্বিতীয়ত, বিশ্বের বিভিন্ন দেশ ২২ এপ্রিলের পহেলগাঁও হামলার নিন্দা করেছে এবং গণহত্যায় নিহতের প্রতি সমবেদনা জানিয়েছে। তৃতীয়ত, ভারত কেবল পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিতে নির্ভুলভাবে লক্ষ্য করে হামলা চালিয়েছে। চতুর্থত, জম্মু ও কাশ্মীরে বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে, পরিস্থিতি পর্যালোচনা করার কাজ শুরু হয়েছে। ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।