Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফোন খুঁজতে বাঁধের জল তুলে ফেলার জন্য আধিকারিককে ৫৩০০০ টাকা জরিমানা

অভিযুক্ত আধিকারিক জানিয়েছিলেন, যে তাঁকে পাঁচ ফুট পর্যন্ত জল খালি করার মৌখিক অনুমতি দিয়েছেন ওই সিনিয়র।

Share:

নিজস্ব প্রতিনিধি: সহকর্মীর ফোন খুঁজতে বাঁধ থেকে ৪২ লাখ লিটার জল তুলে ফেলায় ছত্তিশগড়ের খাদ্য পরিদর্শককে আগেই বরখাস্ত করেছে সরকার। এবার ওই আধিকারিকের সিনিয়রকে ৫৩ হাজার টাকা জরিমানা করা হল। আগেই অভিযুক্ত আধিকারিক জানিয়েছিলেন, যে তাঁকে পাঁচ ফুট পর্যন্ত জল খালি করার মৌখিক অনুমতি দিয়েছেন ওই সিনিয়র।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত রবিবার বন্ধুদের সঙ্গে স্ফূর্তি করতে কাঙ্কের জেলার কোইলিবেড়া ব্লকের খেরকাট্টা বাঁধে গিয়েছিলেন খাদ্য দফতরে ফুড ইন্সপেক্টর পদে থাকা রাজেশ বিশ্বাস। মদ খেয়ে বন্ধুদের সঙ্গে হুল্লোড়ে মেতে ওঠার সময় হাত ফস্কে বাঁধের জলে পড়ে গিয়েছিল লাখ টাকা দামের মোবাইল ফোন। আর ওই সাধের ফোন জল থেকে তুলতে বাঁধে নেমে পড়েছিলেন। কিন্তু জল থেকে ফোন না তোলা যাওয়ায় বেনজির পথে হাঁটেন রাজেশ।

সোমবার সন্ধ্যায় তিনটি পাম্প লাগিয়ে বাঁধের জল সেঁচে ফেলার কাজ শুরু করেন। স্থানীয় বাসিন্দারা ওই কাণ্ড দেখে থ হয়ে যান। সেচ দফতরের আধিকারিকদের গোচরে আনেন বিষয়টি। বৃহস্পতিবার সেচ দফতরের আধিকারিকরা অভিযোগ পেয়ে জল সেচা বন্ধ করান। ততক্ষণে অবশ্য ২১ লাখ লিটার জল সেচে ফেলা হয়েছে। ওই জল দিয়ে প্রায় ১,৫০০ একর জমিতে চাষের কাজ চলত। তাছাড়া গরমকালে বহু প্রাণী ওই বাঁধের জল খেতে আসে। ফোনের জন্য সরকারি বাবু রাজেশের ওই বে-আক্কেলে কাজের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার পরেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন। সাসপেন্ড করা হয় রাজেশকে।

আই ফোন নিয়ে নয়া ঘোষণা অ্যাপেলের

পায়ুদ্বারে ফোন লুকিয়ে রাখতে গিয়েই বিপত্তি! হাসপাতালে ভর্তি আসামি

বাচ্চাদের ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল চিন সরকার

নীতিন গড়কড়িকে খুনের হুমকি দিয়ে ফোন, তদন্তে দিল্লি পুলিশ

কর্ণাটকে মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে তল্লাশি নির্বাচন কমিশনের আধিকারিকদের

কেরলে সংবাদমাধ্যমের অফিসে পুলিশের তল্লাশি

একসঙ্গে ২৪ জন ইএসআইসি আধিকারিকের বদলির নির্দেশ ঘিরে শোরগোল

পুলিশের সহযোগিতায় ইচ্ছেডানা মেলছে লটারি বিক্রেতা কলেজ ছাত্রীর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00