Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কর্ণাটকে মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে তল্লাশি নির্বাচন কমিশনের আধিকারিকদের

আগামী ১০ মে কর্ণাটক বিধানসভার ভোটগ্রহণ হবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার (Rajiv Kumar)।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘তুমিও মানুষ আমিও মানুষ/ তফাৎ শুধু শিরদাঁড়ায়’— সব শিড়দাঁড়া যে নত হয় না, কর্ণাটকে তা বুঝিয়ে দিলেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। সে রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই এর (Basavaraj Bommai) গাড়ি আটকে তল্লাশি চালালেন কমিশনের আধিকারিকরা। নির্বাচন কমিশনের আধিকারিকদের এই ভূমিকার প্রশংসা করছেন নেটিজেনরা।

শুক্রবার কর্ণাটকের চিক্কাবাল্লাপুরা জেলায় এক মন্দিরে যাওয়ার পথে বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই এর (Basavaraj Bommai) গাড়ি আটকে তল্লাশি চালান কমিশনের আধিকারিকরা। সেই তল্লাশির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে হোসাহুদ্যা চেকপোস্টের (Hosahudya checkpost) কাছে মুখ্যমন্ত্রীর গাড়ি আটকানো হয়। ব্যক্তিগত গাড়িতে চেপে ঘটি সুব্রমণ্য (Ghati Subramanya) মন্দিরে যাচ্ছিলেন তিনি। যদিও গাড়িতে কিছু আপত্তিজনক না পাওয়ায় তাঁকে যাওয়ার অনুমতি দেওয়া হয়। প্রসঙ্গত গত ২৯ মার্চ সে রাজ্যে বিধানসভা ভোটের দিন ঘোষণার পর মুখ্যমন্ত্রী সরকারি গাড়ি ছেড়ে দিয়েছেন।

উল্লেখ্য আগামী ১০ মে কর্ণাটক বিধানসভার ভোটগ্রহণ হবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার (Rajiv Kumar)। ভোটের দিন ঘোষণার পর সে রাজ্যে আইনশৃঙ্খলার ভার চলে গিয়েছে নির্বাচন কমিশনের হাতে। আদর্শ আচরণ বিধি লাগু রয়েছে কর্ণাটকজুড়ে। ফলে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর নজর রাখছেন কমিশনের আধিকারিকরা। সেই আবহে মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে তল্লাশি চালালেন কমিশনের আধিকারিকরা।

চিন্নাস্বামীতে পদপিষ্টের ঘটনায় আরসিবি ও বিসিসিআইকে কাঠগড়ায় তুলল কর্নাটক সরকার

বেঙ্গালুরুতে স্যুটকেস বন্দি কিশোরীর দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ৭

বেঙ্গালুরুর ঘটনায় প্রথম গ্রেফতার, বিমানবন্দর থেকে সোজা লকআপে আরসিবির মার্কেটিং হেড

মৃত্যুতেও থামল না বিজয়োল্লাস, চিন্নাস্বামীর ভিতরে বিরাট বাহিনী ব্যস্ত জয় উদযাপনে

১৫ বছরের কিশোরীকে গণধর্ষণ, ভিডিও তৈরি করে চলত ব্ল্যাকমেল

দ্রুত হারে ছড়াচ্ছে করোনা, সারা দেশে সক্রিয় ৩৭৫৮, মৃত ২

২৫০ টাকার প্রলোভনের ফাঁদে পা দিয়ে মহিলা খোয়ালেন লক্ষাধিক

কেরল, মুম্বই, দিল্লিতে কোভিডের তীব্রতা বৃদ্ধি, হাসপাতালগুলিকে বেড ও অক্সিজেন প্রস্তুত রাখার নির্দেশ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00