Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আই ফোন নিয়ে নয়া ঘোষণা অ্যাপেলের

Share:

নিজস্ব প্রতিনিধি : আই ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। আই ফোনে কত বছর পর্যন্ত সফটওয়্যার আপডেট পাওয়া যাবে, সেই বিষয়টি জানিয়ে দিল অ্যাপেল। এই ঘোষণার ফলে অনেক আই ফোন ব্যবহারকারীর সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

অ্যাপেলের তরফে জানানো হয়েছে, আই ফোন ১৫ সিরিজের ফোনে কমপক্ষে পাঁচ বছরের জন্য সফটওয়্যার আপডেট সাপোর্ট পাওয়া যাবে। অ্যাপেলের এই ঘোষণার ফলে আই ফোন ব্যবহারকারীদের সুবিধা হবে। এখনও পর্যন্ত আই ফোন থেকেও অ্যান্ডরয়েড ফোনে বেশি বছরের জন্য সফটওয়্যার আপডেট সাপোর্ট দেওয়া হয়। স্যামসঙ ও গুগল তাদের প্রিমিয়ার স্মার্ট ফোনের ক্ষেত্রে সাত বছরের জন্য সফটওয়্যার আপডেটের সুযোগ দেয়। তবে স্যামসঙ অবশ্য এখন সব ধরনের স্মার্ট ফোনে সাত বছরের জন্য সফটওয়্যার আপডেটের সুযোগ দেয় না। এর আগে অনেক দিন পর্যন্ত স্যামসঙ ফোনে আপডেট দেওয়ার সুযোগ দিত। কিন্তু সম্প্রতি সেই নিয়মে কিছুটা বদল এসেছে। এখন স্যামসঙ সহ অনেক ফোন নির্মাতারাই সফটওয়্যার আপডেটের সময়সীমা বেঁধে দিতে শুরু করেছে।

প্রশ্ন উঠছে, কেন অ্যাপেল তাদের নয়া সিদ্ধান্তের কথা জানাতে হল। জানা গিয়েছে, সম্প্রতি ব্রিটেনে একটি নতুন নিয়ম জারি করা হয়েছে। এই কারণেই অ্যাপেলকে জানাতে হয়েছে, কত বছরের জন্য আই ফোনে সফটওয়্যার আপডেটের সুবিধা পাওয়া যাবে। উল্লেখ্য, ২০২৩ সালের ২২ সেপ্টেম্বর আই ফোন ১৫ সিরিজ বাজারে আসে। তবে এর আগে সফটওয়্যার আপডেট সাপোর্ট নিয়ে কোনও কথা জানায়নি অ্যাপেল। এবারই প্রথম এই বিষয়ে জানানো হল।

Apple কে টেক্কা দিতে বড় প্রস্তুতি Google-এর!  আনছে নতুন অপারেটিং সিস্টেম প্ল্যাটফর্ম

আই ফোনের ব্যবসায়  ধাক্কা দিতে স্মার্টফোন আনছেন ট্রাম্প, কবে আসছে?

আইফোনের দাম ছুঁতে পারে ৩ লক্ষ টাকা! কেন মহার্ঘ হবে টেকপ্রেমীদের স্বপ্নের ফোন?

সুস্থ থাকতে রোজ খাদ্য তালিকায় একটি আপেল, কিন্তু সবুজ, লাল না হলুদ? জানুন

Apple-কে টক্কর দিতে আসছে Vivo Vision! তোলপাড় টেকদুনিয়া

বাম্পার অফার, ১২ হাজার টাকা কমে কিনে ফেলুন iphone 16

Samsung-এর সঙ্গে পাল্লা দিতে বাজারে আসছে Apple-এর ফোল্ডেবল আইফোন

গল্প নয় সত্যি ৬০ হাজারের কমেই মিলবে আই ফোন 16e

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00