Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাচ্চাদের ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল চিন সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: শিশুরা ছোট থেকেই ফোনের প্রতি একটু আসক্ত হয়। এবার সেই বিষয়ের কথা মাথায় রেখে চিন সরকার একটি কড়া নির্দেশিকা জারি করল। কিছু সমালোচক অবশ্য এই ধরনের পদক্ষেপকে ইতিবাচক হিসাবে দেখছেন না। গত ২ সেপ্টেম্বর আইনি প্রক্রিয়া চালু করে বলা হয়েছে, মোবাইল ডিভাইস এবং অ্যাপগুলিতে মাইনর মোড সিস্টেম চালু করতে, যেখানে স্ক্রীন টাইম সর্বোচ্চ দুই ঘন্টার মধ্যে সীমাবদ্ধ থাকবে।

সেই নির্দেশিকায় বলা হয়েছে, ব্যবহারকারীর বয়সের উপর ভিত্তি করে সময়সীমা হ্রাস পাবে। ৮ বছরের কম বয়সীদের জন্য প্রতিদিন ৪০ মিনিট ফোন ব্যবহার করতে পারবে। উপরন্তু, ১৮বছরের কম বয়সীরা রাত ১০ টার পর তাদের মোবাইল গ্যাজেট ব্যবহার করতে পারবে না। অভিভাবকরা এই বিধিনিষেধগুলি গ্রহণ করতে এবং সময়সীমা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন।

চিনের সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন সামগ্রিক সুরক্ষার জন্য একটি খসড়া প্রকাশ করেছেন।  যেখানে বলা হয়েছে, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে “সমাজতান্ত্রিক মূল্যবোধ” থাকা উচিত যা শিশুদের “ভাল নৈতিকতা” গড়ে তুলতে সহায়তা করবে। অপ্রাপ্তবয়স্কদের অবৈধ বা তাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য চিনের শীর্ষ ইন্টারনেট নিয়ন্ত্রক এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন চিনা অভিভাবকরা।

আই ফোন নিয়ে নয়া ঘোষণা অ্যাপেলের

পায়ুদ্বারে ফোন লুকিয়ে রাখতে গিয়েই বিপত্তি! হাসপাতালে ভর্তি আসামি

ফোন খুঁজতে বাঁধের জল তুলে ফেলার জন্য আধিকারিককে ৫৩০০০ টাকা জরিমানা

নীতিন গড়কড়িকে খুনের হুমকি দিয়ে ফোন, তদন্তে দিল্লি পুলিশ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00