Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কেরলে সংবাদমাধ্যমের অফিসে পুলিশের তল্লাশি

পুলিশি তল্লাশির নিন্দা করেছে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর (Rajeev Chandrasekhar)।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেরলের কোঝিকোড়ে এক সংবাদমাধ্যমের অফিসে তল্লাশি চালাল সে রাজ্যের পুলিশ। রবিবার এশিয়ানেট নিউজ নামের সংবাদমাধ্যমের অফিসে এই পুলিশি তল্লাশির নিন্দা করেছে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর (Rajeev Chandrasekhar)।

উল্লেখ্য মালয়ালম নিউজ চ্যানেল এশিয়ানেট নিউজের বিরুদ্ধে ভুয়ো খবর সম্প্রচার করার অভিযোগ এনেছিল কেরলের শাসকদল সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআই। ছাত্র সংগঠনের কর্মী সমর্থকরা শুক্রবার কোঝিকোড়ে ওই সংবাদমাধ্যমের অফিসে যায়। সেখানে সংবাদমাধ্যমের কর্মীদের হুমকি দেয় বলে অভিযোগ। সেই ঘটনার পর পালারিভাট্টাম থানায় এসএফআই কর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন সংবাদমাধ্যমের কোচির রেসিডেন্সিয়াল এডিটর অভিলাস জি নায়ার। পুলিশের কাছে দেওয়া অভিযোগপত্রে তিনি লেখেন, বিক্ষোভের জেরে অফিসে আতঙ্ক ছড়ায় এবং অভিযুক্তরা শুধু অফিসেই ঢোকেনি, সেই সঙ্গে গায়ের জোর প্রয়োগ করে বিক্ষোভও দেখাতে থাকে। এই ঘটনার তীব্র নিন্দা করে প্রেস ক্লাব অফ ইন্ডিয়াও।

শুক্রবার সেই ঘটনার পর রবিবার চ্যানেলের অফিসে তল্লাশি চালাল কেরলের পুলিশ। রবিবার কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর (Rajeev Chandrasekhar) টুইটে পুলিশি তল্লাশির একটি ভিডিও শেয়ার করে পিনারাই বিজয়ন সরকারের নিন্দা করেছেন। অন্যদিকে সংবাদমাধ্যমের অফিসে এসএফআই এর বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় দ্রুত তদন্ত করার দাবি জানিয়েছে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া।

মাদকই কাল, ফের গ্রেফতার এই অভিনেতা

কবরস্থানের পাশে পড়ে থাকা সুটকেস খুলতেই ঠাণ্ডা হয়ে গেল হাত-পা, কী ছিল?

বচসার জেরে গায়ে আগুন লাগিয়ে দিল বন্ধু,দগ্ধ হয়ে মৃত্যু কেরালার মহিলার

অনলাইন প্রতারণায় ২০১ কোটি টাকা খুঁইয়েছেন কেরলের ২০ হাজার বাসিন্দা

ষ্টেশনে নিয়ে যাওয়ার প্রলোভনা দেখিয়ে মহিলাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

ফোন খুঁজতে বাঁধের জল তুলে ফেলার জন্য আধিকারিককে ৫৩০০০ টাকা জরিমানা

কর্ণাটকে মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে তল্লাশি নির্বাচন কমিশনের আধিকারিকদের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00