Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ওড়িশায় মাওবাদী হামলায় শহিদ তিন CRPF জওয়ান

ইতিমধ্যেই জঙ্গল ঘিরে বিশেষ অভিযান শুরু করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর: ফের মাওবাদী হামলায়  (Maoist Attack) শহিদ হলেন আধা সামরিক বাহিনী সিআরপিএফের (CRPF) তিন জওয়ান। মঙ্গলবার বিকেলে ছত্তিশগড় (Chattisgarh) সীমান্ত লাগোয়া ওড়িশার নুয়াপাড়ায় (Nuapada) রুটিন টহলদারির সময়ে আচমকাই সিআরপিএফ (CRPF) জওয়ানদের উপরে হামলা চালায় মাওবাদীরা (Maoist)। নির্বিচারে গুলি চালাতে শুরু করে। মাওবাদীদের গুলিতে ঘটনাস্থলেই তিন জওয়ান শহিদ হন। বাকি সিআরপিএফ জওয়ানরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে জঙ্গলে পালিয়ে যায় ঘাতক মাওবাদীরা। ইতিমধ্যেই জঙ্গল ঘিরে বিশেষ অভিযান শুরু করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, ওড়িশা-ছত্তিশগড় সীমান্তের নুয়াপাড়ার বাঁশদোনি এলাকায় রাস্তা নির্মাণের কাজে জড়িত শ্রমিকদের পাহারার কাজে নিয়োজিত ছিল সিআরপিএফের ১৯ ব্যাটেলিয়ন। এদিন বিকেল তিনটে নাগাদ রুটিন টহলদারি চালাতে এক সময়ে জঙ্গলের কাছাকাছি চলে যান তাঁরা। আর তখনই জঙ্গলের ভিতর থেকে সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে মাওবাদীরা। অতর্কিত হামলায় প্রথমে খানিকটা হতচকিত হয়ে পড়েন সিআরপিএফ জওয়ানরা। পরে সম্বি‍ৎ ফিরে পেয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন।

কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়েছে। মাওবাদীদের গুলিতে মৃত্যুর কোলে লুটিয়ে পড়েন সাব ইন্সপেক্টর শিশুপাল সিংহ (Shishupal Singh), অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর শিবলাল (Shivlal) ও কনস্টেবল ধর্মেন্দ্র কুমার সিংহ (Dharmendra Kumar Singh)। এদের মধ্যে শিশুপালের বাড়ি উত্তরপ্রদেশের আলিগড়। এএসআই শিবলাল ছত্তিশগড়ের মহেন্দ্রগড় এবং কনস্টেবল ধর্মেন্দ্রকুমার সিং বিহারের রোহতাসের বাসিন্দা। এদিন মাওবাদীদের হামলার ঘটনা ঘটেছে সেই এলাকা যথেষ্টই দুর্গম হওয়ায় পুলিশকে পৌঁছতে যথেষ্টই বেগ পেতে হচ্ছে।   

টাকার জন্য দিনমজুরি, NEET ক্র্য়াক করে মেডিক্যাল পড়ার স্বপ্ন পূরণ শুভমের

বিজেপি শাসিত ওড়িশায় ফের গণধর্ষণের শিকার তরুণী

জানলার গ্রিলে আটকে মাথা, স্কুলে রাতভর আটকে ৮ বছরের পড়ুয়া

বাংলাদেশি সন্দেহে ওড়িশায় আটক বাংলার চার পরিযায়ী শ্রমিক, চিন্তায় ঘুম উড়েছে পরিবারের

ওড়িশায় ভুল ইনজেকশনে ৫ জনের মৃত্যুর অভিযোগ, এল তদন্তের নির্দেশ

টেবিলে বসা ‘ভক্ত’দের মহাপ্রসাদ পরিবেশন করছেন পুরীর মন্দিরের পুরোহিত, ভিডিও ঘিরে উত্তাল নেট দুনিয়া

তিন বছরের অনাথ শিশুকে বুকে তুলে হয়েছিলেন মা, নিয়তির ফেরে কন্যার হাতেই হল মৃত্যু

‘কোথায় যাব? কেউ নেই’, দেশ ছাড়ার নোটিশ পেয়ে অকুল পাথারে পাকিস্তানি বংশোদ্ভুত সারদা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00