Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভারত জোড়ো যাত্রায় বাবাকে ‘অসম্মান’, ক্ষোভ উগড়ে দিলেন নরসীমা-পুত্র

‘ভারত জোড়ো’ যাত্রায় উপেক্ষিত প্রাক্তন প্রধানমন্ত্রী ! পি ভি নরসীমা রাও -কে যোগ্য সম্মান না দেওয়ার অভিযোগ উঠল রাহুল গান্ধীর বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ : ‘ভারত জোড়ো’ যাত্রায় (Bharat Joro Yatra) উপেক্ষিত প্রাক্তন প্রধানমন্ত্রী ! পি ভি নরসীমা রাও (PV Narasimha Rao)-কে যোগ্য সম্মান না দেওয়ার অভিযোগ উঠল রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে। নরসীমা রাওয়ের ছোট ছেলে পিভি প্রভাকর রাও প্রকাশ্যেই অভিযোগ আনলেন, তাঁর বাবাকে অসম্মান করেছেন রাহুল। বলে দিলেন, সনিয়া-তনয়ের ভারত জোড়ো যাত্রায় যেভাবে তাঁর বাবা উপেক্ষিত রয়ে গেলেন তাতে তিনি ব্যথিত।

দিন দুই আগে ‘ভারত জোড়ো’ যাত্রায় হায়দরাবাদে ছিলেন রাহুল। নিজামের শহরে  ঠাকুমা ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে তাঁর একটি মূর্তিতে মাল্যদান করেন রাহুল। ইন্দিরা মূর্তির অদূরেই আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী নরসীমা রাওয়েরও একটি মূর্তি ছিল। কিন্তু সেই মূর্তিতে মাল্যদান করেননি প্রাক্তন কংগ্রেস সভাপতি বলে অভিযোগ। আর সেটাই ব্যথিত করেছে নরসীমা রাওয়ের ছোট ছেলেকে। তিনি বলছেন, ‘এই ধরনের ঘটনা যখন ঘটে, তখন খারাপ তো লাগেই। তবে আমি সবটাই ওদের বিচক্ষণতার উপর ছেড়ে দিয়েছি’। পিভি প্রভাকর রাও জানান, মঙ্গলবার সকালে তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেসের কিছু নেতা তাঁর সঙ্গে যোগাযোগ করেন। তাঁরা জানান, রাহুল গান্ধী বাবার মূর্তিতে মাল্যদান করবেন। সেইমতো তিনি সেখানে উপস্থিত হন। কিন্তু শেষপর্যন্ত রাহুল এলেন না। তাঁকে বলা হয়, নিরাপত্তাজনিত কারণে রাহুল আসতে পারেননি। কংগ্রেস নেতাদের তরফে নরসীমা পুত্রের কাছে ক্ষমাও চাওয়া হয়েছে। দিগ্বিজয় সিং ফোন করে ক্ষমা চেয়েছেন। কিন্তু এই ধরনের ঘটনা দুঃখজনক। তিনি বলেন, ‘আমাকে এটাও বলা হয়েছে যে ভারত জোড়ো যাত্রার মূল পরিকল্পনায় আমার বাবার মূর্তিতে মালা দেওয়ার পরিকল্পনা ছিলই না’। নরসিমা রাওয়ের অসম্মানের যে অভিযোগ প্রভাকর রাও তুলছেন, সেটা তেলেঙ্গানার আগামী নির্বাচনের আগে কংগ্রেসের পক্ষে অস্বস্তিকর হতে পারে।

উল্লেখ্য, ১৯৯১ সালে রাও প্রধানমন্ত্রী পদে বসার পর থেকে পুরো নব্বইয়ের দশক জুড়েই তাঁর সঙ্গে গান্ধী পরিবারের সম্পর্ক ভালো ছিল না। তিনিই গান্ধী-নেহরু পরিবারের বাইরে কংগ্রেসের প্রথম নেতা, যিনি প্রধানমন্ত্রী পদে পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করেছিলেন।  সমালোচকরা বলে থাকেন, দলের দ্বন্দ্বের কারণেই ১৯৯৬ সালের সাধারণ নির্বাচনে কংগ্রেস হেরে গিয়েছিল। যার দায় চাপানো হয়েছিল রাওয়ের উপরেই। এমনকী মৃত্যুর পরও কংগ্রেস সদর দফতরে তাঁর দেহ ঢুকতে দেওয়া হয়নি।

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

‘রাহুল তরুণ নেতাদের ভয় পান’- চা চক্র বয়কট করায় বিরোধীদের কটাক্ষ মোদির

কমিশনের ঘোষিত বিহারের সাত ‘মৃত ভোটারের’ সঙ্গে চা খেলেন রাহুল, প্রকাশ্যে নয়া ভিডিও

‘নির্বাচন কমিশনকে ভোট লুটের যন্ত্রাংশ বানিয়েছে বিজেপি’, তোপ স্ট্যালিনের

‘মহারাষ্ট্রে ভোটের আগে ১৬০ সিটে জিতিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন দুই ব্যক্তি’, বিস্ফোরক দাবি পওয়ারের

‘পুরনো বোতলে নতুন মদ’, ভোট চুরির অভিযোগ খণ্ডন করে রাহুলকে নিশানা নির্বাচন কমিশনের

স্বস্তি রাহুলের, মানহানি মামলায় জামিন দিল চাইবাসা আদালত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00