নিজস্ব প্রতিনিধিঃ প্রতিদিনই সামনে আসে একের পর এক প্রতারণার ঘটনা। আর তাতেই আমজনতারা খোয়াচ্ছেন লক্ষ লক্ষ টাকা। এই আবহে এবার ভার্চুয়াল প্রেমের ফাঁদে পড়ে ৬২ লক্ষ খোয়ালেন এক ইঞ্জিনিয়ার । ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানেতে ।
জানা গিয়েছে, ‘হ্যালো আমি অনয়া’ লিখে ইঞ্জিনিয়ারকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন এক মহিলা। এরপরেই বিনিয়োগে লাভের লোভ দেখানো শুরু করে দেন। আর সেই প্রলোভনায় পা দিয়ে ইঞ্জিনিয়ার টানা ২ মাসে ৬২ লক্ষ টাকা বিনিয়োগ করেন। কিন্তু মোটা টাকা বিনিয়োগের পর আর কোন টাকা মহিলা ফেরত দেননি। সেইসঙ্গে তাঁর সঙ্গে কোন যোগাযোগ করতে পারেনি ইঞ্জিনিয়ার । আর তাতেই তিনি বুঝতে পারেন প্রতারিত হয়েছেন। তাই এ ব্যাপারে থানায় মামলা রুজু করেন। বর্তমানে এই পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
তদন্তে নেমে জানা গিয়েছে, এই ঘটনাটি ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে ঘটেছে। প্রথমে অনয়া নামের পরিচয় দিয়ে এক মহিলা ইঞ্জিনিয়ারকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন। তারপরেই মহিলার কথা বিশ্বাস করে লাভের লোভে পড়েন ইঞ্জিনিয়ার। সেইসঙ্গে তাদের মধ্যে শুরু হয় ভার্চুয়াল প্রেম। আর তাতেই দুইমাসে লাভের আসায় ইঞ্জিনিয়ার ওই মহিলাকে দেন ৬২ লক্ষ টাকা। কিন্তু এরপর থেকে ওই নারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো সাড়া দেননি। কারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তা জানতে শুরু হয়েছে তদন্ত ।