দুর্নীতির অভিযোগে গ্রেফতার ওয়ানডে-তে শীর্ষ স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার প্রাক্তন বোলার

Share:

নিজস্ব প্রতিনিধি : গ্রেপ্তার হলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার ও ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের প্রাক্তন শীর্ষ বোলার লনওয়াবো সতসবে। তবে শুধু তিনি একা নন,এর সঙ্গে গ্রেপ্তার করা হয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন টেস্ট ক্রিকেটার থামি সোলেকিল এবং এলি এমবালাতিকেও। এই তিন ক্রিকেটারের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দুর্নীতি প্রতিরোধ ও নির্মূল আইনে অভিযোগ আনা হয়েছে।

২০১৬ ও ২০১৭ সালে ক্রিকেট সাউথ আফ্রিকা(সিএসএ)ঘরোয়া টি–টোয়েন্টি টুর্নামেন্টে ফিক্সিং–চেষ্টার কারণে যে ৭ ক্রিকেটারকে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দিয়েছিল, সতসবে, সোলেকিল ও এমবালাতি তাঁদের অন্যতম।সেকশন ১৫-এর আওতায় পড়ে ক্রীড়া ইভেন্টে দুর্নীতিমূলক কার্যক্রম, যেটির মধ্যে রয়েছে ওই ক্রীড়া ইভেন্টের সততাকে অবমূল্যায়ন করা বা খেলার ধারাকে প্রভাবিত করার জন্য কাউকে কোনো প্রস্তাব দেওয়া বা কারও কাছ থেকে নেওয়া।দুর্নীতিমূলক কার্যক্রম ও লড়াইয়ের জন্য ২০০৪ সালে প্রণয়ন করা আইনের সেকশন-১৫ অনুযায়ী ৫টি অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরদ্ধে।
প্রাক্তন কিপার সোলেকিলে ২০০৪ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি টেস্ট খেলছিলেন মার্ক বাউচারের চোটের সুযোগে। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলে খেলেছেন তিনি অনেক দিন, নেতৃত্বও দিয়েছে। ১৬০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা কিপার ঘরোয়া ক্রিকেটে ছিলেন কিংবদন্তি।

এমবালাতি নানা সময়ে জাতীয় দলের প্রাথমিক ও মূল স্কোয়াডে এলেও আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পাননি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১২৯ ম্যাচ খেলে ৩৬৪ উইকেট নিয়েছেন ৪৩ বছর বয়সী প্রাক্তন পেসার, লিস্ট ‘এ’ ক্রিকেটে উইকেটে ১৫০টি। ২০১৫-১৬ মৌসুমের র‌্যাম স্ল্যাম চ্যালেঞ্জে(ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট) দুর্নীতিতে জড়ানোর দায়ে অভিযোগগুলো আনা হয়েছিল তাঁদের বিরুদ্ধে। এই অভিযোগ গুলোর ভিত্তিতে ২০১৬ ও ২০১৭ সালে পর্যায়ক্রমে সাত ক্রিকেটারকে নিষিদ্ধ করেছিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

একের পর এক রেকর্ড, বিশ্বরেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার ম্যাথু ব্রিটজক

বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার

‘ট্রাম্পকে ঘৃণা করি’,তড়িঘড়ি দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে বহিষ্কার করল আমেরিকা

শুরু হবে হাড্ডাহাড্ডি লড়াই,চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান

চ্যাম্পিয়নস ট্রফির আগে জোর ধাক্কা,শৃঙ্খলাবিরোধী আচরণের দায়ে শাস্তি পেলেন ৩ পাক ক্রিকেটার

বাভুমার দিকে রে-রে করে তেড়ে গেলেন বাবররা,সমালোচনায় পাক ক্রিকেট

নামের পাশে ১৫০ রানের ইনিংস,৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ম্যাথিউ ব্রিটজকে

চোট পেয়ে ছিটকে যাচ্ছেন বোলাররা, চ্যাম্পিয়নস ট্রফির আগেই উদ্বিগ্নে দক্ষিণ আফ্রিকা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]